JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৪ এএম
Breaking
নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অভিযোগে মিল, ‘রিহার্সাল’-এর ছাপ! ব্রিজভূষণ-মামলায় বড়সড়ো ষড়যন্ত্রের ইঙ্গিত আদালতের

অভিযোগে মিল, ‘রিহার্সাল’-এর ছাপ! ব্রিজভূষণ-মামলায় বড়সড়ো ষড়যন্ত্রের ইঙ্গিত আদালতের

গত সপ্তাহেই ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে যৌন হেনস্থার মামলা থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিল দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। তাঁর বিরুদ্ধে ৬ মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি বলেই আদালতের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপি এখনও প্রকাশ্যে আসেনি। তবে আদালতের পর্যবেক্ষণের যে অংশ সামনে এসেছে, তাতে স্পষ্টভাবে অভিযোগগুলিকে ‘মিথ্যা ও সাজানো’ বলে উল্লেখ করা হয়েছে। এমনকি এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গভীর ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও জানিয়েছে আদালত।

ঘটনার সূত্রপাত ২০২৩-এর এপ্রিল-মে মাসে। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছিলেন অলিম্পিক পদকজয়ী বিনেশ ফোগাট, সাক্ষী মালিক-সহ একাধিক তারকা কুস্তিগির। ব্রিজভূষণকে কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সরানোর পাশাপাশি তাঁকে গ্রেফতারের দাবিও ওঠে। পরে ২৮ এপ্রিল তাঁর বিরুদ্ধে দু’টি পৃথক এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। শুরু হয় তদন্ত।

মামলার শুনানিতে অভিযোগগুলির মধ্যে একাধিক ‘অস্বাভাবিক’ মিল খুঁজে পেয়েছে আদালত। একই সময়ে, একই জায়গায় এবং প্রায় একই ধরনের অভিযোগ ওঠার বিষয়টি আদালতের নজর এড়ায়নি। অভিযোগের ভাষা ও ধরনেও ছিল যথেষ্ট সাদৃশ্য। আদালতের পর্যবেক্ষণ, গোটা বিষয়টি যেন আগে থেকেই ‘রিহার্সাল’ করা হয়েছিল। অভিযোগকারী মহিলা কুস্তিগিরদের বয়ানও খতিয়ে দেখা হয়। তাঁদের মধ্যে দু’জন পরে নিজেদের বক্তব্য প্রত্যাহার করেন। আদালতে তাঁরা দাবি করেন, ওই বয়ান দেওয়ার জন্য তাঁদের উপর চাপ তৈরি করা হয়েছিল। তাঁদের এই বক্তব্য বিশ্বাসযোগ্য বলেই মনে করেছে আদালত।

অভিযোগ দায়ের করতে দেরি হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে দিল্লির আদালত। বিচারকের পর্যবেক্ষণ, কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া অভিযোগগুলির এমন অস্বাভাবিক সাদৃশ্য তৈরি হওয়া কঠিন। রায়ের পরে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিজভূষণ নিজেও দাবি করেন, তাঁর বিরুদ্ধে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ করা হয়েছিল। তাঁকে দোষী মনে করা ব্যক্তিদের এখন আত্মসমালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপি প্রকাশ্যে এলে আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের বিস্তারিত কারণ আরও স্পষ্ট হবে।

47 Views 0 Likes 0 Comments

Related News

সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্রতিফলন
বিনোদন

সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল...

নিউজ ডেস্ক: বিগ বস বাংলা’র বাড়িতে লাক্সারি টাস্ককে কেন্দ্র করে আবার উত্তেজিত সমস্ত প্রতিযোগি। এই টাস্ককে কেন্দ্র করে বাড়ির সদস্যদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা, কৌশল আর সম্পর্কের নতুন সমীকরণ। এবার লাক্সারি বাজে...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:৪৭ পিএম · 2 মিনিট
'খুব ভয় পেয়েছিলাম’, অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন বাড়ি থেকে বেরোতে পারেননি রাধিকা
বিনোদন

'খুব ভয় পেয়েছিলাম’, অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন বাড়ি থেকে বেরোতে পারেননি রাধ...

নিউজ ডেস্ক: দৃশ্যটা ক্যামেরার সামনে অভিনয় করেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পর্দার সেই মুহূর্ত যখন অনুমতি ছাড়াই বাইরে ছড়িয়ে পড়ে, তখন সেটি আর শুধুমাত্র একটি সিনেমার দৃশ্য রইল না। ঢুকে পড়ল অভিনেত্রীর একেবারে ব্যক্তিগ...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:৪৪ পিএম · 2 মিনিট
’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের
বিনোদন

’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের

নিউজ ডেস্ক: অস্কারে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে মারাঠি ছবি ‘গোন্ধল’, যার পরিচালক সন্তোষ দাভাকর। ভারত তার জমা দেওয়া চলচ্চিত্রকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করলেও ২০০১ সালের ‘লাগান’-এর পর থেকে ক...

২৪ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়াশমা বাট’-এ
বিনোদন

‘ধুরন্ধর’-ম্যানিয়ায় লাদাখের চায়ের দোকান এখন পর্যটনকেন্দ্র, উপচে পড়া ভিড় ‘ওয়া...

নিউজ ডেস্ক: সিনেমার পর্দায় দেখা জায়গাই হঠাৎ করে হয়ে উঠছে পর্যটকদের নতুন গন্তব্য। আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর ঠিক এমনই ছবি দেখা যাচ্ছে লাদাখের লেহ-তে। ছবিতে পাকিস্তানের লিয়ারি এলাকার আবহ তৈরি করতে ব্যবহৃত হয়েছিল ...

২৪ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.