JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম
Breaking
জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ভিড়ের আগেই কলকাতার ৮ পুজোয় VIP প্রবেশ! আদানি গ্রুপের ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’ ঘিরে চমক নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ? বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্... IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ভিড়ের আগেই কলকাতার ৮ পুজোয় VIP প্রবেশ! আদানি গ্রুপের ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’ ঘিরে চমক নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ? বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

সাত মাস পর গ্রেফতার হিমাংশী খুনের অভিযুক্ত, সাফল্য টরেন্টো পুলিশের

সাত মাস পর গ্রেফতার হিমাংশী খুনের অভিযুক্ত, সাফল্য টরেন্টো পুলিশের

মাঝে কেটেছে সাতটা মাস। অবশেষে পুলিশের জালে কানাডার হিমাংশি খুরানা হত্যাকাণ্ডের অভিযুক্ত আব্দুল গফুরি। শুক্রবার টরেন্টোর একটি বিমানবন্দর থেকে গাফুরিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ফাস্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ২০২৫ সালের ১৯ শে ডিসেম্বর রাতের। টরেন্ট পুলিশের কাছে রাত প্রায় ১০:৪১ নাগাদ strachen avenue ও wellington street west এলাকার একটি বাড়ি থেকে ৩০ বছর বয়সী তরুণী নিখোঁজের খবর আসে। খবর পেয়ে পুলিশ প্রাথমিক পর্যায়ের তল্লাশি শুরু করে। পরের দিন সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ ওই এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই তরুণী হিমাংশি খুরানার দেহ।

তদন্তে পর পুলিশ জানায় এটি কোনো স্বাভাবিক নৃত্য নয়, এটি একটি খুন। পরবর্তীতে তদন্ত এগোলে পুলিশ জানতে পারে হিমাংশী এবং গাফুরি ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত ছিলেন। তারপরেই এই মৃত্যুর ঘটনায় পুলিশের সন্দেহ গিয়ে পড়ে আব্দুল গাফুরীর দিকে। তার বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে তার ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছেও তথ্য চাওয়া হয়।

এই খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কনসুলেট জেনারেল জানিয়েছিলেন এক তরুণ ভারতীয় নাগরিকের হত্যার ঘটনায় তারা ভীষণভাবে শোকাহত। হিমাংশের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিবারের সদস্যদের যতটা সম্ভব সহযোগিতা করা হচ্ছে। যদিও হিমাংশির মৃত্যু কানাডায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।

এই মৃত্যুর ঘটনা টরেন্টোয় ঘটা ২০২৫ সালের ৪০ তম হত্যাকাণ্ড ছিল । পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে চলছিল গাফুরির সন্ধান। পুলিশের Fugitive Squad এবং Homicide Unit-এর আধিকারিকরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে মিলে তাকে খোঁজার কাজ শুরু করেন। অবশেষে শুক্রবার বিমানবন্দরে তাকে আটক করা হয়।

পুলিশের তরফ থেকে গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করা হলেও বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়নি। অভিযুক্ত গাফুরি কোন দেশ থেকে কানাডা ফিরছিলেন বা গ্রেফতারের আগে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি পুলিশের তরফ থেকে। তবে আগামী দিনে আদালতে মামলার শুনানিতে খুনের অভিযোগের বিষয়ে আরো তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। তবে সাত মাস বাদে এই গ্রেফতারি কানাডা পুলিশের বড় সাফল্য।

36 Views 0 Likes 0 Comments

Related News

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ
বিদেশ

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ

নিউজ ডেস্ক: ঢাকার মহম্মদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ ইকবাল রোডের একটি বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে কেন এত চর্চা?
বিদেশ

ভোটে ছিলেন না পুতিন, তবু ৩৫৫ আসন! ইউক্রেন নীতি নিয়ে বড় বার্তা, রাশিয়ার নির্বাচনে...

মস্কো: রাশিয়ার স্টেট ডুমা নির্বাচনের ফল প্রকাশের পর ফের আলোচনার কেন্দ্রে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিন ধরে চলা এই নির্বাচনে পুতিন নিজে প্রার্থী ছিলেন না। কিন্তু তাঁর নেতৃত্বাধীন United Russia দল ৪৫০ আসনের ডুমায় ৩৫...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
বিদেশ

রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বিশ্বনেতাদের সামনে বক্তৃতা দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ঠিক তখনই সভাকক্ষে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শুধু তাই নয়। আর পাঁচজন সাধা...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
ট্রাম্পের নতুন আইনের পর বাড়ল চাপ, দিল্লির সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ
বিদেশ

ট্রাম্পের নতুন আইনের পর বাড়ল চাপ, দিল্লির সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের পাশাপাশি চিন ও তুরস্কের উপরও চাপ বাড়ানোর আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Wall Street Journal-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন, রাশি...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.