JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৪৯ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

দাউদাউ আগুনে ছাই আবাসন, নিজের ঘরেই পুড়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার

দাউদাউ আগুনে ছাই আবাসন, নিজের ঘরেই পুড়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার

হাওড়া, নিউজ ডেস্ক: হাওড়ার আন্দুলের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা,মৃত এক বৃদ্ধা। আবাসনটিতে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন আবাসিক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দমকল কর্মীরা সাহসিকতার সঙ্গে ভবনের ভেতরে ঢুকে আটকে পড়া অন্য বাসিন্দাদের সুরক্ষিতভাবে উদ্ধার করতে সক্ষম হলেও, নিজের ফ্ল্যাটের ভেতরে আটকা পড়ে আগুনে ঝলসে প্রাণ হারান ওই বৃদ্ধা।

ফের বহুতলে অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি ফিরল রাজ্যে। এবার ঘটনাস্থল হাওড়ার আন্দুল। অঙ্কুরহাটি এলাকার একটি বহুতল আবাসনে আচমকাই বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হল গোপা মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা বহুতল থেকে ১২ জন আবাসিককে নিরাপদে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি ওই বৃদ্ধার।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন ভরদুপুরে অঙ্কুরহাটির ওই বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে প্রথম ধোঁয়া ও আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। সামনে খোলা মাঠ থাকায় দমকা বাতাসের জেরে আগুন দ্রুত পাশের ফ্ল্যাটগুলিতেও ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন।

প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আবাসিকদের মধ্যে। যে যার মতো করে নিচে নেমে আসার চেষ্টা করেন। তবে ওপরের ফ্ল্যাটে আটকে পড়েন বৃদ্ধা গোপা মুখোপাধ্যায়। দমকলকর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে বিছানা থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই অগ্নিকাণ্ডকে ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বহুতলটিতে ১০-১২টি পরিবারের বসবাস হলেও ন্যূনতম কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। বহুতল থেকে নামার জন্য ছিল মাত্র একটি অপ্রশস্ত সিঁড়ি, রাখা হয়নি কোনও এমার্জেন্সি এক্সিটও। পর্যাপ্ত জলের পরিকাঠামো ছাড়া কীভাবে স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা এমন বহুতল তৈরির অনুমতি দিল, তা নিয়ে প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হলেও, আগুন লাগার সঠিক কারণ জানতে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ ও দমকল।

47 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.