JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ০২:০৯ পিএম
Breaking
Muskan Simolia: হোটেলের ঘরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়লেন স্ত্রী! স্বামীর বিরু... AR Rahaman: রাম-সীতার বিয়ের গানে মুগ্ধ দর্শক, আবার বিতর্কেও এ আর রহমান! কী নিয়ে আপত্তি? Aamir Khan: আমিরকে না পেয়ে নিশানায় টাইগার! এক মাস ধরে বাড়ির সামনে নজরদারি Arshdeep Singh: টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অর্শদীপের চমক? কিউয়িদের বিরুদ্ধে বড় সুযোগ! WPL 2027: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ জানুয়ারি, নিলাম ২৮ অক্টোবর AnimalLove: প্রজাতির ভেদাভেদ ভুলে মাতৃত্বের নজির, ছাগলছানাকে নিজের দুধ খাওয়াল গাভী Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল Devdutt Padikkal: দ্বিশতরানের এক রান আগে আউট! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাডিক্কাল, উঠল... Muskan Simolia: হোটেলের ঘরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়লেন স্ত্রী! স্বামীর বিরু... AR Rahaman: রাম-সীতার বিয়ের গানে মুগ্ধ দর্শক, আবার বিতর্কেও এ আর রহমান! কী নিয়ে আপত্তি? Aamir Khan: আমিরকে না পেয়ে নিশানায় টাইগার! এক মাস ধরে বাড়ির সামনে নজরদারি Arshdeep Singh: টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অর্শদীপের চমক? কিউয়িদের বিরুদ্ধে বড় সুযোগ! WPL 2027: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ জানুয়ারি, নিলাম ২৮ অক্টোবর AnimalLove: প্রজাতির ভেদাভেদ ভুলে মাতৃত্বের নজির, ছাগলছানাকে নিজের দুধ খাওয়াল গাভী Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল Devdutt Padikkal: দ্বিশতরানের এক রান আগে আউট! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাডিক্কাল, উঠল...

Chorbagan: চোরবাগান কাণ্ডে ডাক পড়ল থিম শিল্পীর, তিন প্রত্যক্ষদর্শীকেও তলব

Chorbagan: চোরবাগান কাণ্ডে ডাক পড়ল থিম শিল্পীর, তিন প্রত্যক্ষদর্শীকেও তলব
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগান সর্বজনীনের পদপিষ্টের ঘটনার নয়া মোড়। এবার শিল্পী সুশান্ত পালকে ডাকা হল লালবাজারে। আগামী বুধবারের মধ্যে লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, চোরবাগানের দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমন তিন প্রত্যক্ষদর্শীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছেন তদন্তকারীরা। চোরবাগান পুজো মণ্ডপের কীভাবে নকশা হয়েছিল, তাতে কোনও ত্রুটি ছিল কি না, এসব জানতে থিমশিল্পীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।

লালবাজার সূত্রে খবর, আগামী ক'য়েক দিনের মধ্যে ওই পুজো মণ্ডপের দায়িত্বে থাকা পুলিশকর্মীদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। ইতিমধ্যে, ঘটনার পুনর্নির্মাণ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। গতকাল অর্থাৎ রবিবার ধৃত ঘোষক সেন্টুকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। চোরবাগান মণ্ডপে কী পরিস্থিতি ছিল, কখন ঘোষণা করা হয়েছিল এবং ঘোষণার পিছনে কারও নির্দেশ ছিল কি না, তা জানার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের সঙ্গে ঘটনাস্থলের পুনর্নির্মাণের মাধ্যমে সে দিনের ঘটনাক্রম স্পষ্ট করতে চাইছে পুলিশ।

গত শনিবার সন্ধ্যায় সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ মণ্ডপের বেরোনোর গেটের কাছে এই ঘটনাটি ঘটে। বৃষ্টির মধ্যে পুজো দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের জেরে পরিস্থিতি সামাল দিতে সমস্যা তৈরি হয়। ঘটনায় প্রাণ হারান ১৯ জন। অসুস্থ ও আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। উদ্ধারকাজে যোগ দেয় দমকল, বিপর্যয় মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী-সহ অ্যাম্বুল্যান্স। ঘটনার পর থেকেই চোরবাগান এলাকার পরিস্থিতি এবং পুজো মণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

কীভাবে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, কোথায় ছিল ব্যবস্থাপনার ঘাটতি এবং পদপিষ্ট হওয়ার পরিস্থিতি ঠিক কীভাবে তৈরি হয়েছিল, তদন্তকারীরা সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন। ঘটনার সময় মাইকে ঘোষণা ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এবার শিল্পী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তে নতুন তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর তদন্তকারীদের।

3 Views 0 Likes 0 Comments

Related News

প্রেমে আপত্তি, যুবক ও তাঁর বাবা-বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
মহানগর

প্রেমে আপত্তি, যুবক ও তাঁর বাবা-বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক: প্রেম করাই যেন কাল! প্রেমে আপত্তি থাকায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হল বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বেহালার সরশুনা থানার অন্তর্গত বসুন্ধরা পার্ক এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই মেয়েটির...

২৬ অক্টো ২০২৬, ১২:৩১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari : ব্যবসায়ীদের চোখ রাঙালেই কড়া ব্যবস্থা! তোলাবাজ-সিন্ডিকেটদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
মহানগর

Suvendu Adhikari : ব্যবসায়ীদের চোখ রাঙালেই কড়া ব্যবস্থা! তোলাবাজ-সিন্ডিকেটদের উদ...

 নিউজ ডেস্ক: বাজারের ব্যস্ততার আড়ালে দীর্ঘদিন ধরে চলা নানা অভিযোগ, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং প্রভাবশালীদের দাপট, এই বিষয়গুলি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ব্যবসা করতে গিয়ে কোনও রকম চাপের মুখে পড়তে হবে কি না,...

২৬ অক্টো ২০২৬, ১১:২৯ এএম · 2 মিনিট
Dilip Ghosh: মোদীর বাবাকে নিয়ে মন্তব্যে পাল্টা তোপ দিলীপ ঘোষের
মহানগর

Dilip Ghosh: মোদীর বাবাকে নিয়ে মন্তব্যে পাল্টা তোপ দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এবার এই ইস্যুতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন বিজেপি নেতা দিল...

২৬ অক্টো ২০২৬, ১০:৫৭ এএম · 2 মিনিট
দুর্গার সোনার টিপ-নাকছাবি চুরি, সিসিটিভি দেখে গ্রেপ্তার অভিযুক্ত
মহানগর

দুর্গার সোনার টিপ-নাকছাবি চুরি, সিসিটিভি দেখে গ্রেপ্তার অভিযুক্ত

নিউজ ডেস্ক: পুজো মণ্ডপে দর্শনার্থী সেজে ঢুকে দুর্গা প্রতিমার সোনার গয়না চুরির অভিযোগ। ঠাকুর দেখতে আসার নাম করে প্রতিমার কপালের সোনার টিপ ও নাকছাবি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে চুরি করে পালিয়েও শেষরক...

২৬ অক্টো ২০২৬, ১০:৫৩ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.