JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৫:২৩ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

রাখির দিনেই থেমে গেল দাদার জীবন, সেই হাতেই শেষ রাখি

রাখির দিনেই থেমে গেল দাদার জীবন, সেই হাতেই শেষ রাখি

নিউজ ডেস্ক: যেই হাতে প্রতি বছর রাখি বাঁধা হয়েছে, সেই হাতেই এবার শেষবারের মতো রাখি! উৎসবের দিনে দাদার হাতে রাখি পরানোর  বদলে ময়নাতদন্তের আগে দাদার নিথর হাতে রাখি পরাতে হল বোনকে। চোখের সামনে দাদার নিথর দেহ, হাতে রাখি, এই দৃশ্যে কান্নায় ভেঙে পড়লেন তরুণী। সোনারপুরের এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা।

সূত্রে খবর, বৃহস্পতিবার বারুইপুর থেকে গাড়িতে করে ফিরছিলেন ৫ জন যুবক। তাঁদের মধ্যে ছিলেন যাদবপুরের বাসিন্দা সাগ্নিক সেন এবং শৌণক ভট্টাচার্য। চৌহাটি সংলগ্ন এলাকায় একটি স্কুলের সামনে আচমকা নিয়ন্ত্রণ হারায় তাঁদের গাড়ি। মুহূর্তের মধ্যে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনার পরে ঘটনাস্থলের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে জানা গিয়েছে।

শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর আগে ঘটে যায় আরও একটি হৃদয়বিদারক মুহূর্ত। দাদাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন সাগ্নিকের বোন। রাখির দিনে দাদার হাতে রাখি বাঁধার কথা ছিল তাঁর। কিন্তু, সেই রাখি হয়ে উঠল বিদায়ের শেষ স্মৃতি। দাদার নিথর হাতে রাখি পরাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে তাঁর মুখ থেকে বেরিয়ে আসে, "শেষ রাখি পরিয়ে দিলাম। আর কোনদিনও রাখি পরাতে পারবো না তোকে।" বোনের এই আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। সেখানে উপস্থিত মানুষের অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি।

অন্যদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, দুর্ঘটনার সময় গাড়ির গতি প্রায় ১০০  কিলোমিটারর ও তার  বেশিও হতে পারে। তবে, গাড়িটি ঠিক কি কারনে নিয়ন্ত্রণ হারাল, তা এখনও তদন্ত সাপেক্ষ।

পাশাপাশি, দুর্ঘটনার সময় চালক বা গাড়ির অন্যান্য যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। একদিকে চলছে পুলিশের তদন্ত, অন্যদিকে প্রিয়জন হারানোর শোক। আর সেই শোকের মাঝেই ভাইয়ের হাতে বোনের শেষ রাখি, সোনারপুরের এই দৃশ্য রাখি উৎসবের দিনে তৈরি করল এক গভীর বেদনার ছবি।

23 Views 0 Likes 0 Comments

Related News

Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের
রাজ্য

Raiganj Court : ১৯৯৬-এর মামলা, ১০ বছরের জেল অভিযুক্তের

URL :  Tags-  Image Head: ৩০ বছরের অপেক্ষার অবসানরায়গঞ্জ, নিউজ ডেস্ক: একটি ঘটনা, একাধিক প্রশ্ন এবং বিচারের অপেক্ষায় কেটে গেল দীর্ঘ তিন দশক। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি পেরিয়ে গেছে বছরের পর বছর। ক...

১২ অক্টো ২০২৬, ০৮:০৪ পিএম · 2 মিনিট
Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী
রাজ্য

Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী

শোকের মুহূর্তে প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে এসে যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে সেই যন্ত্রণা আরও বেড়ে যায়। এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ শ্মশানে আশা একাধিক পরিবারকে।...

১২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের
রাজ্য

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরব...

ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি দায়িত্ব গ্রহণের পরই শহরের যানজট, পার্কিং এবং টোটো সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছেন।

১২ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ
রাজ্য

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ

ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’।

১২ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.