JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ভয় নয়, মোবাইলে ছবি তুলুন, করা বার্তা রত্নার

ভয় নয়, মোবাইলে ছবি তুলুন, করা বার্তা রত্নার

পানিহাটি, নিউজ ডেস্ক: একটি সাধারণ রাজনৈতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এলাকার বিধায়ক। কিন্তু হঠাৎ বদলে গেল বক্তব্যের সুর। পানিহাটিতে রবিবারের রাজনৈতিক মঞ্চে বিধায়কের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মঞ্চ থেকে দেওয়া কয়েকটি নির্দেশ যেন এলাকার রাজনৈতিক সমীকরণ, 'থ্রেট কালচার' এবং ক্ষমতার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্রে খবর, রবিবার পানিহাটিতে বিজেপির আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয়ে সরব হন এলাকার বিধায়ক রত্না দেবনাথ। তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করা। এদিন বিজেপি বিধায়ক স্পষ্ট জানান, তাঁর নাম অপব্যবহার করে কেউ যদি কারুর কাছ থেকে টাকা দাবি করেন, তাহলে সেই টাকা যেন না দেওয়া হয়। এমনকি, তিনি এও বলেন কোনওরকম ভয় না পেয়ে টাকা চাওয়া ব্যক্তির ছবি মোবাইলে তুলে রাখতে।

বিধায়ক রত্না দেবনাথের নির্দেশ, সাধারণ মানুষের কাছে কেউ যদি দাবি করেন, যে বিধায়ক তাঁকে টাকা সংগ্রহের জন্য পাঠিয়েছেন তাহলে তাঁর কাছে যেন প্রমাণ চাওয়া হয়। বিধায়কের সই করা অনুমতিপত্র অথবা MLA লিখিত নির্দেশ ছাড়া কোনও অযথা দাবি না মানার পরামর্শ দেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তাও দেন তিনি। তাঁর বক্তব্য, সাহস করে এসে বিষয়টি জানাতে হবে। স্থানীয় স্তরে রাজনৈতিক প্রভাব ও পরিচয় দেখিয়ে কেউ যাতে সাধারণ মানুষকে চাপে ফেলতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

এদিন পানিহাটিকে 'সুন্দর পানিহাটি' হিসেবে গড়ে তোলার প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। তাঁর কথায় এলাকাতে কোনও 'থ্রেট কালচার' থাকা উচিত নয়। এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলের জেলে থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। নির্মল ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার নিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এমনকি, আরজি-কর কান্ডের সময় নির্মল ঘোষকে ঘিরে ওঠা অভিযোগের কথা নিজের বক্তব্যে আনেন তিনি।

এরই পাশাপাশি তোলাবাজির বিরুদ্ধে বক্তব্য রাখার পাশাপাশি বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সবশেষে স্পষ্ট করেন, তাঁর মেয়ের জন্য তাঁর এই লড়াই তিনি কোনদিনও ছাড়বেন না। এ লড়াই তিনি চালিয়ে নিয়ে যাবেন। একইসঙ্গে, পানিহাটিতে কোনও ধরনের ভয় দেখানো বা তোলাবাজির সংস্কৃতি যাতে জায়গা না পায়, এই বার্তা তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

রাজনৈতিক পালাবদলের পর থেকে পানিহাটি নিয়ে আসার আলো দেখছে এলাকার মানুষ। এরই মাঝে বিধায়কের এই কড়া বার্তা আগামী দিন একই প্রভাব ফেলতে চলেছে সেটাই দেখার।

16 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.