JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৪:৩২ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

হরিয়ানভি গায়ক অঙ্কিত হত্যাকাণ্ডে যোগী পুলিশের সাফল্য! এনকাউন্টারে নিহত দুই দুষ্কৃতী

হরিয়ানভি গায়ক অঙ্কিত হত্যাকাণ্ডে যোগী পুলিশের সাফল্য! এনকাউন্টারে নিহত দুই দুষ্কৃতী

উত্তর প্রদেশ, নিউজ ডেস্ক: হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান হত্যা কাণ্ডে পুলিশের বড় সাফল্য, এনকাউন্টারে খতম দুই সুপারি কিলার। জনপ্রিয় হরিয়ানভি গায়ক তথা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অঙ্কিত বালিয়ানের চাঞ্চল্যকর খুনের কিনারা করল পুলিশ। সোমবার উত্তরপ্রদেশের শামলিতে পুলিশের সঙ্গে সম্মুখ গুলির লড়াইয়ে প্রাণ হারাল হত্যাকাণ্ডে জড়িত দুই শার্প শুটার। নিহত দুই দুষ্কৃতীর নাম মোহিত এবং সুমিত । এরা দুজনেই হরিয়ানার সোনিপতের বাসিন্দা ছিল এবং প্রত্যেকের মাথার ওপর ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষিত ছিল।

পুলিশ সূত্রে খবর, কাইরানা রোডের কাছে একটি গ্যাস গুদামের সন্নিকটে দুষ্কৃতীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় বিশেষ দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় গুলি চালাতে শুরু করে তারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মোহিত ও সুমিত গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে শামলির জেলা যৌথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

সূত্র: https://x.com/jazzbaatbangla/status/2094326865117028851?s=20

গত ২৬ অগস্ট সন্ধ্যায় শামলির কোতোয়ালি এলাকায় একটি জিম থেকে বেরোনোর সময় অঙ্কিত বালিয়ানের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায় দুটি বাইকে আসা চার আততায়ী। গাড়ির দিকে এগোতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শিল্পীর দেহে মোট পাঁচটি গুলি লাগে, যার মধ্যে দুটি ছিল সরাসরি মাথায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

হরিয়ানার বিনোদন দুনিয়ায় অঙ্কিত বালিয়ান ছিলেন এক উদীয়মান ও প্রভাবশালী নাম। তাঁর নিজস্ব ‘গ্যাংস্টার স্টাইল’, গ্রামীণ জীবনের ছোঁয়া ও স্বকীয় ফ্যাশন স্টেটমেন্টের কারণে তরুণ প্রজন্মের কাছে তাঁর গান অত্যন্ত জনপ্রিয় ছিল। চার লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’, ‘বেবি বদমাশ’, ‘গেনার’, কিংবা ‘পিটিআই’-এর মতো ট্র্যাকগুলি বিপুল সাড়া ফেলেছিল। শুধু গান গাওয়া নয়, প্রতিটি মিউজিক ভিডিওর পর্দায় নিজেই মূল চরিত্রে অভিনয় করতেন তিনি। এই প্রতিভাবান শিল্পীর আকস্মিক হত্যাকাণ্ডের প্রধান দুই মূল অভিযুক্ত অবশেষে পুলিশের গুলিতে খতম হলো।

39 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.