JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০১:১৫ পিএম
Breaking
Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ... Durga Chatu: বাংলার দুর্লভ এক বুনো মাশরুম ও বড়ো উৎসব দুর্গা পুজোর সম্পর্ক Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ... Durga Chatu: বাংলার দুর্লভ এক বুনো মাশরুম ও বড়ো উৎসব দুর্গা পুজোর সম্পর্ক Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই

পারে বৃষ্টিপাত, জানাচ্ছে আবহাওয়া দফতর

পারে বৃষ্টিপাত, জানাচ্ছে আবহাওয়া দফতর

কলকাতা, অঙ্কন দাস: মঙ্গলবার থেকেই  ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া  নিম্নচাপের কারণে; পরপর দুদিন অঝোরে বৃষ্টির পর, আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় এখনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ  (১৯শে অগাস্ট,২০২৬) কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক। 

গতকালের নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল দিয়ে গত ১২ ঘণ্টায় ,১০ কিমি গতিতে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে চলে গেছে। আজ, ১৮ই অগাস্ট ২০২৬, সকাল ৭:৩০ নাগাদ; আইএসটি তথ্য অনুযায়ী, এটি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি হাজারিবাগের কাছে ৫০ কিমি পূর্ব থেকে দক্ষিণ-পূর্বে, রাঁচি হয়ে থেকে ৮০ কিমি উত্তর-পূর্বে, গয়া থেকে ১৩০ কিমি দক্ষিণ-পূর্বে, ডালটনগঞ্জ থেকে ১৮০ কিমি পূর্বে এবং দেহরি থেকে ২০০ কিমি দক্ষিণ-পূর্বে। এর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড ও বিহারের ওপর দিয়ে চলে যাওয়ায়  আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই নিম্নচাপটি  দুর্বল হয়ে একটি 'সুস্পষ্ট লঘুচাপ' হতে পারে। 

অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী বায়ুর অক্ষরেখাটি বর্তমানে ফিরোজপুর, দেরাদুন, শাহজাহানপুর, বারাণসী, দেহরি, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ওপর অবস্থিত নিম্নচাপের কেন্দ্র এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এর সঙ্গে উত্তর হরিয়ানা ও সংলগ্ন এলাকা এবং পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার এবং ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ  এবং দমকা হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত) বয়ে যাওয়ার পূর্বাভাস আছে।

উত্তরবঙ্গের সবকটি জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা।  একই সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) । এছাড়াও, উত্তরবঙ্গের সবকটি জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি) বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় দমকা হাওয়াসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস।এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার হতে পারে। এছাড়াও মাঝেমধ্যে এই বাতাস দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন সমুদ্র এলাকায় মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

55 Views 0 Likes 0 Comments

Related News

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!
আবহাওয়া

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

অক্টোবরের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে।

০২ অক্টো ২০২৬, ০৭:০১ এএম · 2 মিনিট
Today Weather:  আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!
আবহাওয়া

Today Weather: আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছিল বহু জায়গা ধীরে, ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৪ এএম · 2 মিনিট
Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়া

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ এএম · 2 মিনিট
Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি!
আবহাওয়া

Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি!

রাজ্য জুড়ে বেশ খানিকটা কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণের একাধিক জায়গাতে রোদের দেখা মিলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তীব্র ঝড়, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের কোনও জেলাতেই। এইদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:৩৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.