JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০৬:২৯ পিএম
Breaking
Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন Ryu Murakami: ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি! Tukaram Mundhe: ২১ বছরে ২৫ বার বদলি! নিজের সন্তানদের IAS হতে বারণ করছেন এই আমলা নাড়ু বানালেই শক্ত হয়ে যাচ্ছে? এই সহজ কৌশলেই হবে নরম ও মোলায়েম... Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতার... ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধের হাত থে... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Viral News: পা দিয়ে মাখা হচ্ছে পরোটা তৈরির ময়দা! ভাইরাল ভিডিওতে স্বাস্থ‍্যবিধি নিয়ে প্রশ্ন Ryu Murakami: ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি! Tukaram Mundhe: ২১ বছরে ২৫ বার বদলি! নিজের সন্তানদের IAS হতে বারণ করছেন এই আমলা নাড়ু বানালেই শক্ত হয়ে যাচ্ছে? এই সহজ কৌশলেই হবে নরম ও মোলায়েম... Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতার... ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধের হাত থে...

Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতারা

Apple iPhone Duo: ভারতে iPhone Duo-র আকাল! কালোবাজারে বাড়তি ₹১ লক্ষ টাকা চাইছেন বিক্রেতারা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: স্মার্টফোনের বাজারে নতুন চমক Apple-এর iPhone Duo! কিন্তু পছন্দের এই ফোন কিনতে গিয়ে ক্রেতাদের পকেটে পড়তে পারে বড়সড় টান। কারণ, ভারতের বাজারে ফোনটির আমদানি কম থাকায় কিছু বিক্রেতা সরকারি দামের চেয়ে অতিরিক্ত ১ লক্ষ টাকা পর্যন্ত চাইছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে প্রায় ৩ লক্ষ টাকার ফোন কিনতে খরচ পৌঁছতে পারে ৪ লক্ষ টাকায়!

Apple-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo-র ভারতে প্রারম্ভিক দাম ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়্যান্টের জন্য এই দাম ধার্য করা হয়েছে। কিন্তু ২৩ অক্টোবর ২০২৬ থেকে ফোনটির বিক্রি শুরু হতেই দেখা দিয়েছে সরবরাহের সমস্যা। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রি-অর্ডার শুরু হওয়ার পরই ফোনটির প্রাথমিক স্টক দ্রুত শেষ হয়ে যায়।

India Today Tech-এর রিপোর্ট অনুযায়ী, দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদের ১৭-রও বেশি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কয়েকটি দোকানে প্রত্যাশার তুলনায় অনেক কম ফোন পৌঁছেছে। কোথাও কোথাও মাত্র ১০টি ফোন পাওয়া গিয়েছে বলে দাবি। আর সেই সীমিত স্টক ঘিরেই বাড়ছে অতিরিক্ত দাম চাওয়ার প্রবণতা।

রিপোর্টে যা বলা হয়েছে, বেশ কিছু বিক্রেতা সরকারি দামের উপর ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত চাইছেন। অর্থাৎ, বেস মডেল কিনতে ক্রেতাকে প্রায় ৩ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। যদিও সব দোকান এই অতিরিক্ত দাম নিচ্ছে না। কিছু বিক্রেতা পুরনো ও বিশ্বস্ত গ্রাহকদের সরকারি দামেই ফোন দেওয়ার কথা জানিয়েছেন। 
তবে কেন এই সংকট? বিশেষজ্ঞদের মতে, নতুন ফোল্ডেবল ফোনের জটিল উৎপাদন প্রক্রিয়া এবং খুব কম আমদানি এর অন্যতম কারণ। চাহিদার তুলনায় ফোনের জোগান কম হওয়ায় বাজারেও দাম বাড়ছে। এমনকী নতুন অর্ডারের ক্ষেত্রে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে সতর্ক থাকা জরুরি অতিরিক্ত টাকা দিয়ে ফোন কেনার আগেই । অননুমোদিত বিক্রেতার কাছ থেকে কিনলে ভারতীয় বিল, ওয়ারেন্টি এবং বিক্রয়-পরবর্তী পরিষেবা নিয়ে সমস্যা হতে পারে। তাই তাড়াহুড়ো করে বেশি দাম দেওয়ার বদলে অনুমোদিত বিক্রেতার কাছে স্টক আসার অপেক্ষা করাই শ্রেয়।

3 Views 0 Likes 0 Comments

Related News

AI Dating: প্রেমের পাঠও এবার AI-এর কাছে! দিল্লিতে ৫৫ শতাংশ মানুষ নিচ্ছেন চ্যাটবটের পরামর্শ
প্রযুক্তি

AI Dating: প্রেমের পাঠও এবার AI-এর কাছে! দিল্লিতে ৫৫ শতাংশ মানুষ নিচ্ছেন চ্যাটবটের...

নিউজ ডেস্ক: প্রেমের প্রস্তাব দেবেন কীভাবে ? পছন্দের মানুষটির মন জয় কীভাবে করবেন ? প্রথম ডেটে কী কী কথা বলবেন? কিংবা মনের মানুষের মেসেজের উত্তরই বা দেবেন কীভাবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে এখন আর শুধু বন্ধুদের উপর নির্ভর...

২৪ অক্টো ২০২৬, ০৫:১১ পিএম · 2 মিনিট
Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক প্ল্যাটফর্মে সমস্যা
প্রযুক্তি

Technology: যুক্তরাষ্ট্রে বড়সড় প্রযুক্তিবিভ্রাট! ChatGPT, Canva, Zoom-সহ একাধিক...

হঠাৎ এই বিপর্যয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পেশাজীবী ও শিক্ষার্থীরা। অফিস চলাকালীন জুমের অনলাইন বৈঠক যেমন আটকে যায়, তেমনই মাইক্রোসফট ৩৬৫-এর মতো গুরুত্বপূর্ণ ক্লাউড পরিষেবায় ফাইল আদান-প্রদান করতে গিয়েও থমকে যেতে হয় কর্মীদের।

২৪ অক্টো ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
DigitalSecurity: সাইবার জালিয়াতিতে লাগাম টানতে নতুন পদক্ষেপ, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে সিম-বাইন্ডিং চালুর প্রস্তুতি
প্রযুক্তি

DigitalSecurity: সাইবার জালিয়াতিতে লাগাম টানতে নতুন পদক্ষেপ, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রা...

এতদিন অনেক ব্যবহারকারী যে মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন, সেই সিম অন্য ফোনে রেখেও কম্পিউটার, ট্যাবলেট কিংবা দ্বিতীয় কোনও ডিভাইসে অ্যাপ ব্যবহার করতেন। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে এই ধরনের ব্যবহারে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সক্রিয় সিম যে ডিভাইসে রয়েছে, তার বাইরে পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হতে পারে।

২৪ অক্টো ২০২৬, ০৯:৪৫ এএম · 2 মিনিট
AI-এর দাপটে বদলাচ্ছে চাকরির বাজার
প্রযুক্তি

AI-এর দাপটে বদলাচ্ছে চাকরির বাজার

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারে বদলে যাচ্ছে বিশ্বজুড়ে কর্মসংস্থানের চিত্র। দাপ্তরিক কাজ থেকে তথ্য বিশ্লেষণ—বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে অটোমেশনের প্রভাব। সবচেয়ে বেশি উদ্বেগ তরুণ ও প্রাথমিক স্তরের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে। তবে প্রযুক্তির প্রসারের মধ্যেও একাধিক পেশায় মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।

২২ অক্টো ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.