JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ১১:০২ পিএম
Breaking
Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ... Voice of Abhaya : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে পথে নামছে ‘ভয়েস অফ অভয়া’ উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস! Madan Mitra : একদিনেই দুই সুর, বিস্ফোরক মদন! Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা Gangsters: লাস ভেগাসে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ ও নীরজ ফরিদপুরিয়া, দেশে ফের... Viral News: জন্মেই ঘন কালো গোঁফ! ভাইরাল ইকুয়েডরের ‘গোঁফওয়ালা শিশু’র ভিডিও Jhilam Gupta: পিত্তথলিতে বড় পাথর, কমেছে ওজন! অস্ত্রোপচারের আগে অসুস্থতা নিয়ে মুখ খুললেন ঝ...

উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস!

উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ, চালু এসবিএসটিসির বিশেষ বাস!
উত্তরবঙ্গ এখন আরও সহজ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : একদিকে জঙ্গলমহলের মাটি, অন্যদিকে পাহাড়ের হাতছানি। মাঝখানে বিস্তীর্ণ পথ, একাধিক শহর এবং দীর্ঘ যাত্রার গল্প। এতদিন ধরে এই পথ পাড়ি দিতে যাত্রীদের নানা পরিবহন বিকল্প ভাবতে হতো। তবে, এবার যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা পেতে চলেছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও মসৃণ করতে পরিবহন ব্যবস্থা যুক্ত হয়েছে এক বিশেষ পরিষেবা, যা যাত্রীদের সময় ও খরচ দুই দিক থেকে স্বস্তি দিতে পারে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি পরিচালিত বাঁকুড়া শিলিগুড়ি নন এসি সরকারি বাস পরিষেবা যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে। বিশেষত যারা বাঁকুড়া ও আশেপাশের এলাকা থেকে উত্তরবঙ্গে বেড়াতে যেতে চান, তাঁদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ। তুলনামূলক কম খরচে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে বাসটি বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মোরগ্রাম, ওমরপুর, ধুলিয়ান, ফারাক্কা, মালদা, গাজোল, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা, কিশানগঞ্জ, ইসলামপুর এবং বাগডোগরা হয়ে শিলিগুড়িতে পৌঁছবে। ফলে, একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদের যাত্রীরা এই রুটের সুবিধা নিতে পারবেন।

শিলিগুড়িগামি বাসটি বাঁকুড়া ডিপো থেকে প্রতিদিন বিকেল ৩ টেই ছাড়বে। অন্যদিকে, দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাস ছাড়ার সময় ৫ঃ১৫ মিনিট। শিলিগুড়ি থেকে বাঁকুড়ায় ফেরার বাসটি প্রতিদিন বিকেল চারটে এই তেনজিং নোরগে টার্মিনাল থেকে যাত্রা শুরু করবে।

এই রুটে বাঁকুড়া ডিপোর একটি অশোক লেল্যান্ড ভাইকিং বিএস- ৬ বাস চালানো হচ্ছে। জঙ্গলমহল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রী, সকলের কাছেই পরিষেবাটি উপযোগী হয়ে উঠতে পারে। পাশাপাশি, সরকারি বাস হওয়ায় নির্দিষ্ট নিয়ম ও প্রযোজ্য শর্ত অনুযায়ী মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার কথাও জানানো হয়। তবে, যাত্রার আগে ভাড়া, পরিষেবার বর্তমান অবস্থা এবং বিনামূল্যে ভ্রমণের শর্ত সংশ্লিষ্ট পরিবহন সংস্থার থেকে জেনে নিতে হবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: আর থাকছে না মহকুমা, জেলার তকমা পাচ্ছে কাকদ্বীপ, ঘোষণা মুখ্যমন্ত্...

নিউজ ডেস্ক: সুন্দরবনের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে কাকদ্বীপ নতুন জেলা হবে, শনিবার কাকদ্বীপে সরকারি অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্...

২৪ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট
Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা
রাজ্য

Jalpaiguri Medical : ‘মাতৃমা’ বিভাগে উত্তেজনা, কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা

রোগীদের পরিজনদের ক্ষোভ ঘিরে শনিবার বিকেলে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের 'মাতৃমা' বিভাগে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।

২৪ অক্টো ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধের হাত থেকে গীতা নিয়ে চাইলেন আশীর্বাদ
রাজ্য

ChiefMinister: প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মানবিক মুখ মুখ্যমন্ত্রীর, নব্বইয়ের বৃদ্ধে...

অবশেষে অপেক্ষার অবসান ঘটে এক অপ্রত্যাশিত মুহূর্তে। কনভয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর নজর চলে যায় গেটের পাশে দাঁড়িয়ে থাকা অশীতিপর বৃদ্ধের দিকে। কড়া নিরাপত্তার গণ্ডি অগ্রাহ্য করেই হঠাৎ থমকে দাঁড়ান তিনি। প্রবীণ মানুষটিকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখে আর পা বাড়াননি গাড়ির দিকে, সটান এগিয়ে যান তাঁরই পানে

২৪ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Mahalakshmi Puja : রাজ আমলের রীতি মেনেই কোচবিহারে মহালক্ষ্মী পুজো, থাকছে বলির প্রথাও!
রাজ্য

Mahalakshmi Puja : রাজ আমলের রীতি মেনেই কোচবিহারে মহালক্ষ্মী পুজো, থাকছে বলির প্রথ...

কোচবিহারের মদনমোহন মন্দির চত্বরে অবস্থিত কাঠামিয়া মন্দিরে কোজাগরী লক্ষীপুর্নিমা উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী মহালক্ষ্মী পুজো। রাজ আমল থেকে চলে আসা এই পুজো আজও নিজস্ব রীতি ও আচার মেনে পালিত হয়।

২৪ অক্টো ২০২৬, ০৪:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.