JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৪:০৪ পিএম
Breaking
UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা... পুজো প্যান্ডেল অতিরিক্ত ভিড়, ঘাম আর ধুলোবালি থেকে ত্বক বাঁচাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায় Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলা... Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে Amit Shah: বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, পুজোয় ঠাসা কর্মসূচি অমিত শাহের BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চ... Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এবিডি UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা... পুজো প্যান্ডেল অতিরিক্ত ভিড়, ঘাম আর ধুলোবালি থেকে ত্বক বাঁচাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায় Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলা... Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে Amit Shah: বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, পুজোয় ঠাসা কর্মসূচি অমিত শাহের BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চ... Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এবিডি

BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চাইল বিসিসিআই

BCCI: রোহিতের বিশ্বকাপ ভবিষ্যৎ, শুভমনের বিকল্প, বৈভবের দলে সুযোগ! নির্বাচক বাছাইয়ে জানতে চাইল বিসিসিআই
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির শেষ সদস্য বেছে নেওয়ার প্রক্রিয়ায় উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোহিত শর্মার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ, অধিনায়ক শুভমন গিলের দীর্ঘমেয়াদি চোটের ক্ষেত্রে বিকল্প নেতা এবং কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রার্থীদের মতামত জানতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার নির্বাচক পদে আবেদনকারীদের সাক্ষাৎকার পর্ব শেষ হয়েছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোহিতের ভবিষ্যৎ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় এক দিনের বিশ্বকাপ হওয়ার কথা। সেই প্রতিযোগিতায় ৩৯ বছরের রোহিতকে খেলানো উচিত কি না, তা নিয়ে আবেদনকারীদের মতামত জানতে চাওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী নির্বাচক প্রধান অজিত আগারকর রোহিতের বিশ্বকাপ খেলার বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। এই অবস্থানের কারণেই তাঁর মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর হয়নি বলে দাবি করা হয়েছে। যদিও বোর্ডের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রোহিতকে নিয়ে নির্বাচকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজের দল নির্বাচনেও। পাঁচ ম্যাচের এই সিরিজের দলে বিকল্প ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে রাখা হয়নি। এই সিদ্ধান্ত নিয়েও ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে উঠে এসেছে বৈভব সূর্যবংশীর প্রসঙ্গও। অল্প বয়সেই নজর কাড়া এই ব্যাটার কেন ভারতের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না এবং তাঁর নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক কী ভাবে সামলানো উচিত, তা জানতে চাওয়া হয় প্রার্থীদের কাছে। চলতি বছরে ভারতের হয়ে অভিষেকের পর কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে হওয়া ১৪টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলেছেন বৈভব।

এ ছাড়া অধিনায়ক শুভমন গিল দীর্ঘমেয়াদি চোটের কারণে খেলতে না পারলে তাঁর বিকল্প কে হতে পারেন, সেই প্রশ্নও করা হয়েছে আবেদনকারীদের। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে সহ-অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া কয়েক জন ক্রিকেটারকে অল্প সময়ের মধ্যেই নেতৃত্বের ক্রমতালিকায় পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতের নেতৃত্বের পরিকল্পনা নিয়েও বোর্ডের ভাবনাচিন্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নির্বাচক প্রধানের পদে আপাতত অন্তর্বর্তী দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রমেশ পাওয়ার ও সলিল আঙ্কোলা এই পদের দৌড়ে এগিয়ে রয়েছেন। শেষ মুহূর্তে প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন ওয়াসিম জাফরও। তবে বোর্ডের পছন্দের প্রার্থী সম্পর্কে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
4 Views 0 Likes 0 Comments

Related News

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এবিডি
ময়দান

Virat Kohli: ‘অহংকারী ও দাম্ভিক’ ছিলেন বিরাট, বয়স বাড়তেই বদলেছেন কোহলি, জানালেন এ...

নিউজ ডেস্ক: বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। একসঙ্গে খেলেছেন আইপিএলে, মাঠের বাইরেও গড়ে উঠেছে গভীর সম্পর্ক। কিন্তু ভারতীয় তারকা ব্যাটারের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা মোটেই খুব মধুর ছিল না দক্ষিণ আফ্রিকার প্রাক্...

১৭ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.