JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

প্রশাসক নেই, বোর্ডও নেই, অচল আলিপুরদুয়ার পুরসভা!

প্রশাসক নেই, বোর্ডও নেই, অচল আলিপুরদুয়ার পুরসভা!

না আছে প্রশাসক, আর না আছে পৌর বোর্ড। একেবারে অভিভাবকহীন আলিপুরদুয়ার পৌরসভা। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের রায়ের পর প্রশাসক নেই, একের পর এক বদলি হয়ে যাচ্ছেন এগজিকিউটিভ অফিসারও। ফলে রীতিমতো মুখ থুবড়ে পড়ছে পুরসভার প্রশাসনিক কাঠামো। আর এতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। ‌ পুরকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদেরও প্রশ্ন, 'কে আসছেন, কে যাচ্ছেন, কিছুই তো বোঝা যাচ্ছে না!'

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে নতুন এক্সিকিউটিভ অফিসার দায়িত্ব নিলেও তার দেখা মিলছে না পুরদফতরে বলে অভিযোগ পুরকর্মীদের। এরই পাশাপাশি পুরকর্মীরা আরও বলেছেন, এক্সিকিউটিভ অফিসার বদলি হওয়ার পরেই নতুন আধিকারিক এসেছিলেন কিন্তু মাত্র দুদিনের মধ্যে তিনিও বদলি হয়ে চলে গিয়েছেন। এরকম পরিস্থিতিতে পুরসভার কাজ থমকে গিয়েছে।

সরকারি নিয়ম অনুসারে পুরসভায় নিয়মিত হাজির হতে হচ্ছে কর্মীদের। ‌ সই-সাবুদও করতে হচ্ছে। কিন্তু  পৌর পরিষেবার কোনও উপকার পাচ্ছে না সাধারণ মানুষজন। ‌ উন্নয়নমূলক সমস্ত কাজ থমকে গিয়েছে। ‌লাইসেন্স, অ্যাকাউন্টস, বার্থ সার্টিফিকেট, হোল্ডিং প্রায় প্রতিটি বিভাগেই একই ছবি। কর্মীরা আছেন, অথচ সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নেই। ব্যাহত হচ্ছে পৌর পরিষেবা।

পুরসভার এই অচলাবস্থার নেপথ্যে রয়েছে বোর্ড গঠন নিয়ে দীর্ঘ টানাপোড়েন। তৃণমূলের বিদ্রোহী শিবিরের কাউন্সিলাররা নতুন বোর্ড গঠনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদন খারিজ হওয়ার পর ফের রিট পিটিশন দায়ের করেছেন তাঁরা। মামলাটি এখনও বিচারাধীন। 

আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা কংগ্রেস নেতা শান্তনু দেবনাথের দাবি, ‘পুরসভার অবস্থা ভালো নয়। কোনও কাজই হচ্ছে না। প্রশাসক নেই, এগজিকিউটিভ অফিসারও নেই। সমস্ত কাজ থমকে গিয়েছে’ তিনি আরও অভিযোগ করেন, 'অনৈতিক ভাবে বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বাতিল হয়েছে। তারপরেও বোর্ড গঠনের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই আমরা আবারো আইনি লড়াইয়ে পথে নেমেছি। এখন আদালতই শেষ কথা বলবে।'

এ বিষয়ে আলিপুরদুয়ারের মহকুমাশাসক রিচার্ড লেপচা বলেন, 'কি পদক্ষেপ গ্ৰনহ করা হবে, তা জানতে পুর ও নগরোন্নয়ন দফতরকে জেলাশাসকের চিঠি দেওয়ার কথা। তিনি দিয়েছেন কি না জানি না। আমি আগে প্রশাসক ছিলাম, এখন নেই। পুর ও নগরোন্নয়ন দফতর থেকে কি নির্দেশ আসে, সেটাই দেখতে হবে। সেই মতোই পরবর্তী সিদ্ধান্ত হবে'

আলিপুরদুয়ার পুরসভায় বর্তমানে চেয়ার আছে, কর্মীও আছে, দফতরও আছে।  নেই শুধু সিদ্ধান্ত নেওয়ার কেউ। আদালতের রায়, প্রশাসনিক বদলি আর বোর্ড গঠন নিয়ে আইনি টানাপোড়েনের মাঝে ভোগান্তির শিকার হতে হচ্ছে নাগরিকদের। এই সমস্যা কবে সমাধান হয় সেদিকেই তাকিয়ে পৌরবাসী।

18 Views 0 Likes 0 Comments

Related News

Family Dispute:  দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি
রাজ্য

Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি

দু' পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই সময় বাঁশ ও লাঠি নিয়ে আয়ুব শেখকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আচমকা আঘাতে গুরুতর ভাবে যখন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৫১ বছর বয়সে ওই ব্যক্তি।

০৬ অক্টো ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা
রাজ্য

Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা

বকেয়া ওয়েসিস স্কলারশিপের টাকার দাবিতে এবার পুরুলিয়ায় রাস্তায় নেমে অনির্দিষ্টকালের পথ অবরোধ শুরু করলেন আদিবাসী (ST) ছাত্র-ছাত্রীরা।

০৬ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন্দু
রাজ্য

Suvendu Adhikari: টোটোয় চড়ে ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে ভোট দিলেন শুভেন...

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে টোটোয় করে ভোটগ্রহণ পৌঁছন শুভেন্দু। নন্দীগ্রামের নন্দনায়কবাড় ভোটগ্রহণ কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শুভেন্দু।

০৬ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.