JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০৬:০৫ পিএম
Breaking
Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন Ryu Murakami: ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি! Tukaram Mundhe: ২১ বছরে ২৫ বার বদলি! নিজের সন্তানদের IAS হতে বারণ করছেন এই আমলা নাড়ু বানালেই শক্ত হয়ে যাচ্ছে? এই সহজ কৌশলেই হবে নরম ও মোলায়েম... Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতার... ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধের হাত থে... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন Ryu Murakami: ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি! Tukaram Mundhe: ২১ বছরে ২৫ বার বদলি! নিজের সন্তানদের IAS হতে বারণ করছেন এই আমলা নাড়ু বানালেই শক্ত হয়ে যাচ্ছে? এই সহজ কৌশলেই হবে নরম ও মোলায়েম... Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতার... ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধের হাত থে...

AI Dating: প্রেমের পাঠও এবার AI-এর কাছে! দিল্লিতে ৫৫ শতাংশ মানুষ নিচ্ছেন চ্যাটবটের পরামর্শ

AI Dating: প্রেমের পাঠও এবার AI-এর কাছে! দিল্লিতে ৫৫ শতাংশ মানুষ নিচ্ছেন চ্যাটবটের পরামর্শ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: প্রেমের প্রস্তাব দেবেন কীভাবে ? পছন্দের মানুষটির মন জয় কীভাবে করবেন ? প্রথম ডেটে কী কী কথা বলবেন? কিংবা মনের মানুষের মেসেজের উত্তরই বা দেবেন কীভাবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এখন আর শুধু বন্ধুদের উপর নির্ভর করছেন না অনেকে। বরং প্রেমের পরামর্শদাতা হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য।

Gleeden এবং Ipsos-এর সমীক্ষা অনুযায়ী, দিল্লিতে ৫৫ শতাংশ উত্তরদাতা গত ১২ মাসে কাউকে আকৃষ্ট করার কৌশল উন্নত করতে  AI এর সাহায্য নিচ্ছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। সেখানে এই হার ৪৯ শতাংশ। হায়দরাবাদে ৪৮ শতাংশ এবং বেঙ্গালুরুতে ৪৭ শতাংশ উত্তরদাতা AI-এর সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন। ১,৫০০-রও বেশি মানুষের অংশগ্রহণে এই সমীক্ষা করা হয়েছে। 

শুধু কাউকে প্রেমের প্রস্তাব দেওয়াই নয়, ডেটিং প্রোফাইল আরও আকর্ষণীয় করে তোলা এবং পছন্দের মানুষের সঙ্গে মেসেজে গল্প জমিয়ে নিতেও সাহায্য নিচ্ছেন অনেকে। সমীক্ষা বলছে, দিল্লি ও মুম্বইয়ের ৪৬ শতাংশ উত্তরদাতা গত এক বছরে নিজেদের ডেটিং বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিবরণ উন্নত করতে AI ব্যবহার করেছেন। অর্থাৎ, প্রথম আলাপ থেকে শুরু করে প্রথম ডেটের প্রস্তুতি—প্রেমের নানা ধাপেই জায়গা করে নিচ্ছে প্রযুক্তি। 

এখানেই শেষ নয়। Aisle-এর পৃথক একটি রিপোর্ট অনুযায়ী, ৮,২৪০ জন শহুরে ভারতীয় সিঙ্গলের মতামতের ভিত্তিতে তৈরি সমীক্ষায় ৫৩.১ শতাংশ মহিলা নিজেদের অনুভূতি এবং সম্পর্কের দুশ্চিন্তা নিয়ে AI-এর সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন। আবার ৩৭.৩ শতাংশ Gen Z উত্তরদাতা পছন্দের মানুষের পাঠানো অস্পষ্ট মেসেজের অর্থ বুঝতে AI-এর সাহায্য নিয়েছেন।

তবে প্রযুক্তির এই ব্যবহার ঘিরে প্রশ্নও রয়েছে। AI হয়তো সুন্দর করে মেসেজ লিখে দিতে পারে, কথোপকথনের প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে, কিন্তু বাস্তব সম্পর্কের বিশ্বাস, আন্তরিকতা এবং পারস্পরিক সম্মতি তৈরি করতে পারে না।

তাই প্রেমের দুনিয়ায় AI সহায়ক হতে পারে, কিন্তু সম্পর্কের আসল ভিত্তি হওয়া উচিত সততা , বিশ্বাস ও স্বাভাবিক যোগাযোগ, যা আমাদের মন থেকে আসে । একটাই প্রশ্ন কড়া নাড়ছে—প্রযুক্তি কি প্রেমের ভাষা সহজ করছে, নাকি মনের কথা প্রকাশ করতেও মানুষকে ক্রমশ যন্ত্রনির্ভর করে তুলছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতারা
প্রযুক্তি

Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন ব...

নিউজ ডেস্ক: স্মার্টফোনের বাজারে নতুন চমক Apple-এর iPhone Duo! কিন্তু পছন্দের এই ফোন কিনতে গিয়ে ক্রেতাদের পকেটে পড়তে পারে বড়সড় টান। কারণ, ভারতের বাজারে ফোনটির আমদানি কম থাকায় কিছু বিক্রেতা সরকারি দামের চেয়ে অতিরিক্ত ১ ...

২৪ অক্টো ২০২৬, ০৫:২০ পিএম · 2 মিনিট
Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক প্ল্যাটফর্মে সমস্যা
প্রযুক্তি

Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক...

হঠাৎ এই বিপর্যয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পেশাজীবী ও শিক্ষার্থীরা। অফিস চলাকালীন জুমের অনলাইন বৈঠক যেমন আটকে যায়, তেমনই মাইক্রোসফট ৩৬৫-এর মতো গুরুত্বপূর্ণ ক্লাউড পরিষেবায় ফাইল আদান-প্রদান করতে গিয়েও থমকে যেতে হয় কর্মীদের।

২৪ অক্টো ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
DigitalSecurity: সাইবার জালিয়াতিতে লাগাম টানতে নতুন পদক্ষেপ, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে সিম-বাইন্ডিং চালুর প্রস্তুতি
প্রযুক্তি

DigitalSecurity: সাইবার জালিয়াতিতে লাগাম টানতে নতুন পদক্ষেপ, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রা...

এতদিন অনেক ব্যবহারকারী যে মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন, সেই সিম অন্য ফোনে রেখেও কম্পিউটার, ট্যাবলেট কিংবা দ্বিতীয় কোনও ডিভাইসে অ্যাপ ব্যবহার করতেন। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে এই ধরনের ব্যবহারে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সক্রিয় সিম যে ডিভাইসে রয়েছে, তার বাইরে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হতে পারে।

২৪ অক্টো ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট
AI-এর দাপটে বদলাচ্ছে চাকরির বাজার
প্রযুক্তি

AI-এর দাপটে বদলাচ্ছে চাকরির বাজার

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারে বদলে যাচ্ছে বিশ্বজুড়ে কর্মসংস্থানের চিত্র। দাপ্তরিক কাজ থেকে তথ্য বিশ্লেষণ—বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে অটোমেশনের প্রভাব। সবচেয়ে বেশি উদ্বেগ তরুণ ও প্রাথমিক স্তরের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে। তবে প্রযুক্তির প্রসারের মধ্যেও একাধিক পেশায় মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।

২২ অক্টো ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.