JAZZBAAT 24 বাংলা ডিজিটাল ডেস্ক: ফের বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে;,আজ (২৪শে অগাস্ট,২০২৬) সোমবার,দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা। বিশেষত ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আকাশ মেঘলা থাকবে।পূর্বাভাস অনুযায়ী দুপুরের পর কলকাতায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা।
আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, এমনটাই সম্ভাবনা। বাকি জেলাগুলোয় ঝড়ের সহ হাওয়ার গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।
কলকাতায় সোমবারের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। মহানগরে দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি কয়েক পশলা ভারী বৃষ্টিরও পূর্বাভাস । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১°থেকে ৩৪° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮° সেলসিয়াসের আশপাশে থাকবে। জলীয় বাষ্প বেশিবেশি হওয়ায়,থাকবে ভ্যাপসা গরমও!
আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।। কোথাও কোথাও বজ্রঝড়ের আশঙ্কা। এরই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস। অর্থাৎ, পাহাড় থেকে সমতল, উত্তরবঙ্গের প্রায় সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।