JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৬:৩৭ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

মোটর ভ্যানের বিরুদ্ধে পরিবহনমন্ত্রী,উঠছে দূষণ তত্ত্ব

মোটর ভ্যানের বিরুদ্ধে পরিবহনমন্ত্রী,উঠছে দূষণ তত্ত্ব

কল্যাণী,অঙ্কন দাস: মোটর ভ্যান নিয়ে কড়া বার্তা দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ভ্যান চালকদের উদ্দেশে তিনি জানান 'আগেই টোটো গাড়িকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার মোটর ভ্যান চালকদের সাবধান করে দেওয়া হচ্ছে, এই অবৈধ গাড়ি চালানো যাবে না। এবার মোটর ভ্যানও বন্ধ করে দেওয়া হবে।' এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। প্রসঙ্গত, এর আগেই পরিবহন দফতরের তরফে মোটর ভ্যানচালকদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে 'রোজগার মেলা' অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহন মন্ত্রী। মূলত, চাকরি সংক্রান্ত বিষয়ে নব প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে, এই রোজগার মেলার আয়োজন করা হয়। এই দিন,রোজগার মেলা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন,'মানুষ ভাবত আমরা চাকরি পাব না। অনেক সমস্যায় রয়েছেন। এই সরকারে কিছুই নেই এটা মানুষের ভুল ভাবনা। এই ভাবনা থেকে নব প্রজন্মকে দিশা দেখানোই মূল লক্ষ্য।'

এরপরেই মোটর ভ্যান নিয়ে কড়া বার্তা দেন অর্জুন সিং। ভ্যান চালকদের উদ্দেশে তিনি বলেন, মোটর ভ্যানে দূষণ হচ্ছে। এটা আমরা পুরোপুরি বন্ধ করে দেব। আমি স্পষ্ট বলছি, এটা আমরা চালাতে দেব না। আমি এক মাস,দেড় মাস সময় দিয়েছি। আপনারা পিক-আপ ভ্যান কিনুন। রেজিস্ট্রেশন করুন। আমরা আগেই বলেছি প্রত্যেকটা বিধানসভায় ১০০টা অটো, ম্যাজিক গাড়িগুলি, যেখানে আট-নয়জন বসতে পারে, আমরা পারমিট দেব। সরকারি নিয়ম মেনে করলে কোনও অসুবিধা হবে না। কাউকে পাঁচ পয়সা দিতে হবে না। কোনও ইউনিয়ন, কোনও গুণ্ডাকে এক পয়সা দেবেন না। সরকারি নিয়ম মেনে আইনের শাসনের মধ্যে থাকুন।' এই বক্তব্যের পর তিনি আরও যোগ করেন ‘পুজোর আগে প্রায় ৬০০ গাড়ি নামানো হচ্ছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে এক হাজার গাড়ি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য,চলতি মাসে, গত ৮ই  অগাস্ট, ব্যারাকপুরে এমনই ঘোষণা করছিলেন পরিবহণমন্ত্রী। অর্জুন সিংয়ের কথায়, ‘টোটো তো টোটালি ইললিগ্যাল। টোটোর কোনও রেজিস্ট্রেশনের সিস্টেম নেই। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী ই-রিকশা চালু হবে। ই-রিকশা চালু হলে টোটো রিপ্লেসমেন্ট হবে।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন 'টোটো রেজিস্ট্রেশনের অধিকার পুরসভাগুলির ছিল না।' তৃণমূল সরকারের আমলে পুরসভাগুলি টোটো রেজিস্ট্রেশন করলেও তা আইনসঙ্গতই নয়, এমনটাই দাবি করেন তিনি। টোটো মালিকদের ই-রিকশায় রূপান্তরের সুযোগ দেওয়ার কথাও জানান মন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, 'আসল টোটো মালিক এবং নির্মাতাদের ডেকে ই-রিকশায় রূপান্তরের বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দ্রুতগতির গাড়ি চলে এমন প্রধান রাস্তায় টোটোর নিয়ন্ত্রণ করা হবে।' অর্জুনের আরও বলেছিলেন, ‘আজকে মানুষের থেকে বেশি টোটো হয়ে গেছে। তাই ই-রিকশার ক্ষেত্রেও নির্দিষ্ট রুটে সীমিত পারমিট থাকবে।’

16 Views 0 Likes 0 Comments

Related News

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছায়া
রাজ্য

LoveAffair : প্রেমিকের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত প্রেমিকার, সম্পর্কে টানাপোড়েনের ছ...

পরকীয়ার জটিল টানাপোড়েন আর তীব্র পারিবারিক কলহের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল এক যুগলের। প্রেমিকের আত্মহত্যার ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হলেন প্রেমিকাও। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মাত্র দু’দিনের ব্যবধানে যুগলের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০৪ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নিশানায় মমতা
রাজ্য

Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভে...

নন্দীগ্রাম: ভোটের আগে শেষ রবিবার। প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর নিজের ছেড়ে যাওয়া কেন্দ্রে দাঁড়িয়েই ফের সামনে আনলেন ২০২১-এর সেই পুরনো ‘পা-ভাঙা’ বিতর্ক। বিজেপি প্রার্থী ...

০৪ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.