JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০৯:৩৫ পিএম
Breaking
Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন Ryu Murakami: ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন Ryu Murakami: ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি!

Kolkata Metro : পুজোয় কলকাতা মেট্রোয় রেকর্ড ভিড়, ৬ দিনে যাত্রী ৬১.৫১ লক্ষ!

Kolkata Metro : পুজোয় কলকাতা মেট্রোয় রেকর্ড ভিড়, ৬ দিনে যাত্রী ৬১.৫১ লক্ষ!
যাত্রী সংখ্যা বাড়লো মেট্রোয় ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : দুর্গাপুজো মানেই শহর জুড়ে উৎসবের আবহ, ঠাকুর দেখার উন্মাদনা আর রাস্তায় উপচে পড়া ভিড়। যানজট এড়িয়ে দ্রুত এক মণ্ডপ থেকে অন্য মন্ডপে পৌঁছতে বহু মানুষের ভরসা হয়ে ওঠে কলকাতা মেট্রো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের দিনগুলোতে শহরের পরিবহন ব্যবস্থার উপরে বিপুল চাপ তৈরি হলেও যাত্রীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাতাল রেল। উৎসবের মরসুম শেষ হতেই সামনে এলো মেট্রোই যাত্রীর সংখ্যার চমকপ্রদ পরিসংখ্যান।

২০২৬ সালের দুর্গাপুজোয় যাত্রী পরিবহনে নতুন নজির গড়েছে কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ছয় দিনের মোট ৬১.৫১ লক্ষ যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল ৪৬.৫৬ লক্ষ্য। অর্থাৎ এক বছরের ব্যবধানে যাত্রী সংখ্যা বেড়েছে প্রায় ৩২. ১১ শতাংশ। ২২ অক্টোবর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী পুজোর দিনগুলিতে মেট্রোর উপরে সাধারণ মানুষের নির্ভরতা আরও বেড়েছে।

পুজোর এই ছয় দিনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দিন ছিল মহাষষ্ঠী, ১৬ অক্টোবর। ওই দিন কলকাতা মেট্রোয় যাতায়াত করেন প্রায় ১২.০১ লক্ষ মানুষ। একদিনে এত বিপুল সংখ্যক যাত্রীর সফর মেট্রোর ইতিহাসে নতুন সফর তৈরি করেছে। পুজোর মন্ডপে মন্ডপে ভিড় সামলানোর পাশাপাশি, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে মেট্রো যে কতটা গুরুত্বপূর্ণ, এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।

স্টেশনভিত্তিক যাত্রীর সংখ্যার নিরিখেও কয়েকটি স্টেশন ছিল বিশেষভাবে ব্যস্ত। তালিকার শীর্ষে রয়েছে দমদম, সেখানে ছয় দিনে যাতায়াত করেছেন ৪.৯৭ লক্ষেরও বেশি যাত্রী। দ্বিতীয় স্থানে কালীঘাট, সেখানে যাত্রীর সংখ্যা ৪.৮৩ লক্ষের বেশি। অন্যদিকে শিয়ালদহ স্টেশনে যাতায়াত করেছেন ৪.১৯ লক্ষেরও বেশি মানুষ। পুজো দর্শনার্থীদের পাশাপাশি নিয়মিত যাত্রীদের চাপও এই স্টেশন গুলিতে ভিড় বাড়িয়েছে।

যাত্রী সংখ্যার বৃদ্ধির কারণে একাধিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। মেট্রোর বিভিন্ন লাইনের সম্প্রসারণ, করিডোর গুলির মধ্যে সংযোগ এবং কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার সুবিধা যাতায়াতকে অনেক সহজ করেছে। পাশাপাশি সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতভোর বিশেষ মেট্রো পরিষেবা চালানোয় ঠাকুর দেখতে বেরোনো মানুষের সুবিধা হয়েছে।

সব মিলিয়ে ২০২৬ সালের দুর্গা পুজোয় কলকাতা মেট্রোর এই সাফল্য শহরের গণপরিবহন ব্যবস্থার গুরুত্ব আরও একবার তুলে ধরল। উৎসবের ভিড়ে দ্রুত ও সহজ যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠেছে কলকাতার পাতাল পথ।

 

1 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Airport: শৌচালয়ের আয়নায়  লিপস্টিকে লেখা হুমকি, ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
মহানগর

Kolkata Airport: শৌচালয়ের আয়নায় লিপস্টিকে লেখা হুমকি, ফের কলকাতা বিমানবন্দরে বোমাত...

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! এবার ইন্ডিগো বিমানের মধ্যে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল বিমানবন্দরে। ফুকেট থেকে আসা ওই বিমানের শৌচালয়ের আয়নায় লিপস্টিক দিয়ে বোমা রাখার কথা লেখা রয়ে...

২৪ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 1 মিনিট
SwasthyaBhavan: অধ্যক্ষদের ‘শিরদাঁড়া সোজা’ রাখার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, পালটা চ্যালেঞ্জ চিকিৎসকদের
মহানগর

SwasthyaBhavan: অধ্যক্ষদের ‘শিরদাঁড়া সোজা’ রাখার বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, পালটা...

বিতর্কের সূত্রপাত গত ১৭ অক্টোবরের চোরবাগান বিপর্যয়কে কেন্দ্র করে। সেখানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা নিয়ে সরব হন জুনিয়র ডাক্তারেরা। সরকারি হাসপাতালে জরুরি পরিষেবার অপ্রতুলতা নিয়ে তাঁরা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দীর্ঘদিনের পরিকাঠামোগত ঘাটতি রাতারাতি মেটানো সম্ভব নয় এবং ব্যবস্থা ঢেলে সাজাতে অন্তত দু’বছর লাগবে। একই সঙ্গে ডিউটি ফেলে কোন চিকিৎসকেরা রাজনৈতিক নেতার মতো মন্তব্য করছেন, তাঁদের তালিকাও তলব করেন মুখ্যমন্ত্রী।

২৪ অক্টো ২০২৬, ০৩:৩৭ পিএম · 2 মিনিট
চোরবাগান দুর্ঘটনায় মৃত শুভম, স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
মহানগর

চোরবাগান দুর্ঘটনায় মৃত শুভম, স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: এবার চোরবাগান দুর্ঘটনায় নিহত শুভম সোনকারের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বাগমারিতে শুভমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি...

২৩ অক্টো ২০২৬, ০৮:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.