JAZZBAAT 24 BANGLA
২২ অক্টো ২০২৬, ০১:২৪ পিএম
Breaking
SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে নাগরিক ম... Asian Para Games 2026: যৌন হেনস্থার অভিযোগে জাপান থেকে দেশে ফেরত ভারতীয় প্যারা সাঁতারু Bihar Liquor Ban: মদ নিষিদ্ধ বিহারে মাদকের মরণফাঁদ! দশ বছরে বদলে গেল নেশার মানচিত্র Sonia Gandhi: ইনস্টাগ্রামে সনিয়া গান্ধীর আত্মপ্রকাশ! প্রথম পোস্টেই চমক Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রীর ৬২ বছরের জন্মদিন, শুভেচ্ছা জানালেন মোদী-যোগী-জয়শঙ্কর Dawood Ibrahim: দাউদ পাকিস্তানেই, ওসামার মতোই! রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট নিয়ে কড়া আপত্তি ভার... Rahul Gandhi: রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে প্রশ্ন, ‘আমি ট্রাভেল এজেন্ট নই’ বলে জবাব শ... Donald Trump: রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলতেই প্রশ্ন, সাংবাদিককে ‘বোকা’ বলে তোপ ট্রাম্পের!... SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে নাগরিক ম... Asian Para Games 2026: যৌন হেনস্থার অভিযোগে জাপান থেকে দেশে ফেরত ভারতীয় প্যারা সাঁতারু Bihar Liquor Ban: মদ নিষিদ্ধ বিহারে মাদকের মরণফাঁদ! দশ বছরে বদলে গেল নেশার মানচিত্র Sonia Gandhi: ইনস্টাগ্রামে সনিয়া গান্ধীর আত্মপ্রকাশ! প্রথম পোস্টেই চমক Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রীর ৬২ বছরের জন্মদিন, শুভেচ্ছা জানালেন মোদী-যোগী-জয়শঙ্কর Dawood Ibrahim: দাউদ পাকিস্তানেই, ওসামার মতোই! রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট নিয়ে কড়া আপত্তি ভার... Rahul Gandhi: রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে প্রশ্ন, ‘আমি ট্রাভেল এজেন্ট নই’ বলে জবাব শ... Donald Trump: রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তুলতেই প্রশ্ন, সাংবাদিককে ‘বোকা’ বলে তোপ ট্রাম্পের!...

Bigg Boss Bangla: কয়েন চুরি ঘিরে বিগ বসের ঘরে হাতাহাতির পরিস্থিতি! মাইক খুলে বিদ্রোহ রাজবীরের

Bigg Boss Bangla: কয়েন চুরি ঘিরে বিগ বসের ঘরে হাতাহাতির পরিস্থিতি! মাইক খুলে বিদ্রোহ রাজবীরের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বিনোদন ডেস্ক: বিগ বস বাংলার ঘরে ফের চরম উত্তেজনা! কয়েন হারানোকে কেন্দ্র করে দুর্নিবার সাহা ও রাজবীর দের মধ্যে শুরু হওয়া বচসা কার্যত হাতাহাতির পরিস্থিতিতে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অন্য প্রতিযোগীরা। কিন্তু বিতর্ক সেখানেই থামেনি। বিগ বসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাইক খুলে ফেলেন রাজবীর। অন্যদিকে, কড়া শাস্তির মুখে পড়ে ক্যাপ্টেনের পদ হারান দুর্নিবার।

কয়েন ঘিরেই ঝামেলার সূত্রপাত

ঘটনার সূত্রপাত লাক্সারি টাস্কে জমিয়ে রাখা কয়েনকে কেন্দ্র করে। দুর্নিবার নিজের কয়েনগুলি নির্দিষ্ট জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। জানা যায়, দুর্নিবার যখন ঘুমিয়ে ছিলেন, তখন তনুশ্রী সেই কয়েনগুলি সরিয়ে দিয়েছিলেন। কয়েন খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে পড়েন দুর্নিবার।

এই সময় রাজবীর তাঁকে সকালে আরও আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল বলে মন্তব্য করেন। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেগে গিয়ে দুর্নিবার রাজবীরকে ‘শাট আপ’ বলেন। পাল্টা রাজবীরও তাঁকে কটাক্ষ করেন। এরপর দু’জনেই একে অপরের দিকে তেড়ে যান বলে জানা গিয়েছে।

প্রতিযোগীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে অন্য প্রতিযোগীরা দ্রুত এগিয়ে আসেন। সৃজলা ও রণিতা দুর্নিবারকে শান্ত করার চেষ্টা করেন। অন্যদিকে, জীতু, নন্দিনী ও সৌরভ রাজবীরকে সামলানোর চেষ্টা করেন। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর বিগ বস দু’জনকেই কড়া ভাষায় সতর্ক করেন। দুর্নিবার নিজের ভুল স্বীকার করে নিলেও রাজবীরের ক্ষোভ কমেনি।

মাইক খুলে ফেললেন রাজবীর!

বিগ বস তাঁকে কমফেশন রুমে না ডাকলে মাইক খুলে ফেলার হুঁশিয়ারি দেন রাজবীর। শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেননি তিনি। বিগ বসের নির্দেশ অমান্য করে সত্যিই নিজের মাইক খুলে ফেলেন। এরপরই বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ক্যাপ্টেন্সি হারালেন দুর্নিবার

এই ঘটনার পর দুর্নিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তাঁকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি আগামী দু’সপ্তাহের জন্য ক্যাপ্টেন পদে মনোনয়নের সুযোগ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দুর্নিবার বিগ বস এবং বাড়ির অন্য প্রতিযোগীদের কাছে ক্ষমা চান।

কিন্তু শাস্তি ঘোষণার পরেও শান্ত হননি রাজবীর। বিগ বসের সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাগের মাথায় ঘর ছেড়েও বেরিয়ে যান। পরে নন্দিনী তাঁকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।

কয়েন নিয়ে শুরু হওয়া সামান্য বিবাদ কীভাবে বড়সড় সংঘাতে পরিণত হল, তা নিয়েই এখন চর্চা চলছে। রাজবীরের এই বিদ্রোহ এবং দুর্নিবারের শাস্তির পর আগামী দিনে বিগ বস বাংলার ঘরে নতুন কোনও বিতর্ক তৈরি হয় কি না, সেদিকেই নজর দর্শকদের।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
3 Views 0 Likes 0 Comments

Related News

Ranbir Kapoor: কলকাতার মঞ্চে মুখ ফসকে বিতর্কিত মন্তব্য! নিন্দার মুখে চেন্নাইয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ‘রাম’ রণবীর কাপুর
বিনোদন

Ranbir Kapoor: কলকাতার মঞ্চে মুখ ফসকে বিতর্কিত মন্তব্য! নিন্দার মুখে চেন্নাইয়ে প্...

কলকাতা: কলকাতায় দশেরার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ভুল মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। পরিস্থিতি বুঝে এবার প্রকা...

২২ অক্টো ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট
Tiger Shroff Firing Case: এবার রণবীর কাপুরের বাড়িতেও রেইকি, বিষ্ণোই গ্যাংয়ের বড় ছক ফাঁস?
বিনোদন

Tiger Shroff Firing Case: এবার রণবীর কাপুরের বাড়িতেও রেইকি, বিষ্ণোই গ্যাংয়ের বড়...

মুম্বই: বলিউডে ফের আতঙ্কের আবহ! অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্তকারীদের দাবি অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় শুধু টাইগার শ্রফই ছিলেন না, তালিকায় নাম ছিল ...

২২ অক্টো ২০২৬, ১১:৪০ এএম · 2 মিনিট
Tiger Shroff Firing Case: অমৃতসর থেকে মুম্বইয়ে এল পিস্তল, দুই মহিলা-সহ গ্রেফতার আরও ৪
বিনোদন

Tiger Shroff Firing Case: অমৃতসর থেকে মুম্বইয়ে এল পিস্তল, দুই মহিলা-সহ গ্রেফতার আ...

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, টাইগার শ্রফকে নয়, মূলত অভিনেতা সলমন খানকে নিশানা করার পরিকল্পনা ছিল হামলাকারীদের। ...

২১ অক্টো ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
Tiger Shroff: টার্গেটে টাইগার শ্রফ! গুলি চালিয়েও শেষ রক্ষা হল না আততায়ীর
বিনোদন

Tiger Shroff: টার্গেটে টাইগার শ্রফ! গুলি চালিয়েও শেষ রক্ষা হল না আততায়ীর

মুম্বই: মুম্বইয়ের জুহুতে রবিবার সন্ধ্যায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা। তবে আহত হয়েছেন তাঁর গাড়ির চালক। ঘটনার পর সামনে এসেছে একাধিক সিসিটিভি ও মোবাইল ভিডিয়ো।...

১৯ অক্টো ২০২৬, ০৩:৫৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.