JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ১২:১৮ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

হাবিবুর রহমান, ঢাকা : জীবন, সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় সম্পর্ককে উপজীব্য করে রাজধানী ঢাকার অভিজাত পল্লি গুলশান–বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপূজার থিম হলো- ‘জলজ: জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’। জলজ জীববৈচিত্র্য, বাংলার নদীনির্ভর জীবনধারা এবং জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে মণ্ডপসজ্জায় স্থাপত্য, কুটিরশিল্প, আলোকনকশা ও পরিবেশবান্ধব উপকরণের সমন্বয় করা হয়েছে। বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত এ শারদোৎসব সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য উন্মুক্ত থাকছে। অনন্ত মহাবিশ্বের শতকোটি গ্রহ-নক্ষত্রের মাঝে পৃথিবীই একমাত্র প্রাণোচ্ছল নীলাভ নীড়, আর এই প্রাণের অস্তিত্বের প্রথম ও প্রধান পূর্বশর্ত হলো জল। আধুনিক বিজ্ঞান যেমন পৃথিবীতে জীবনের সূচনাকে জলের সঙ্গে যুক্ত করেছে, তেমনি হাজার হাজার বছর আগে বৈদিক ঋষিরাও জলকেই সৃষ্টির আদি তত্ত্ব হিসেবে উপলব্ধি করেছিলেন। ঋগ্বেদের নাসদীয় সূক্তে সৃষ্টির পূর্বাবস্থার বর্ণনায় বলা হয়েছে, সৃষ্টির আদিতে সর্বত্র ছিল অন্ধকারে আচ্ছন্ন এক অসীম জলরাশি।

সনাতন ভাবনায় পঞ্চমহাভূতের মধ্যে ‘অপ’ বা জলই সেই মূল উপাদান, যা বাকি সব উপাদানের মাঝে প্রাণসঞ্চার করে। নদী, বৃষ্টি, পুকুর, বিল ও সমুদ্রের সঙ্গে গড়ে ওঠা আমাদের রূপসী বাংলার জীবন ও সংস্কৃতির গভীরে জলের এই অস্তিত্বকেই এবার দুর্গাপুজোর ভাবনায় ধারণ করে গুলশান–বনানী সর্বজনীন পুজো ফাউন্ডেশন বেছে নিয়েছে অনন্য এক থিম- ‘জলজ’ (জল থেকে যার জন্ম)।গুলশান–বনানী সর্বজনীন পুজো ফাউন্ডেশন জানায়, সনাতন ধর্মে জল কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়; জল স্বয়ং পবিত্রতা, পরমেশ্বর ও পরম সংস্কারের স্তম্ভ। মাতৃগর্ভের তরল থেকে শুরু করে গঙ্গাতীরে জীবনের শেষ অঞ্জলি- মানুষের সমগ্র জীবনচক্র জলের প্রবাহেই বাঁধা। জলই মাঙ্গলিক সূচনা, ঘটস্থাপন, তর্পণ, হোম কিংবা আত্মশুদ্ধির প্রধান মাধ্যম। শ্রী শ্রী চণ্ডীতে দেবী মা কেবল শক্তিরূপা নন, তিনি জীবের জীবনধারণের মূল আকুতি: ‘তৃষ্ণারূপেণ সংস্থিতা!’ জলের বুক চিরে যেমন পদ্ম প্রস্ফূটিত হয়, তেমনি জীবচেতনার তৃষ্ণা থেকেই প্রকাশিত হন মহাশক্তি মা দুর্গা।

মণ্ডপ সজ্জায় বাঁশ, বেত, প্রাকৃতিক তন্তু ও চটের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে। ঢেউয়ের আদলে তৈরি বহুস্তরীয় কাঠামো, জলপ্রপাতের দৃশ্য, প্রতিফলন পুকুর এবং আলোকসজ্জার সমন্বয়ে তৈরি করা হয়েছে এ স্বতন্ত্র পরিবেশ। প্রবেশপথ থেকে মণ্ডপের ভেতর পর্যন্ত দর্শনার্থীদের চলাচলের পথ এমনভাবে সাজানো হবে, যাতে প্রকৃতির গতিশীলতা থেকে প্রশান্তির দিকে এগিয়ে যাওয়ার একটি নান্দনিক অভিজ্ঞতা তৈরি হয়।আয়োজকরা জানান, ‘জলজ’ কেবল ধর্মীয় অনুভূতির মাঝেই সীমাবদ্ধ নয়; এটি তার আবেদনকে প্রসারিত করেছে বৈশ্বিক ও পরিবেশগত সামাজিক দায়বদ্ধতায়।  

তাই জলকে সম্মান করা ও রক্ষা করা মানেই জীবন, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। ‘জামণ্ডপের পরিকল্পনা, নকশা ও তত্ত্বাবধান করছেন স্থপতি অমিতি কুন্ডু এবং শিল্পী-গবেষক পার্থপ্রতিম সাহা। তিথি স্থায়ী হওয়ায় এবার শনি ও রবিবার দুই দিনব্যাপী মহাসপ্তমী উদযাপিত হয়েছে। প্রতিমা দর্শনে রাজধানীর মণ্ডপে মণ্ডপে নামে দর্শনার্থীর ঢল। দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুজো উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে।তিনি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পুজো উদযাপিত হবে। দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুজো উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে।তিনি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পুজো উদযাপিত হবে।

5 Views 0 Likes 0 Comments

Related News

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০
বিদেশ

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক...

কয়েক সপ্তাহ ধরে চলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আন্দোলন শনিবার ভিন্ন মাত্রা পায়, যখন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরা। মূলত শিক্ষক সংকট, ভেঙে পড়া অবকাঠামো এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ক্ষোভ একসঙ্গে রাজপথে আছড়ে পড়ে। শিক্ষামন্ত্রী সম্প্রতি তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি।

১৮ অক্টো ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ
বিদেশ

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

নয়াদিল্লি: অফিসে কাজের ফাঁকে এক কাপ কফি খেতে চান? সে উপায়ও নেই! শুধু কফি মেশিন থেকে পানীয় নেওয়া নয়, বাড়ি থেকে থার্মসে করে কফি আনা কিংবা দোকান থেকে ক্যানবন্দি কফি কিনে খাওয়াও নিষিদ্ধ। কারণ, তাতে নাকি কাজে ব্যাঘাত ঘটতে পা...

১৮ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশ

Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে সরাসরি মাঠে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এক হাতে আগ্নেয়াস্ত্র, অন্য হাতে মাইকের মুখ নিয়ে সন্দেহভাজন কয়েক জনকে ধাওয়া করার সেই দৃশ্য ছড়িয়ে...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 3 মিনিট
Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী
বিদেশ

Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী

হরমুজ: সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎ যদি জালে ওঠে দামি আইফোন আর ফরাসি সুগন্ধির বাক্স, তা হলে কেমন হবে? এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হরমুজ প্রণালী। সমুদ্রে ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ পণ...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৫ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.