JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৫ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

বিরোধী দলনেতা সিদ্ধান্তে সিলমোহর, চাপানউতোর শুরু দুই তৃণমূলে

বিরোধী দলনেতা সিদ্ধান্তে সিলমোহর, চাপানউতোর শুরু দুই তৃণমূলে

কলকাতা,অঙ্কন দাস: বিরোধী দলনেতা নির্ধারণের ক্ষেত্রে উঠেছিল মামলা। সেই মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল 'কালীঘাট তৃণমূল।' তাঁদের আনা মামলায় কর্ণপাত করল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়, বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন 'আসল তৃণমূল' প্রধান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে দুই মাসের মধ্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তারপরই চূড়ান্ত হবে স্থায়ী বিরোধী দলনেতার আসন কে পাবেন। তবে স্পিকারের সিদ্ধান্ত যে 'অস্থায়ী' তাও বলা হয়েছে আদালতের তরফে।

বিরোধী দলনেতা কে, এই নিয়ে 'কালীঘাট তৃণমূল' ও 'আসল তৃণমূল'  দুই দলেই দড়ি টানাটানি চলছে। এই ঘটনা ঘটে চলেছে বিজেপি সরকার গঠনের পর থেকে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে নেতৃত্বের সিলমোহর দিতেই ঘটনার জল গড়ায় আদালতে। এর বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন 'কালীঘাট তৃণমূল' মনোনীত দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। 

হাই কোর্টে মামলার শুনানি চলার সময় 'ঋতব্রত শিবির' ও স্পিকারকে বেশকিছু প্রশ্নের মুখে পড়তে হয়। এক) কেন তৃণমূলের বহিষ্কৃত হওয়া সত্ত্বেও ঋতব্রতদের গুরুত্ব দেওয়া হল? দুই) কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রথম চিঠি অগ্রাহ্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠিতেই সিলমোহর পড়ল? এসব প্রশ্নের উত্তর জানতে মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি শম্পা সরকার ও অজয়কুমার গুপ্তার এজলাসে। 

তবে লক্ষ্যণীয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে আইনি এবং রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। আদালত স্পষ্ট জানায়, 'ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা কি না, আগামী দু’মাসের মধ্যে সে বিষয়ে সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে।' এ দিন ডিভিশন বেঞ্চের তরফে আরও জানানো হয়, 'ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করার যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছেন, তা অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে দেখতে হবে। আগামী দু’মাসের মধ্যে এই মামলা সিঙ্গল বেঞ্চের কাছে নিষ্পত্তি করতে হবে।'

কিন্তু ঘটনার জল যেদিকে গড়াচ্ছে; তাতে মনে করা হচ্ছে, এবার এই 'বিরোধী দলনেতা নির্বাচন মামলা' গড়াতে পারে শীর্ষ আদালতে। বিচারপতি সরকারের ডিভিশন বেঞ্চে মামলা চললেও, এ দিন হাইকোর্ট জানায়, এই মামলায় যা যা অভিযোগ রয়েছে, তা যদি নিষ্পত্তি করতে হয়, তবে একেবারে প্রাথমিক পর্যায়ে হলফনামা আদানপ্রদানের করতে হবে। কিন্তু এখনও ডিভিশন বেঞ্চের সামনে সেই হলফনামা পেশ হয়নি। 

এ দিকে বিরোধী দলনেতা সংক্রান্ত মূল মামলা যে হেতু সিঙ্গল বেঞ্চে রয়েছে, তাই সেখানেই এই মামলা ফেরত যাবে। সিঙ্গল বেঞ্চকে ডিভিশন বেঞ্চের অনুরোধ; হলফনামা আদানপ্রদানের পরে, দু’মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। ততদিন অবদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা হিসেবে নেতৃত্বে থাকবে। সেই  সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়েছে। বাকি সিদ্ধান্ত সিঙ্গল বেঞ্চের দায়িত্ব।

17 Views 0 Likes 0 Comments

Related News

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন
মহানগর

CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলে ধরেন তাঁর পাড়ার এক বাস্তব সমস্যার কথা। সুমনের কথায়, তাঁর বাড়ির পাশেই একটি প্রকাণ্ড গাছ রয়েছে, যা নিয়মিত না ছাঁটলে দুর্যোগের সময়ে নুয়ে পড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। পাশ দিয়েই চলে গিয়েছে হাই-টেনশন বিদ্যুতের তার। সম্প্রতি সেই গাছটি নিয়ে বড়সড় বিপত্তির আশঙ্কা তৈরি হয়েছিল। অথচ স্থানীয় কাউন্সিলরকে বহু চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়েই এক পরিচিতের মারফত টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর যোগাযোগ নম্বর জোগাড় করেন শিল্পী।

০২ অক্টো ২০২৬, ০৮:৩৮ পিএম · 2 মিনিট
Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
মহানগর

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট
১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.