নয়াদিল্লি, অঙ্কন দাস: তিনি দেশের প্রধানমন্ত্রী। তবে তার আগেও তিনি রক্তমাংসের মানুষ। আর তাই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পদ শুধু একটি অলংকার মাত্র! একারণেই তিনি হয়ে উঠেছেন জনতার প্রধানমন্ত্রী। এমনকি তিনি তৃতীয় লিঙ্গের মানুষদের কাছেও সমান জনপ্রিয়। তাদের পুজোর আরাধ্য তিনি, নরেন্দ্র মোদী। তবে সেখানেও উঠেছে বিতর্ক!
দিল্লিতে মোদীকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। যেখানে মন্দিরটি বানানো হবে সেখানেই মোদীকে আজ পূজা করা হয়েছে। জায়গাটি দিল্লির 'প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।' তৃতীয় লিঙ্গের মানুষ এই পূজাকে ‘শ্রী মোদী চালিশা’ নাম দিয়েছে। তাদের এ কর্মকাণ্ড অনেক মানুষের নজরে এসেছে। কারণ জনসাধারণ চালিশা বলতে ‘হনুমান চলিশা’র সাথে পরিচিত। ওই পূজায় তৃতীয় লিঙ্গের নেতা ডাঃ রাজন সিং এবং মহামন্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীকে পুজো করার কোনো অনুষ্ঠানের তারা অনুমোদন দেয়নি। সংগঠনটি বলেছে, তৃতীয় লিঙ্গের মানুষ তাদের একটি হল সাংবাদিক সম্মেলনের জন্য ভাড়া করেছিল। কিন্তু তার বদলে সেখানে তারা পুজোর আয়োজন করেছে! যারমাধ্যমে ভাড়ার চুক্তি লঙ্ঘন করা হয়েছে। সংগঠনটি আরও বলে, তারা ওই হলে পুজো হতে দেখে দ্রুত হস্তক্ষেপ করে। এরপর তারা সমস্ত আয়োজন বন্ধ করে দেয়।
এ ব্যাপারে এক্সে এক বিবৃতিতে জানা গিয়েছে, ‘ এক ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার জ্ঞাতার্থে স্পষ্ট করা হচ্ছে আমরা এ ধরনের কোনো আয়োজন করিনি।’