JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ১১:৫৩ পিএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

রাজনীতি নয়, অভিনয়ে জীবন কাটল অভিনেত্রীর! শৈশবের স্বপ্নের কথা জানালেন সাবিত্রী

রাজনীতি নয়, অভিনয়ে জীবন কাটল অভিনেত্রীর! শৈশবের স্বপ্নের কথা জানালেন সাবিত্রী

কলকাতা, পিউ নন্দী: নেতা হয়েছিলেন কিন্তু রাজনীতি নয় অভিনয়েই কেন জীবন কেটে গেল জানালেন সাবিত্রী? অজিত গঙ্গোপাধ্যায় পরিচালিত কালজয়ী বাংলা ছবি ‘হংসরাজ’-এর মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বসেছিল এক চাঁদের হাট। এই বিশেষ দিনেই আত্মপ্রকাশ করল ছবিটির নামভূমিকায় অভিনয় করা শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়ের কলমে রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘সাদা-কালো স্মৃতি’। আর সেই বইয়ের আনুষ্ঠানিক উন্মোচনে মধ্যমণি হয়ে ধরা দিলেন প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।

মঞ্চে দাঁড়িয়ে স্মৃতির সরণি বেয়ে শৈশবের দিনগুলোতে ফিরে যান অভিনেত্রী। তিনি বলেন, তাঁর নেতা হতে চাওয়ার অপ্রকাশিত এক ইচ্ছার গল্প। সাবিত্রী চট্টোপাধ্যায় জানান, ছোটবেলায় বাবাকে তিনি জানিয়েছিলেন নেতা হওয়ার স্বপ্নের কথা। তবে বাবা তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন, তার জন্য প্রয়োজন প্রচুর পড়াশোনা ও পাণ্ডিত্য কিন্তু পরিবারের অর্থনৈতিক দায়িত্ব কাঁধে এসে পড়ায় পড়াশোনার চেয়ে জীবনের লড়াইটাই বড় হয়ে দাঁড়ায় তাঁর সামনে। বাধ্য হয়েই খুব অল্প বয়সে তাঁকে পেশাদার অভিনয়ের মঞ্চে পা রাখতে হয়, যা পরবর্তীকালে তাঁকে বাংলা চলচ্চিত্রের এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের স্নেহের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। ছোটবেলা থেকেই অরিন্দমের শিল্পগুণ, বিশেষ করে তাঁর গানের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে সাবিত্রী দেবী বলেন, শুটিংয়ের ফ্লোরে সুযোগ পেলেই অরিন্দমকে গান গাইতে অনুরোধ করা হতো। অর্ধশতক পেরিয়ে সেই ফেলে আসা দিনগুলোকে বইয়ের পাতায় সুন্দরভাবে ধরে রাখার জন্য লেখককে সাধুবাদ জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। অলোকা গঙ্গোপাধ্যায়, কবি শুভ দাশগুপ্ত, বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের উপস্থিতিতে আসর জমে ওঠে। তবে ৫০ বছরের এই উদযাপনে বিশেষ চমক ছিল ‘হংসরাজ’ ছবিতে অভিনয় করা সেই সময়ের অন্যান্য শিশুশিল্পী স্বর্ণালী নাগ , বিউটি মুখোপাধ্যায়, সামু এবং নীরুর পুনর্মিলন।

18 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন্দ্য!
বিনোদন

Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফ...

বিগ বস বাংলার ঘর থেকে প্রথম সপ্তাহেই বিদায় নেওয়ার পর মুখ খুললেন অনিন্দ্য সেনগুপ্ত। তনুশ্রী, দুর্নিবার, সৃজলা ও দীপেন্দুকে নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে তিনি বললেন, তাঁর চোখে দুর্নিবারই ঘরের অন্যতম সেরা ‘মাইন্ডগেম’ খেলোয়াড়।

০৬ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ
বিনোদন

Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজল...

নিউজ ডেস্ক: কিছু সপ্তাহ আগে বিগ বসের ঘরে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। টাস্কের মাঝে নন্দিনীর ফেলে দেওয়ায় কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। বারবার অভিনেত্রী আঘাত অসুস্থতার কথা বললেও অনেক কথা...

০৬ অক্টো ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট
Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল
বিনোদন

Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগী...

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন। মায়া সেন ও দেবব্রত বিশ্বাসের একনিষ্ঠ ছাত্রী হিসেবে তিনি রবীন্দ্রসঙ্গীতের নিজস্ব গায়কির ধারাকে সমৃদ্ধ করেছিলেন। সারাজীবন গান শেখানো ও সংগীতচর্চাকেই ব্রত করে রাখা এই প্রবীণ শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীতমহল।

০৬ অক্টো ২০২৬, ০৩:২২ পিএম · 2 মিনিট
Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও
বিনোদন

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও

মুম্বই: একরত্তি সিপারা খান পা দিল এক বছরে। আর সেই বিশেষ দিনটিকে ঘিরে যেন ফের একসঙ্গে ধরা দিল খান পরিবারের বড় অংশ। আরবাজ খান এবং শুরা খানের মেয়ে সিপারার প্রথম জন্মদিনে হাজির ছিলেন সলমন খান, সোহেল খান, সেলিম খান, সালমা খা...

০৬ অক্টো ২০২৬, ১১:১২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.