JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম
Breaking
Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প...

বাংলাদেশে উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা

বাংলাদেশে উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে। বর্তমানে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মোট ২০২২.৫৭ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০৭.৩৫ কিলোমিটারই ঝুঁঁকিপূর্ণ। তার মধ্যে প্রায় ৫২ কিলোমিটার ভাঙনের মুখে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের অতিরিক্ত চাপে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে পুরনো ও দুর্বল বাঁধগুলো। বাঁধ ভেঙে লবণাক্ত পানি প্রবেশ করায় ধ্বংসের মুখে পড়ছে ফসলি জমি, মৎস্য ঘের ও বসতভিটা। আর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, লঘুচাপ বা যেকোনো সামুদ্রিক ঝড়ে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কাও তীব্র থাকে। ভুক্তভোগী উপকূলবাসী এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, ঘূর্ণিঝড় ও উচ্চ জোয়ারের চাপে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে বেড়িবাঁধ ভেঙে বারবার সহায়-সম্বল হারাচ্ছে মানুষ। উপকূলের মানুষকে রক্ষা করতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে মানুষের স্বার্থকে প্রাধান্য দেয়া জরুরি। প্রবল ঝড় ও জলোচ্ছ্বাস থেকে টিকতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। আর টেকসই করতে বাঁধের মধ্যে শক্তিশালী কংক্রিটের দেয়াল অথবা কনক্রিটের ব্লক নির্মাণ প্রয়োজন। বর্তমানে সাতক্ষীরা জেলার বিভিন্ন পয়েন্টে মারাত্মক ঝুঁকিতে রয়েছে প্রায় ২৬ কিলোমিটারেরও বেশি বাঁধ। তাছাড়া খুলনার কয়রা পাইকগাছাসহ বিভিন্ন নদীতীরবর্তী  অরক্ষিত প্রায় ১৬ কিলোমিটার বেড়িবাঁধ। আর বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জসহ উপকূলীয় অংশে ঝুকিপূর্ণ প্রায় ১০ কিলোমিটার বাঁধ।

সূত্র জানায়, ঝড়-জলোচ্ছ্বাসের ভয়ে খুলনার পাইকগাছা, কয়রা, বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনির মানুষ আতঙ্কিত ও শঙ্কিত। তাদের দাবি দ্রুত টেকসই বাঁধ নির্মাণ। প্রতিবছরই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ উপকূলীয় জেলাগুলোতে ভেঙে যায় বেড়িবাঁধ ভেঙে। তাতে ফসল নষ্টের পাশাপাশি পানিবন্দি হয়ে পড়ে লাখ লাখ মানুষ। একশ্রেণির প্রভাবশালী উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ কেটে পাইপ স্থাপনের মাধ্যমে নদীর নোনাপানি ঢ়ুকিয়ে চিংড়ি চাষ করে। তাছাড়া বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপ ঢ়ুকিয়ে নদী থেকে বালু উত্তোলনের পর সৃষ্ট ছিদ্র ভরাট করে না। ফলে কিছুদিন যেতে না যেতেই বেড়িবাঁধের অবস্থা হতে থাকে ভঙ্গুর ও নাজুক। ফলে নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেলেই ওসব স্থানে ভাঙনের সৃষ্টি হয় এবং লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করে। লবণাক্ত পানিতে প্লাবিত এলাকায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। ফসলি জমিতে টানা কয়েক বছর ফসল হয় না। তাছাড়া বাধাগ্রস্ত হয় মিঠাপানির মাছ ও অন্যান্য প্রকৃতিবান্ধব কীটপতঙ্গের বংশবিস্তারও। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট দীর্ঘদিন সংস্কার না করায় কিছু কিছু এলাকায় আর পানির সরবরাহ হচ্ছে না। ফলে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং অনেক সময় বাঁধ ভেঙে পানি বের হয়ে আসে। ষাটের দশকে নির্মাণ করা উপকূলের ওই বাঁধ বিভিন্ন সময়ে সংস্কার করা হলেও বর্তমানে জিও ব্যাগ ও বালুর বস্তার রিং দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা হয়েছে। নদীতে পলি পড়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রায়ই ওসব নড়বড়ে বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে পানি।

এদিকে বেড়িবাঁধ প্রসঙ্গে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন জানান, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মোট বেড়িবাঁধ ২০২২.৫৭ কিলোমিটার। তার মধ্যে ঝুঁঁকিপূর্ণ বেড়িবাঁধ ১০৭.৩৫ কিলোমিটার। ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত আর বাস্তবায়নাধীন বাঁধের দৈর্ঘ্য ৩৫.২২৯ কিলোমিটার। অবশিষ্ট ঝুঁঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ৭২.১২১ কিলোমিটার। তার মধ্যে খুলনা জেলায় বেড়িবাঁধের মোট দৈর্ঘ্য ১০১৩.৪০০ কিলোমিটার। ঝুঁঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ৪১.৭৭৮ কিলোমিটার। ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত বা বাস্তবায়নাধীন বাঁধের দৈর্ঘ্য ১৯.৬০৯ কিলোমিটার, অবশিষ্ট ঝুঁঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ২২.১৬৯ কিলোমিটার। বাগেরহাট জেলার বেড়িবাঁধের মোট দৈর্ঘ্য ৩৩৮ কিলোমিটার। ঝুঁঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ১১.৮৪৭ কিলোমিটার। ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত/বাস্তবায়নাধীন বাঁধের দৈর্ঘ্য ০.৯০০ কিলোমিটার। অবশিষ্ট ঝুঁঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ১০.৯৪৭ কিলোমিটার। সাতক্ষীরা জেলার বেড়িবাঁধের মোট দৈর্ঘ ৬৭১.১৭০ কিলোমিটার। ঝুঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ৫৩.৭২৫ কিলোমিটার। ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত/বাস্তবায়নাধীন বাঁধের দৈর্ঘ্য ১৪.৭২০ কিলোমিটার। অবশিষ্ট ঝুঁঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য ৩৯.০০৫ কিলোমিটার।

22 Views 0 Likes 0 Comments

Related News

Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক
বিদেশ

Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক

নিউজ ডেস্ক: বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আর তার জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবায় নতুন বিতর্ক। ইজরায়েলগামী বিমানের পাইলট ও কেবিন ক্রুদের জাতীয়তা নিয়ে জারি করা নতুন বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের বিমান সংস্থা এ...

১৪ অক্টো ২০২৬, ০৭:৪৬ পিএম · 3 মিনিট
Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে উৎসবের আয়োজন
বিদেশ

Bangladesh Durga Puja: বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে, ৩৩ হাজারেরও বেশি মণ...

হাবিবুর রহমান, ঢাকা: শরতের আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুলের দোলা। কোথাও প্রতিমার চোখে শেষ তুলির টান, কোথাও চলছে অলংকার ও সাজসজ্জার কাজ। অন্যদিকে, পুজোর নতুন পোশাক কিনতে বিপণিবিতানগুলিতে ভিড় করছেন ক্রেতারা। সব ম...

১৪ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
Bangladesh: ঋণ থেকে বিনিয়োগ, অর্থনীতির নতুন সমীকরণে বাংলাদেশ
বিদেশ

Bangladesh: ঋণ থেকে বিনিয়োগ, অর্থনীতির নতুন সমীকরণে বাংলাদেশ

হাবিবুর রহমান, ঢাকা: চীনের সঙ্গে ঋণনির্ভর অর্থায়ন থেকে বিনিয়োগ ও অংশীদারত্বের দিকে অগ্রসর হওয়া, বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর...

১৪ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 4 মিনিট
Sheikh Hasina: ‘এক ব্যক্তির জন্য সম্পর্ক আটকে থাকতে পারে না’, বাংলাদেশকে ব্রিকস বয়কট নিয়ে হাসিনার খোঁচা!
বিদেশ

Sheikh Hasina: ‘এক ব্যক্তির জন্য সম্পর্ক আটকে থাকতে পারে না’, বাংলাদেশকে ব্রিকস বয়...

নয়াদিল্লি: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনের আবহে ফের আলোচনার কেন্দ্রে শেখ হাসিনা। ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে মুখ খুলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে...

১৪ অক্টো ২০২৬, ০৪:৫১ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.