JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের স দেখা করবেন মুখ্যমন্ত্রী Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী Jamuria Factory Accident: পুজোর রাতেই ভয়াবহ বিপর্যয়! জামুড়িয়ায় কারখানার নির্মীয়মাণ চ... CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের স দেখা করবেন মুখ্যমন্ত্রী Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী Jamuria Factory Accident: পুজোর রাতেই ভয়াবহ বিপর্যয়! জামুড়িয়ায় কারখানার নির্মীয়মাণ চ...

লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের

লাশের পাহাড় চোরবাগানে, মর্মান্তিক বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ বামেদের
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: আনন্দের দিন মর্মান্তিক ঘটনা। চোরবাগানের পদপিষ্টে ঘটনায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আলো মুছে নেমে এল আতঙ্কের অন্ধকার। শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় ওই পুজো মণ্ডপে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন এবং আহত হয়েছেন একাধিক মানুষ। বন্ধ করে দেওয়া হয় চোরবাগানের মণ্ডপ।মানুষের নিরাপত্তা নিয়ে কার্যত উঠেছে গাফিলতির অভিযোগ। এত মানুষের মৃত্যুর দায় কার ? কেন ভিড় সামলানো গেল না? কলকাতার দুর্গাপূজাকে কেন্দ্র করে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

https://www.facebook.com/shatarupghosh/videos/%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BC-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BE/1987632805248695/?rdid=1BXbhV6rLI9FANPA

সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রশাসনিক ব্যবস্থাপনার ব্যর্থতাকে দাবি করেছেন। তাঁর দাবি,সপ্তমী সন্ধ্যায় ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও অনেকে আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলেও তিনি দাবি করেন। একইসঙ্গে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শতরূপ। তাঁর অভিযোগ, দুর্গাপুজোর মতো জনসমাগমপূর্ণ সময়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করার পরিবর্তে পুলিশের একটি বড় অংশকে বামপন্থীদের বইয়ের স্টল ভাঙার কাজে ব্যবহার করা হচ্ছে।

https://www.facebook.com/story.php?story_fbid=1750234530444683&id=100063744578867&rdid=aSZsTqkbc7Wvoblk#

চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন  সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'লাশের পাহাড় চোর বাগানে,  পুলিশ ব্যস্ত আছে সিপিএম-এর বুক স্টল খোলাতে এবং ভাঙাতে, law and order? crowd management ও সব এখন অতীত, গোটা পুজোর প্রস্তুতির সময়ে মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পারিষদরা ব্যস্ত রইলেন সিপিএমকে বুকস্টল করতে না দেবার হুংকার দিয়ে, দুর্গাপুজা নাকি শারদউৎসব সেই বিতর্ক নিয়ে। কোটি খানেক মানুষ রাস্তায়, নিরাপত্তা কার, দায়িত্ব কার??  আমাদের সহ নাগরিকের মৃত্যু ,উৎসবের মরশুমে লাশের পাহাড়। লজ্জা।

https://www.facebook.com/story.php?story_fbid=29192677650358127&id=100001278375009&rdid=U27xtpLls3PXEBiH#

চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যও। সমাজমাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ' মাথাটা ছটফট করছে। বুকস্টল ভাঙতে বুলডোজার। যাদবপুরের ছবি দেখছি দূরে বসে। এই দিনও দেখতে হচ্ছে বাংলাকে। বন্ধুরা লড়ে যান। এ লড়াই আমাদের শিকড়কে বাঁচানোর।'

https://www.facebook.com/story.php?story_fbid=1538313528315783&id=100064114507929&rdid=y0kGYIczuf6Aj5SX#

অন্যদিকে  বাম আইনজীবী ও সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'বিবেকবান বঙ্গবাসী শোক পালন কর। চোরবাগনে পদপিষ্ট, প্যান্ডেলে ভ্রমণকারীদের অপমৃত্যুতে শোকপালন কর। মন্ডপে মন্ডপে ভ্রমণ বন্ধ করে নিজ গৃহে বসে শোকপালন করে নৈতিক দায়বদ্ধতা পালন কর।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
3 Views 0 Likes 0 Comments

Related News

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার
মহানগর

CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার

নিউজ ডেস্ক : উৎসবের শহরে সপ্তমীর সন্ধ্যায় এমন এক ছবি সামনে এল, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উৎসবের আবহে বইকে ঘিরে তৈরি হল নতুন সংঘাত। একদিকে প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় বাম কর্ম...

১৮ অক্টো ২০২৬, ০২:২৫ পিএম · 2 মিনিট
KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ
মহানগর

KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘো...

গতকালের এই ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বরে উপস্থিত রয়েছেন তৃণমূলের এই নেতা। সেখানে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ধরনের একটি বড় পুজোর আয়োজনে ভিড় নিয়ন্ত্রণের যে পরিকাঠামো থাকা প্রয়োজন ছিল, তার চরম অভাব পরিলক্ষিত হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের স দেখা করবেন মুখ্যমন্ত্রী
মহানগর

Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের স দেখা করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃতদের মধ্যে সাত বছরের এক শিশু-সহ একাধিক কিশোর-কিশোরীও রয়েছে। নিহতদের বাড়ি বাড়ি যাবেন ...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৮ পিএম · 1 মিনিট
Chorbagan Stampede: সরু রাস্তা, প্রবল বৃষ্টি আর উপচে পড়া ভিড়! চোরবাগানে ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীর বয়ানে শিউরে উঠছে বাংলা
মহানগর

Chorbagan Stampede: সরু রাস্তা, প্রবল বৃষ্টি আর উপচে পড়া ভিড়! চোরবাগানে ঠিক কী ঘ...

কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল ভয়াবহ বিপর্যয়ে। উত্তর কলকাতার গিরিশ পার্কের চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য। আহত হয...

১৮ অক্টো ২০২৬, ০১:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.