সংসদের অচলাবস্থা নিয়ে বিরোধীদেরে উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানান অসম্মানজনক মন্তব্য করা হয়েছে সংসদীয় পরিসরে। ‘লাপাত্তা’, ‘ভাগ গয়ে’ এই ধরনের শব্দের ব্যবহার করা হয়েছে। যা ভারতের রাজনৈতিক ও সংসদীয় মহলে খুবই নিন্দনীয়। এবার একই ভাষাতে বিরোধীদের আক্রমণ করতে শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার প্রশ্ন, 'সংসদে আলোচনা থেকে আসলে কে পালাচ্ছে সরকার, নাকি বিরোধীরা?'
এছাড়াও তিনি আরো বলেন, যবে থেকে সুর অধিবেশন শুরু হয়েছে তারপর থেকে তিনি নিয়মিত সংসদে আসছেন। বিরোধীদের ওই হট্টগোলের ফলে দুই কক্ষের সংসদের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এরই সঙ্গে NEET প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার কোনো আলোচনাই এড়িয়ে যেতে চাইছে না। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যেই আলোচনার জন্য সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন বলেও জানান তিনি। এমনকি তিনি নিজেও সংসদে যে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলে দাবি করেন। বিরোধীদের শুধু স্পিকারের কাছে চিঠি দিয়ে আলোচনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
বিরোধীদের উদ্দেশ্যে অমিত শাহের স্পষ্ট বার্তা, 'সংসদ চলতে দিন, আলোচনা হোক। কে পালাচ্ছে, তার বিচার এবার দেশের মানুষই করুক।' বিরোধীরা কেন আলোচনা করতে দিচ্ছে না সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এরই সঙ্গে তিনি বলেন, সরকারের লুকানোর কিছু নেই প্রয়োজনে বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি নিজে দেবেন। নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার সমস্ত দিক থেকেই আলোচনার জন্য প্রস্তুত বলে দাবি করেন তিনি।