নিউজ ডেস্ক: পথে বেরোলে খিদে পেলে আর চিন্তা নেই।
পাবলিক ট্রান্সপোর্টে কম বেশি সকলেই সফর করেন। তবে যদি সফরের সময় মেলে স্ন্যাক্স তাতে মন্দ কি। এমনই এক অটো যেখানে উঠলেই নাকি মিলছে জল - বিস্কুট - চিপস।
মায়ানগরী মুম্বইয়ে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ছোট ছোট কাজের মাধ্যমে অন্যের মুখে হাসি ফোটান। মুম্বইয়ের এক অটো চালকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই অটো চালকের অটোতে উঠলেই বিনামূল্যে মিলবে জল, বিস্কুট এবং চিপস। এছাড়াও এই অটো চালক পথচারী পশুদের জন্য খাবার ও ওষুধ ও দিয়ে থাকেন। তাঁর এই উদার মানসিকতা মানুষের মন জয় করে নিয়েছে।
এই অটো চালকের নাম হাবিব শেখ। তাঁর অভিনব শৈলী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তাঁর অনন্য সাজসজ্জা এবং অভাবীদের প্রতি সাহায্য করার মানসিকতা নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওটি দেখার পর তাঁর ভুয়সী প্রশংসা করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
https://www.instagram.com/reel/Def--LePa8i/?vrfl=MWZsaDc4ZjNjOHVmOQ==
তবে এই অটো চালকের অটোটিও সুন্দর করে সাজানো। রং- বেরঙের আলো ও ফুল শোভা পাচ্ছে অটোটিতে। কেউ অটোতে উঠলেই স্ন্যাক্স দিয়ে স্বাগত জানান অটো চালক হাবিব।
অফিস হোক কিংবা কলেজ ব্যস্ততার মধ্যে এমন ছোট খাটো উপহার পেয়ে বেজায় খুশি যাত্রীরাও। যা কিনা তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বড় কোনও আয়োজন নয় সামান্য কিছু খাবার আর সহমর্মিতা। এই ছোট্ট উদ্যোগই মন জিতে নিচ্ছে। তাঁর অটো শুধু যাতায়াতের মাধ্যম নয়, মানবিকতার এক চলন্ত ঠিকানা। সাধারণত অটোতে উঠলে যাত্রীদের মাথায় থাকে গন্তব্যে দ্রুত পৌঁছনোর চিন্তা যানজোট কাজের চাপ ব্যস্ত রুটিনের মাঝে সামান্য বিশ্রামের সুযোগও মেলে না অনেক সময়। তার মধ্যে হাবিবের অটোয় উঠে বিনামূল্যে খাবার পাওয়ার বিষয়টি যাত্রীদের কাছে নিঃসন্দেহে বাড়তি পাওনা। অচেনা একজন মানুষের কাছ থেকে এমন আন্তরিক ব্যবহার অনেকের দিনটাই ভালো করে দিতে পারে।
সারা দিন কাজের শেষে যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়াই অটোচালকদের কাজ। হাবিব শেখ সেই কাজের মধ্যে মানবিকতার এক অন্য মাত্রা যোগ করেছেন। তাঁর অটোয় কয়েক মুহূর্তের সফর কারও কাছে সাধারণ যাত্রা, আবার কারও কাছে হয়ে উঠতে পারে সুন্দর একটি অভিজ্ঞতা। সেই কারণেই তাঁর এই উদ্যোগ এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে।




