JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০৪:০৪ পিএম
Breaking
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়িতে খুশির খবর পর্যটকদের! কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়িতে খুশির খবর পর্যটকদের! কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার

আবেগঘন বিদায়ে শচীনের ফোন, ভিডিও রেকর্ড করতে গিয়ে কেন কেঁদেছিলেন রাহানে?

আবেগঘন বিদায়ে শচীনের ফোন, ভিডিও রেকর্ড করতে গিয়ে কেন কেঁদেছিলেন রাহানে?

অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার পর প্রথম ফোনটাই এসেছিল শচীন তেন্ডুলকরের কাছ থেকে। ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে জানালেন, ক্রিকেটজীবন শেষ করার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করার পরেই তাঁকে ফোন করেন ‘মাস্টার ব্লাস্টার’। রাহানের দাবি, শচীন কিছুটা হতাশ হয়েই বলেছিলেন, তিনি ভেবেছিলেন আরও অনেক দিন ভারতের হয়ে খেলবেন। তবে রাহানে তাঁকে জানান, কোনও আক্ষেপ নিয়ে ক্রিকেট ছাড়ছেন না। ৩৮ বছরের ব্যাটার জানিয়েছেন, শচীন ছাড়াও ইরফান পাঠান তাঁকে ফোন করেছিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ এবং চেতেশ্বর পুজারারা তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।

রাহানের কথায়, সকলকেই তাঁর একই উত্তর ছিল। ক্রিকেটকে তিনি নিজের সবটুকু দিয়েছেন, তাই অবসরের সিদ্ধান্তে কোনও আফসোস নেই। তবে অবসরের ভিডিও রেকর্ড করার সময় নিজেকে সামলাতে পারেননি তিনি। পরিবারের সঙ্গে অবসর নিয়ে আলোচনা করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আগেই। কিন্তু ভিডিও রেকর্ড করতে গিয়ে সেই আবেগ আরও তীব্র হয়ে ওঠে। রাহানে বলেন, ‘‘রেকর্ড করার পর অনেক কেঁদেছিলাম।’’ এত বছর যে খেলাটাকে ভালবেসেছেন, সেটা থেকেই সরে যেতে হচ্ছে। এই বাস্তবতাই তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল।

ভারতের টেস্ট দলের অন্যতম ভরসার নাম ছিলেন রাহানে। বিশেষ করে বিদেশের পেস ও সুইং সহায়ক পরিবেশে তাঁর ব্যাটিং দক্ষতা ছিল দলের বড় সম্পদ। লাল বলের ক্রিকেটে কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ব্যাট করার জন্যই আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তাঁর সঙ্গে পুজারা এবং কোহলির সম্পর্ক নিয়েও কথা উঠেছে অবসরের পর। রাহানে জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে পুজারার সঙ্গে তাঁর দীর্ঘ সময় কেটেছে। আর ভারতের হয়ে খেলার সময় কোহলির সঙ্গে আরও বেশি সময় কাটিয়েছেন। দু’জনের লক্ষ্য ছিল একটাই। ভারতীয় টেস্ট দলকে বিশ্বের সেরা জায়গায় পৌঁছে দেওয়া।

রাহানে জানিয়েছেন, ২০১৫ সালে টেস্ট ক্রমতালিকায় ভারত ষষ্ঠ বা সপ্তম স্থানে ছিল। সেখান থেকে ধীরে ধীরে দল উঠে আসে এক নম্বরে। সেই যাত্রাপথে কোহলি ও পুজারার সঙ্গে মাঠের বাইরেও ক্রিকেট নিয়ে নিয়মিত আলোচনা করতেন তিনি। সাফল্যের পাশাপাশি কঠিন সময়ও একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। রাহানের কথায়, ‘‘আমরা একে অপরের কাছ থেকে শিখেছি, খেলা নিয়ে বিশ্লেষণ করেছি এবং একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়েছিল।’’ সেই দীর্ঘ পথচলার ইতি টেনে অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় টেস্ট ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

40 Views 0 Likes 0 Comments

Related News

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে
ময়দান

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু ইস্টবেঙ্গলের। এদিন নিজেদের মাঠে কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে বিনো জর্জের দল। সেই ম্যাচেই কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ। ম্যাচে একের...

২৪ সেপ্টে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে
ময়দান

এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে

স্পোর্টস ডেস্ক: কোরিয়ার বিরুদ্ধে নামার আগে অভাব ছিল না আত্মবিশ্বাসের। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই গোলের বন্যা বইয়ে দিল ভারত। বৃহস্পতিবার কাকামিগাহারার গিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট
"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের
ময়দান

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: নতুন করে ফের প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটের চোট-আঘাত সামলানোর পরিকাঠামো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক রিপোর্টে। বিশেষ করে দীর্ঘ সময় ধ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ময়দান

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার...

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.