JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৪ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নয়া মোড়! অভিষেকের চিঠির পাল্টা জবাব পুলিশের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে নয়া মোড়! অভিষেকের চিঠির পাল্টা জবাব পুলিশের

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার ক্যামাক স্ট্রিট কাণ্ডকে ঘিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশের চিঠি চালাচালি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া তিনটি এফআইআর কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়নি বলে অভিযোগ তুলে রবিবার পুলিশকে ই-মেইল করেছিলেন অভিষেক।

অভিষেকের দাবি ছিল, ক্যামাক স্ট্রিটের ঘটনার পর শেক্সপিয়র সরণি থানায় যে তিনটি এফআইআর দায়ের হয়েছে, সেগুলির কপি কলকাতা পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশের কাছে তিনি জানতে চান, কেন এফআইআরগুলি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

অভিষেকের সেই ই-মেইলের পাল্টা জবাব দিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের তরফে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে, নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনটি এফআইআর ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। এমনকি বর্তমানে কলকাতা পুলিশের ওয়েবসাইটেই সংশ্লিষ্ট এফআইআরগুলির কপি রয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

এদিকে, এই মামলাতেই আজ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। তবে সূত্রের খবর, সোমবার তিনি থানায় হাজিরা দিচ্ছেন না। তাঁর তরফে তদন্তকারী অফিসারের কাছে সাত দিন সময় চাওয়া হয়েছে।

ডেরেকের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, তাঁকে দেরিতে নোটিস দেওয়া হয়েছে। ফলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার পর্যাপ্ত সময় তিনি পাননি। সেই কারণেই আপাতত হাজিরার জন্য সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ক্যামাক স্ট্রিটের ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। পুলিশের নোটিস, এফআইআর প্রকাশ এবং নেতাদের হাজিরাকে কেন্দ্র করে সেই বিতর্ক আরও জোরালো হয়েছে। ডেরেককে সময় দেওয়া হবে কি না, তা নিয়েও পুলিশের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

86 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.