JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৮:২৮ এএম
Breaking
Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র

১ কোটি ৪৩ লক্ষ পরিবার পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা, একাধিক ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে!

১ কোটি ৪৩ লক্ষ পরিবার পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা, একাধিক ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে!

পশ্চিমবঙ্গে স্বাস্থ্যপরিষেবায় নতুন অধ্যায়। রবিবার আয়ুষ্মান দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য আরও বেশি চিকিৎসা পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা এবার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ১৭০০ ধরনের রোগের চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল। 

নতুন ব্যবস্থায় সেই সংখ্যা বেড়ে ১৯৫০ হয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আর এই প্রকল্পের আওতায় না থাকা প্রায় ৮০ লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় আনা হবে।

সূত্রে খবর, রাজ্যে ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের ৩৮ হাজার ৬০৪টি হাসপাতালেও এই সুবিধা মিলবে বলে জানানো হয়েছে। ফলে, চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গেলেও উপভোক্তাদের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

রামকৃষ্ণ মিশন পরিচালিত হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আজকের এই দিনকে আয়ুষ্মান দিবস হিসেবে বেছে নেওয়ার কারণও জানান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, "আজ 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে'। ১০ হাজার হিন্দুকে খুন করা হয়েছিল। 

আগের সরকার এই দিন খেলা হবে দিবস পালন করতেন। আমরা আয়ুষ্মান দিবস হিসেবে পালন করব।" তিনি সঙ্গে এও বলেন, “আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখি। কলকাতার ত্রাতা গোপাল মুখোপাধ্যায়কে অন্তর থেকে প্রণাম নিবেদন করে আয়ুষ্মান দিবসের সফলতা প্রার্থনা করলাম।”

জানা গিয়েছে, এদিন আরও ১০০টি অমৃত ফার্মেসী এবং ৪৬৭ টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালুর জন্য চুক্তি হয়েছে। স্বাস্থ্যপরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস?
মহানগর

Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও অংশে।

০১ অক্টো ২০২৬, ০৭:০৫ এএম · 2 মিনিট
INDIA Meeting: মমতা-অভিষেকের গাড়ি ঢুকতেই সরে গেলেন রাহুল-সনিয়া! তারপর কী ঘটল INDIA বৈঠকে?
মহানগর

INDIA Meeting: মমতা-অভিষেকের গাড়ি ঢুকতেই সরে গেলেন রাহুল-সনিয়া! তারপর কী ঘটল INDI...

নয়া দিল্লি: দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বুধবারের INDIA জোটের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চর্চার পাশাপাশি নজর কেড়েছে একটি মুহূর্ত। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ক্লাব চত্বরে ঢোকার সময় গেটের সামনে অপেক্ষা...

৩০ সেপ্টে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার!
মহানগর

Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নি...

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আজ, ৩০ সেপ্টেম্বর, INDIA জোটের বৈঠকের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ...

৩০ সেপ্টে ২০২৬, ০২:৫৫ পিএম · 1 মিনিট
Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা!
মহানগর

Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা!

কলকাতা: পুরনো মদের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কোথাও লাইসেন্স বাতিল হয়েছে, কোথাও আবার ব্যবসা বন্ধ হয়েছে দীর্ঘদিন আগে। সেই সব জায়গাতেই এ বার নতুন করে মদের ব্যবসার দরজা খুলতে পারে। খুচরো মদ বিক্রির লাইসেন্স দেওয়ার নিয়মে বড়সড় ...

৩০ সেপ্টে ২০২৬, ০২:১৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.