JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৮:৩০ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

কলকাতার অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, নিহতদের পরিবারের পাশে উপ-হাইকমিশন

কলকাতার অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, নিহতদের পরিবারের পাশে উপ-হাইকমিশন

কলকাতা, পিউ নন্দী: কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার গভীর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন । নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।এই পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য মো. আকরাম আলী , দেবাশিস দত্ত , আফসানা শিম্মিন এবং মাত্র দুই বছর আট মাস বয়সী শিশু স্বর্ণশিষ দত্ত। এছাড়া প্রাণ হারিয়েছেন ঢাকার সাভারের ব্যবসায়ী আহমেদ বাবু ।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং উল্লেখ করেন যে স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তায় কাজ করছে।

হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিবারকে তথ্য ও জরুরি সহায়তা দিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। বুধবার সকালে উপ-হাইকমিশনের প্রতিনিধিরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব ওমর ফারুক আকন্দ জানান, নিহত দেবাশিস দত্তের কয়েকজন আত্মীয় বর্তমানে কলকাতার নিউমার্কেট থানায় রয়েছেন এবং সেখান থেকে তাঁদের মর্গে আসার কথা রয়েছে। অন্যদিকে সাভারের আহমেদ বাবুর পরিবারের কাছেও খবর পাঠানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বাকি মৃত ও আহতদের মধ্যেও বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলে মনে করা হয়েছে। তাঁদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ হোটেলের লগবুক সহ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে। পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে উপ-হাইকমিশন।

14 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.