JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১১:২৩ পিএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা

'বিগ বস' এর ঘরে চুরি, উঠে এল অসহযোগিতার ঘটনা

কলকাতা, নিউজ ডেস্ক: পেট ভরাতে করতে হল কমলালেবু চুরি! এরকম আজব ঘটনা ঘটেছে কোথায়? ঘটেছে বিগ বস বাংলার সেটে। যেখানে খিদের চোটে এক প্রতিযোগী ঘটিয়েছেন এ রকমই এক আজব কান্ড! কিরকম কান্ড? আসুন জেনে নিই। বিগ বস এর ঘরে এই মুহূর্তে কাজ দেওয়া নিয়ে ঝামেলা, অথবা ঘরে থাকা নিয়ে ঝামেলা, অথবা কারো সঙ্গে কারোর কথাবার্তা হলে- তাই নিয়েও ঝামেলা চলতেই থাকছে।

সম্প্রতি অভিনেতা ভরত কলের সঙ্গে অভিনেত্রী তনুশ্রী রায় দাসের ঘটে যাওয়া ঝামেলাটি কারোরই চোখ এড়ায়নি। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ঘটনার পর আবার নতুন ঘটনার মুখোমুখি বিগ বস বাংলার সেট এই সেটে দেখা যাচ্ছে প্রতিযোগী বিখ্যাত ইউটিউবার ঝিলম গুপ্ত। তবে এই ঘটনার নেপথ্যে আছে আরও একটা কারন। সেই কারনটা আগে একটু জানা যাক। এই মুহূর্তে বিগ বসের ঘরে চলছে বাসন-কোসন নিয়ে ঝামেলা।

ডাগআউট হাউসে থাকা প্রতিযোগীদের সঙ্গে বাসন-কোসন ভাগ করে নিতে রাজি নন ঘরের অন্যান্য সদস্যরা। এছাড়াও খাবারদাবার নিয়ে ঝামেলা লেগেই আছে। কেউ কারোর খাবার কোন মতেই ভাগ করতে রাজি নন। পরিষ্কারভাবে বলতে গেলে, বলতে হয় ইউটিউবার ঝিলাম গুপ্ত,গায়ক দুর্নিবার সাহা,অভিনেত্রী তনুশ্রী রায় দাস, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এই মুহূর্তে ডাগআউট হাউসে রয়েছেন। আর তাদের সঙ্গেই ঘরের অন্যান্য সদস্যরা এরকম ধরনের অসহযোগিতা-ই করে চলেছেন।

এর কারন হিসেবে উঠে আসছে, ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করা! এই ধরনের কাজ প্রথম শুরু করেন ওই চারজন। যেমনটা সবাই দেখেছেন- প্রথম দিন সবজি কাটার ছুরি, পরের দিন বেলন এসব তাঁরা চুরি করছিলেন! এই ঘটনার ফলে,তিতিবিরক্ত হয়ে যান ঘরের বাকি সদস্যরা। তাঁরা তাঁদের বাসন দিতে অস্বীকার করেন।

এই কারনেই খাবার থাকা সত্ত্বেও, রান্না থেকে খাওয়া কোনটাই কপালে জুটছে না ঝিলম,দীপেন্দুদের।  তবে মিটমাট করতে চেয়েছিলেন অভিনেত্রী সৃজলা গুহ। অল্প কিছু বাসনও দিতে চান। যদিও রাতে অল্প কিছু বাসন দেওয়া হয়েছিল ওই প্রতিযোগীদের। তবে সৃজলা গুহর প্রস্তাবে বেঁকে বসেন বিগ বসের সেটের বাকি সদস্যরা। তারা সাফ জানিয়ে দেন, তারা কোন মতেই কোনো রকম সহযোগিতা করবেন না! ।যদিও  রাতে অল্প কিছু বাসন দেওয়া হয়েছিল ওই প্রতিযোগীদের।

বিপদের মুখে পড়েন ডাগআউট হাউসেরর সদস্যরা। বাধ্য হয়ে ফন্দি আঁটেন ঝিলম গুপ্ত। আসরে নামেন তিনি। খিদে সামলাতে না পেরে, কমলালেবু চুরি করতে থাকেন ওই ইনফ্লুয়েন্সার। হাতসাফাই করে,একের পর এক কমলালেবু পরনে সিক্সপকেট প্যান্টে পুরে নেন। 
ঝিলমের এহেন কর্মকাণ্ড দেখে পেটে খিল দর্শকমহলের। এই সিজনের প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে লাইমলাইটে ঝিলম গুপ্ত। লাফটারসেন নাকে খ্যাত ইউটিউবার নিরঞ্জন মণ্ডলের সঙ্গেও জমছে তাঁর বন্ধুত্বের রসায়ন। এবার এটাই দেখার বিগ বস এর বর্তমান পরিস্থিতি যা রয়েছে, তা কোন দিকে মোড় নেয়।

75 Views 0 Likes 0 Comments

Related News

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২
বিনোদন

টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২

বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র টাইগার ২০১৪ সালে ‘হিরোপন্তী’ ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন। অ্যাকশন, মার্শাল আর্ট এবং নাচের জন্য তরুণ প্রজন্মের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তাঁর মতো মূলধারার একজন অ্যাকশন তারকার আবাসনে এমন প্রকাশ্য হামলায় স্বাভাবিকভাবেই মুম্বই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

১৮ অক্টো ২০২৬, ০৮:৪৩ পিএম · 2 মিনিট
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ টলিউড, প্রসেনজিৎ-স্বস্তিকাদের প্রশ্নে কাঠগড়ায় নিরাপত্তা ব্যবস্থা
বিনোদন

Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডে শোকস্তব্ধ টলিউড, প্রসেনজিৎ-স্বস্তিকাদের প্রশ্নে...

কলকাতা: দুর্গাপুজোর আনন্দের শহরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ বাংলা। এই মর্মান্তিক দুর্ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে টলিউডেও। নিহত...

১৮ অক্টো ২০২৬, ০১:৫১ পিএম · 2 মিনিট
দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন ভারতীয় তারকা?
বিনোদন

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলে...

ভারতীয় ক্রিকেটের তারকা সূর্যকুমার যাদবের সম্পত্তির তালিকায় যুক্ত হল নতুন সংযোজন। এ বার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর সেই বাড়ি কেনার সুবাদেই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তা...

১৬ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খানকে!
বিনোদন

Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খ...

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক...

১৫ অক্টো ২০২৬, ১১:৪৮ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.