JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ১০:৫৪ পিএম
Breaking
Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন...

বেনিয়ম-র বিরুদ্ধে ৩টি চিঠি, অভিযোগের তির বিচারপতির দিকে

বেনিয়ম-র বিরুদ্ধে ৩টি চিঠি, অভিযোগের তির বিচারপতির দিকে

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: ক্ষমতা থাকলেই তার অপব্যবহার করা উচিত? এই নিয়েই চলছে জোর চর্চা। আলোচনায় অভিযোগের তীর রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতির দিকে। বিস্ফোরক এই অভিযোগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর কাছে ধারাবাহিক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা। তিনি দাবি করেন, 'আস্ত একটা হাই কোর্ট চলছে বেনিয়মে, স্বজনপোষণে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার।'

বিচারপতি মেহতা রাজস্থান হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ এনে মোট তিনটি চিঠি লেখেন। অভিযোগপত্রে বিচারপতি দাবি করেন- অন্য বেঞ্চের কার্যতালিকাভুক্ত স্পর্শকাতর মামলাগুলি নিয়মবহির্ভূতভাবে নিজের বেঞ্চে স্থানান্তরিত করে নিচ্ছেন প্রধান বিচারপতি শর্মা। রাজস্থান হাই কোর্টে  দ্বিতীয় দফায় কাজ করছেন বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা।  তাঁকে হরিয়ানা হাই কোর্টে  প্রায়শই বদলি করা হয়। কিন্তু এবার স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি রাজস্থান হাই কোর্টেই ফিরতে চান। তাঁর এই আবেদন মঞ্জুর করা হয়।

ঘটনাটি নিয়ে গত ২রা অগস্ট এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি মেহতা। তিনি বলেন, 'রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি যে কাজ করছেন, তাতে তাঁর মূল্যবোধ নিয়েই প্রশ্ন উঠছে।' এরপর ১০ই অগস্ট আরও একটি চিঠি লেখেন বিচারপতি মেহতা। বিচারপতি মেহতা সর্বশেষ চিঠিটি লেখেন ১৭ই অগস্ট। গোটা রাজস্থান হাই কোর্টের কার্যপ্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি মেহতা।

এটি একটি বিরল ঘটনা। ভারতীয় বিচারব্যবস্থায় কোনও একজন হাই কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে আর একজন বিচারপতিই এভাবে অভিযোগ করছেন! এই ঘটনায় বিচারপতি মেহতা সরাসরি রাজস্থানের প্রধান বিচারপতির অপসারণ চাইছেন।

222 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব
দেশ

DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...

১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।

১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.