JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

আনাজ-মাছ থেকে ফ্ল্যাট, অনলাইন ডেলিভারি! জালিয়াতির নয়া কৌশল নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

আনাজ-মাছ থেকে ফ্ল্যাট, অনলাইন ডেলিভারি! জালিয়াতির নয়া কৌশল নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

কলকাতা, নিউজ ডেস্ক: সাধারণ মানুষকে ক্রেতা হিসেবে আরও সচেতন করা এবং প্রতারণার হাত থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে শুরু হল উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। মঙ্গলবার হগ মার্কেটের সামনে থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ দফতরের আধিকারিকরা। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্রেতা অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রতিদিনের জীবনে কোনও না কোনওভাবে লক্ষ লক্ষ মানুষ ক্রেতা সুরক্ষা দফতরের সঙ্গে যুক্ত। বাজারে আনাজ, মাছ বা অন্যান্য সামগ্রী কেনা থেকে শুরু করে ফ্ল্যাট কেনাবেচা কিংবা অনলাইনে খাবার অর্ডার—বিভিন্ন ক্ষেত্রে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

খাবারে ভেজাল এবং নিষিদ্ধ রং ব্যবহারের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু জায়গায় মাছ ও সবজিকে টাটকা দেখাতে নিষিদ্ধ রং ব্যবহার করা হচ্ছে। মিষ্টিতেও মুনাফার জন্য নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অনলাইন প্রতারণার প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু। তাঁর দাবি, কয়েকদিন আগে বিধাননগর পুলিশ কমিশনারেট নিউটাউনের একটি জায়গায় অভিযান চালিয়ে এমন ১২০ জনকে আটক করে, যারা খাবার ডেলিভারি অ্যাপের মাধ্যমে ভুয়ো বুকিং নিয়ে টাকা সংগ্রহ করত, কিন্তু গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিত না। এই ধরনের প্রতারণা বন্ধ করতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রেও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিজ্ঞাপনের মাধ্যমে ফ্ল্যাট বুকিংয়ের নামে বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

বাজারে ওজনের কারচুপি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, আধুনিক মাপযন্ত্র ব্যবহার করেও অনেক ক্ষেত্রে ক্রেতাদের ঠকানো হচ্ছে। দোকান থেকে পণ্য কেনার সময় সঠিক বিল বা রসিদ নেওয়ার উপরও জোর দেন তিনি।

শুভেন্দু আরও বলেন, ক্রেতা সুরক্ষা দফতর দীর্ঘদিন অবহেলিত ছিল। সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার কথা মাথায় রেখেই এবার দফতরকে আরও সক্রিয় করা হচ্ছে। এ বিষয়ে খাদ্য, স্বাস্থ্য এবং ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে বলে জানান তিনি।

70 Views 0 Likes 0 Comments

Related News

Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ অভিষেকের
মহানগর

Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর আনন্দের মাঝেই মহা বিপর্যয়। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টে মৃত অন্তত ১৭ জন। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন আরও অনেকে। এবার চোরবাগান সর্বজনীন পুজো কমিটিতে শুভেন্দু অধিকারীর ভাইপোর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। স...

১৮ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 1 মিনিট
MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের
মহানগর

MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্...

নিউজ ডেস্ক: শারদোৎসবের আনন্দঘন আবহের মধ্যেই শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে চরম বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার অনভিপ্রেত ঘটনা ঘটে। এই আকস্মিক দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক দর্শন...

১৭ অক্টো ২০২৬, ১১:৪২ পিএম · 1 মিনিট
Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
মহানগর

Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টে মৃত ১৭ জন। ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘কলকাতায় পদপিষ্টের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্...

১৭ অক্টো ২০২৬, ১১:৩৯ পিএম · 1 মিনিট
Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি
মহানগর

Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি

নিউজ ডেস্ক: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে রবিবার পশ্চিমবঙ্গে তাঁর নি...

১৭ অক্টো ২০২৬, ১১:২২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.