JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৩:২১ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

গেটবিহীন রেললাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, শান্তিপুরে আহত ৩

গেটবিহীন রেললাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, শান্তিপুরে আহত ৩

নিউজ ডেস্ক : গেট নেই রেললাইনে। আর সেই লাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! শুক্রবার নদীয়ার শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় রেললাইনের উপর একটি বেসরকারি গাড়িতে ধাক্কা মারে রেলের ইঞ্জিন। সংঘর্ষের আঘাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজন একটি বেসরকারি গাড়ি করে রেললাইন পার হচ্ছিলেন। ওই জায়গায় কোনও রেলগেট বা লেভেল ক্রসিংয়ের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। লাইন পার হওয়ার সময় আচমকায় একটি রেলের ইঞ্জিন গাড়িটিতে ধাক্কা দেয়। ধাক্কার জেরে গাড়িটি রেল লাইনের থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ইঞ্জিনটি।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রেল এবং পুলিশের আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখেন। ঠিক কিভাবে গাড়িটি রেললাইনে উঠে এল এবং ইঞ্জিন আসার বিষয়টি চালক আগে থেকে বুঝতে পেরেছিলেন কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সময় ইঞ্জিনটির গতিবেগ কত ছিল, চালকের দিক থেকে কোনও গাফিলতি হয়েছিল কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই রেলগেট বসানোর দাবি জানানো হয়েছে। কিন্তু, এখনও কোনও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়নি। ফলে, ঝুঁকি নিয়ে প্রতিদিন স্থানীয় মানুষকে রেললাইন পার হতে হয়। বাসিন্দাদের অভিযোগ, গেটবিহীন ওই রেললাইন পারাপার হতে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাঁদের প্রশ্ন, কেন আরও বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না?

রেললাইনে পারাপারের নিরাপত্তা নিয়ে এই দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। কয়েক সপ্তাহ আগে জুলাই মাসে বহরমপুর থানায় কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংএ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ট্রেন চলাচলের সময় রেলগেট খোলা থাকায় স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়া একটি ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে একাধিক পড়ুয়ার মৃত্যু হয় বলে জানা যায়। ফলে, শান্তিপুরে এই ঘটনাটিকে ঘিরে ফের সামনে এল রেললাইন পারাপারের নিরাপত্তার ব্যাপারটি। আপাতত আহত তিনজনের চিকিৎসা চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে প্রশাসন।

19 Views 0 Likes 0 Comments

Related News

Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের
রাজ্য

Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের

URL :  Tags-  Image Head: ৩০ বছরের অপেক্ষার অবসানরায়গঞ্জ, নিউজ ডেস্ক: একটি ঘটনা, একাধিক প্রশ্ন এবং বিচারের অপেক্ষায় কেটে গেল দীর্ঘ তিন দশক। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি পেরিয়ে গেছে বছরের পর বছর। ক...

১২ অক্টো ২০২৬, ০৮:০৪ পিএম · 2 মিনিট
Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী
রাজ্য

Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী

শোকের মুহূর্তে প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে এসে যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে সেই যন্ত্রণা আরও বেড়ে যায়। এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ শ্মশানে আশা একাধিক পরিবারকে।...

১২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের
রাজ্য

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরব...

ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি দায়িত্ব গ্রহণের পরই শহরের যানজট, পার্কিং এবং টোটো সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছেন।

১২ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ
রাজ্য

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ

ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’।

১২ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.