JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ১০:১৪ এএম
Breaking
Today horoscope : বদলাচ্ছে কোন রাশির ভাগ্য, কার রয়েছে চিন্তা! Weather Update : উৎসবের মাঝেও মিলছে না স্বস্তি, এক নজরে আবহাওয়া! Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Today horoscope : বদলাচ্ছে কোন রাশির ভাগ্য, কার রয়েছে চিন্তা! Weather Update : উৎসবের মাঝেও মিলছে না স্বস্তি, এক নজরে আবহাওয়া! Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের...

Today horoscope : বদলাচ্ছে কোন রাশির ভাগ্য, কার রয়েছে চিন্তা!

Today horoscope : বদলাচ্ছে কোন রাশির ভাগ্য, কার রয়েছে চিন্তা!
আজকের রাশিফল ছবি: সংগৃহীত

 

 

নিউজ ডেস্ক: মেষ: কর্মক্ষেত্রে নতুন কিছুর সম্ভাবনা রয়েছে। পদোন্নতি সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমিক-প্রেমিকারা সম্পর্কের যত্ন নিন। পরীক্ষার্থীরা যে কোনও পরীক্ষায় ভালো ফল পেতে পারেন।

বৃষ: ব্যবসায় মনোযোগ দিন। শেয়ারে বিনিয়োগ করার আগে একবার ভাবুন। চাকরির পরীক্ষায় লক্ষ্য স্থির করুন। বিদেশ যাত্রার জন্য খুব  একটা ভালো  দিন নয় আজ। যে সকল বন্ধুদের সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল তা আজ মিটে যাবে।

মিথুন: বহু পুরনো অসুখ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত দিন। ঋণ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে একটি সুন্দর সময় কাটবে।

কর্কট:  ভাই বোনের সম্পর্কে মিষ্টতা বজায় থাকবে। অফিসে বাড়তি চাপ আসতে পারে।নিজেকে শক্ত করুন। কোনও কাজে ব্যর্থ হতে পারেন তবে ভেঙে পড়বেন না।

সিংহ:  যে কোনও জরুরী কাজ সকালেই সেরে নিন। আজ আপনার মনোবল তুঙ্গে থাকবে। কর্ম ক্ষেত্রে কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন। নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য উপযুক্ত দিন হতে পারে এটি।

কন্যা: সহকর্মীরা আপনার আচরণে খুশি হবেন।  আপনার সহধর্মিনী কর্মজীবনে ভালো ফল পেতে পারেন। সংসারে মনোযোগ দিন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।‌ স্বামী স্ত্রী সম্পর্ক মধুর হবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। অফিস থেকে ছুটি পেতে পারেন।

তুলা: সতর্ক থাকুন, কারণ স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে।  হঠাৎ করেই কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরীক্ষায় ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। চোখের সমস্যা ভোগাতে পারে আপনাকে, দ্রুত ডাক্তারি পরামর্শ নিন। ধার নেওয়া উচিত হবে না। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে তা বাতিলও হতে পারে।

বৃশ্চিক:বিদেশি যাওয়ার যোগ তৈরি হচ্ছে। কর্মে উন্নতির হতে পারে। যে কোন কাজে বন্ধুর সাহায্য পাবেন। একইসঙ্গে লক্ষী লাভের যোগ রয়েছে। তবে খরচ বাড়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রীর  যে কোনও সিদ্ধান্তে সহমত হবেন। সন্তানের লেখাপড়া নিয়ে একটু চিন্তায় বাড়বে। 

মকর: পরিস্থিতি যেমনই হোক মাথা গরম করবেন না। পরিবহন ব্যবসায় লক্ষ্মী লাভ হতে পারে। তবে বিবাহের জন্য দিনটি খুব শুভ। পরিবারের কোনো সিদ্ধান্তে খুশি আসবে। পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। কর্ম ক্ষেত্রে সুনাম বাড়বে। সঙ্গে বাড়তি চাপ বাড়বে।

ধনু:  দিনে দিনে বাড়বে খরচ। ব্যবসায় লাভের মুখ দেখবেন। ঘরে পোষ্যদের যত্ন নিন। পরিবারের মিলিত ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অনেকদিনের হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন‌। আজ আপনি মানসিক অস্থিরতায় ভুগবেন।

 

কুম্ভ: রাস্তা পারাপার কিংবা গাড়ি চালানোর সময় সতর্ক হোন। যদি আপনি স্ত্রীকে কোনও কথা দিয়েছেন তবে তা রাখার চেষ্টা করুন, না হলে অশান্তি হতে পারে। নতুন কোথাও কাজের সন্ধান পেতে পারেন।

মীন: নিজেকে শান্ত করুন। রাগ কিংবা জেদ না করাই উচিত হবে। অচেনা কেও সাহায্য চাইলে তা এড়িয়ে চলুন। অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সম্পত্তির ভাগ পেতে পারেন। হাতের কাজ সময় মতন শেষ করুন। তবে তাড়াহুড়ো করে কোন কাজ করবেন না।

5 Views 0 Likes 0 Comments

Related News

Horoscope : কর্মক্ষেত্রে সাফল্য থেকে অর্থলাভ, কোন রাশির কপালে কী?
জ্যোতিষ

Horoscope : কর্মক্ষেত্রে সাফল্য থেকে অর্থলাভ, কোন রাশির কপালে কী?

অফিসে আপনার উদ্ভাবনী চিন্তার প্রশংসা মিলবে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। ঋণ পরিশোধের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা এগোবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা কিছুটা কমবে। গলা বা গলার গ্রন্থির সংক্রমণে সতর্কতা প্রয়োজন, ঠান্ডা খাবার এড়িয়ে চলুন।

১৫ অক্টো ২০২৬, ০৭:৪৮ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.