JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম
Breaking
BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

শুধু ধোঁয়া নয়, আগুনও ছুঁয়েছিল! ‘শিখা ইন’ মৃত্যুর নয়া রহস্য

শুধু ধোঁয়া নয়, আগুনও ছুঁয়েছিল! ‘শিখা ইন’ মৃত্যুর নয়া রহস্য

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল নতুন তথ্য। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে সকলের। তবে রিপোর্টে মৃতদের শরীরে পোড়ার চিহ্নও মিলেছে। যদিও সরাসরি আগুনে ঝলসে কারও মৃত্যু হয়নি বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

গত মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। রাত পৌনে ২টো নাগাদ আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। হোটেলের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন আবাসিক। কেউ জানলা দিয়ে বেরনোর চেষ্টা করেন, আবার কেউ সিঁড়ি দিয়ে নীচে নামার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ততক্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় হোটেলের ভিতরে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘুমন্ত অবস্থায় শ্বাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া শরীরে ঢুকে রক্তে কার্বন মনোক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলেই একে একে অচৈতন্য হয়ে পড়েন আবাসিকরা। পরে দমকল পৌঁছনোর আগেই আগুনের তীব্রতায় হোটেলের ভিতরে প্রচণ্ড তাপ তৈরি হয়। সেই তাপে অচৈতন্য অবস্থায় থাকা মৃতদের শরীরের বিভিন্ন অংশে পোড়ার চিহ্ন তৈরি হয়।

জানা যায়, তখন তাঁরা মৃত্যুর ঠিক আগের অবস্থায় ছিলেন। ফলে শরীরে তাপের প্রভাব পড়লেও তা অনুভব করার মতো অবস্থায় ছিলেন না। সেই কারণেই কোনও আর্তনাদ বা চিৎকার শোনা যায়নি বলে মনে করা হচ্ছে। তবে আগুনে সরাসরি ঝলসে তাঁদের মৃত্যু হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তেও এখন এই বিষয়টিই গুরুত্ব পাচ্ছে যে, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দমবন্ধ হয়েই ৯ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, আগুন লাগার কারণ কী এবং উদ্ধারকাজে কোনও গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় মৃত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশের নাগরিক। অন্য জন ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি প্রায় পাঁচ মাস আগে ওই হোটেলে কাজে যোগ দিয়েছিলেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

35 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক মমতার
মহানগর

Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফে...

ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গ ছেড়েছেন একের পর এক বিধায়কেরা। শুধু তাই নয়, তৃণমূলের প্রতীক চিহ্ন হারিয়েছেন মমতা।

০৫ অক্টো ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন
মহানগর

RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন

আদালতের পর্যবেক্ষণ,যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্পর্শকাতর মামলার ওপর কলকাতা হাইকোর্ট সরাসরি নজরদারি চালাচ্ছে এবং তদন্তের গুরুদায়িত্ব কেন্দ্রীয় সংস্থার কাঁধে সঁপে দেওয়া হয়েছে, সেখানে পুলিশের এই অতিসক্রিয়তার উদ্দেশ্য কী? তারা কি জানে না যে সিবিআই ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে? ব্যারাকপুর আদালতে থাকা এই সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে শিয়ালদহ বিশেষ আদালতে স্থানান্তরের কড়া নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

০৫ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক
মহানগর

Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল ম...

অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার কয়েক মাসের মধ্যেই দল বদল করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি।

০৫ অক্টো ২০২৬, ০১:০৭ পিএম · 2 মিনিট
Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল!

নয়াদিল্লি: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা ছিল, এ বার কি পদ্মশিবিরের পথে হাঁটবেন কোয়েল মল্লিক? রবিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। তৃণমূলের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের উপনির্বা...

০৪ অক্টো ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.