JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ১১:৫৭ এএম
Breaking
Celebrity: কীর্তনে গিয়ে এমন কী ঘটল বিরাটের সঙ্গে? অনুষ্কাকে নিয়ে বেরিয়ে যাওয়ার ভিডিও ভ... Suvendu Adhikari : ব্যবসায়ীদের চোখ রাঙালেই কড়া ব্যবস্থা! তোলাবাজ-সিন্ডিকেটদের উদ্দেশে মু... Rahul Gandhi: রাহুল গান্ধীর কনভয়ে ভয়াবহ ধাক্কাধাক্কি! একের পর এক গাড়ির সংঘর্ষ, কী হল কং... Bangladesh: বাংলাদেশে কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ৫ জেলায় বড় সিদ্ধান্ত, জারি রেড অ্যালার্ট Dilip Ghosh: মোদীর বাবাকে নিয়ে মন্তব্যে পাল্টা তোপ দিলীপ ঘোষের 8th Pay Commission: বেতন-পেনশন কি বাড়ছে? সরকারি কর্মীদের জন্য কী জানা গেল দুর্গার সোনার টিপ-নাকছাবি চুরি, সিসিটিভি দেখে গ্রেপ্তার অভিযুক্ত Celebrity: কীর্তনে গিয়ে এমন কী ঘটল বিরাটের সঙ্গে? অনুষ্কাকে নিয়ে বেরিয়ে যাওয়ার ভিডিও ভ... Suvendu Adhikari : ব্যবসায়ীদের চোখ রাঙালেই কড়া ব্যবস্থা! তোলাবাজ-সিন্ডিকেটদের উদ্দেশে মু... Rahul Gandhi: রাহুল গান্ধীর কনভয়ে ভয়াবহ ধাক্কাধাক্কি! একের পর এক গাড়ির সংঘর্ষ, কী হল কং... Bangladesh: বাংলাদেশে কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন Cyclone Arnab: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ৫ জেলায় বড় সিদ্ধান্ত, জারি রেড অ্যালার্ট Dilip Ghosh: মোদীর বাবাকে নিয়ে মন্তব্যে পাল্টা তোপ দিলীপ ঘোষের 8th Pay Commission: বেতন-পেনশন কি বাড়ছে? সরকারি কর্মীদের জন্য কী জানা গেল দুর্গার সোনার টিপ-নাকছাবি চুরি, সিসিটিভি দেখে গ্রেপ্তার অভিযুক্ত

Bangladesh: বাংলাদেশে কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

Bangladesh: বাংলাদেশে কক্সবাজারে ১৭৯ বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের কক্সবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। জেলার সাতটি উপজেলায় ১৭৯টি বৌদ্ধবিহার, মন্দির ও প্যাগোডায় দুই দিনব্যাপী এ উৎসব উপলক্ষে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। ফানুসবাতির আলো, প্রার্থনা, প্রদীপ পূজা ও ধর্মীয় দেশনায় মুখর হয়ে উঠেছে বৌদ্ধ জনপদগুলো।

রোববার (২৫ অক্টোবর) উৎসবের প্রথম দিনে জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে শীলব্রত পালন, ধর্মীয় দেশনা, খাদ্য ও পানীয় দান, প্রদীপ পূজা এবং ফানুসবাতি উত্তোলনের আয়োজন করা হয়। আজ সোমবার (২৬ অক্টোবর) বুদ্ধ পূজা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে।

জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার সদরে ৩১টি, চকরিয়ায় ২৩টি, পেকুয়ায় একটি, মহেশখালীতে ১২টি, রামুতে ৩৪টি, উখিয়ায় ৬০টি এবং টেকনাফে ১৮টি বৌদ্ধবিহার, মন্দির ও প্যাগোডায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হচ্ছে।

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বৌদ্ধমন্দিরের মহাসিংদোগি মাঠে উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। সেখানে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থী ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার বৌদ্ধবিহারেও সকাল থেকে পুণ্যার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মা উন টিন রাখাইন বলেন, প্রবারণার অন্যতম শিক্ষা হলো আত্মশুদ্ধি, আত্মবিশ্লেষণ এবং নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করে তা সংশোধন করা। বিশুদ্ধ বিনয়াচারে জীবন পরিচালনা ও ধর্মীয় আদর্শের পরিপন্থী কর্মকাণ্ড পরিহার করাও এ উৎসবের গুরুত্বপূর্ণ বার্তা।

তিনি বলেন, প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত সমাপ্ত হয়। এ সময় ভিক্ষু সংঘের কাছে নিজের ত্রুটি তুলে ধরে তা সংশোধন ও প্রায়শ্চিত্তের সুযোগ গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।

বৌদ্ধ ঐতিহ্য অনুসারে, ভগবান গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে তিন মাসব্যাপী অভিধর্ম দেশনা শেষে প্রবারণা পূর্ণিমার তিথিতে সাংকাশ্য নগরীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। এ কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটির বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে।

মা উন টিন রাখাইন আরও বলেন, বুদ্ধের শিক্ষা ছিল বহুজনের হিত ও সুখের জন্য কল্যাণকর ধর্মবাণী ছড়িয়ে দেওয়া। প্রবারণা পূর্ণিমা মানুষকে মৈত্রী, করুণা, সংযম, বিনয় ও মানবকল্যাণের আদর্শে উদ্বুদ্ধ করে।

উৎসব উপলক্ষে ফানুসবাতির আলোয় আলোকিত হয়ে উঠেছে বিভিন্ন বৌদ্ধবিহার ও আশপাশের এলাকা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন পুণ্যার্থীরা। প্রবারণার শিক্ষা সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও শান্তির বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা তাঁদের।

2 Views 0 Likes 0 Comments

Related News

BrazilElection: ট্রাম্পের চাপ উপেক্ষা করে ব্রাজিলে লুলার প্রত্যাবর্তন, চতুর্থ মেয়াদে সামনে কঠিন লড়াই
বিদেশ

BrazilElection: ট্রাম্পের চাপ উপেক্ষা করে ব্রাজিলে লুলার প্রত্যাবর্তন, চতুর্থ মেয়া...

নির্বাচনী প্রচারে ব্রাজিলের সার্বভৌমত্ব এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রশ্নে সরব ছিলেন লুলা। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও ব্রাজিলের উপর আরোপিত শুল্কের চাপ নিয়ে আগেও প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন তিনি। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারোকে ট্রাম্প-ঘনিষ্ঠ রাজনৈতিক শিবিরের প্রতিনিধি হিসেবে দেখা হয়। ফলে লুলার জয় ওয়াশিংটনের সঙ্গে ব্রাজিলের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এর অর্থ এই নয় যে দুই দেশের মধ্যে কূটনৈতিক বা বাণিজ্যিক সংঘাত অনিবার্য।

২৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 2 মিনিট
Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস হাইকমিশনারের
বিদেশ

Bangladesh: ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস...

হাবিবুর রহমান, ঢাকা: ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২২ ...

২৫ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি
বিদেশ

Bangladesh : বাংলাদেশে সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী’র সাথে ইউপিডিএফের গোলাগুলি

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাজে...

২৫ অক্টো ২০২৬, ০৭:১৮ পিএম · 6 মিনিট
Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
বিদেশ

Bangladesh: বাংলাদেশে টাঙ্গাইলের নাগরপুরে একই বাড়ির আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতি...

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে একই সীমানাপ্রাচীরের অভ্যন্তরে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একদিকে ধূপের সুবাস, শঙ্খধ্বনি আর দুর্গাপূজার ঢাকের বোল; অন্যদিকে ভেসে আসে পবিত্র আজানের সুমধুর ধ্বনি। দুই ধর্মের উপাসনা পদ...

২৫ অক্টো ২০২৬, ০৭:১৬ পিএম · 6 মিনিট

Top Comments (0)

No approved comments yet.