JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৫:৩৫ পিএম
Breaking
Weather: সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি, তবে কি ছাতা হাতে বেরোতে হবে ঠাকুর দেখতে? Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সি... Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদ... NASA: মঙ্গলের মাটিতে ইতিহাস গড়ল নাসার রোভার! খুঁজছে প্রাণের প্রাচীন চিহ্ন Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে? UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা... Weather: সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি, তবে কি ছাতা হাতে বেরোতে হবে ঠাকুর দেখতে? Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সি... Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদ... NASA: মঙ্গলের মাটিতে ইতিহাস গড়ল নাসার রোভার! খুঁজছে প্রাণের প্রাচীন চিহ্ন Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে? UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা...

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
ধ্রুব রাঠি ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এবার নতুন করে নজর কেড়েছে এক জনপ্রিয় ইউটিউবারের পদক্ষেপ। তাঁর সাম্প্রতিক ঘোষণা ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে কতটা সাড়া পড়ে, এখন সেদিকেই নজর।

জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠী লন্ডনে পৌঁছেছেন বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে তিনি ব্রিটিশ রাজধানীতে প্রবাসী ভারতীয়দের পাশাপাশি তাঁদের সমর্থকদেরও প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি শনিবার দুপুর ১২ টায় লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জমায়েত হওয়ার ডাক দিয়েছেন।

তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতের নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা অভিযোগগুলি এবার আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার সময় এসেছে। তাঁর এই আহ্বানের মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে দেশের বাইরেও আলোচনায় নিয়ে আসার চেষ্টা দেখা যাচ্ছে। তবে, এই কর্মসূচিতে কতজন অংশ নেবেন এবং এর প্রভাব কতটা বিস্তৃত হবে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে, ভারতের নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা এবং সংগঠনের তরফে এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একইসঙ্গে, বিক্ষোভ ঘিরে আটক ও পুলিশের পদক্ষেপ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে ধ্রুব রাঠীর লন্ডনে প্রতিবাদের ডাক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ধ্রুব রাঠীর এই উদ্যোগের তাৎপর্য শুধুমাত্র একটি শহরে প্রতিবাদ কর্মসূচির আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা এবং নির্বাচনী বিষয়গুলি নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা তৈরীর প্রচেষ্টা এর সঙ্গে জড়িত। যদিও এই কর্মসূচি থেকে কি ধরনের প্রতিক্রিয়া সামনে আসবে, তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কোয়ার এ প্রস্তাবিত জমায়েত ঘিরে তাই আগ্রহ তৈরি হয়েছে। ধ্রুব রাঠীর আহবানে প্রবাসী ভারতীয়দের সাড়া কেমন হয় এবং এই প্রতিবাদ আন্তর্জাতিক মহলে কতটা আলোচনার জন্ম দেয়, সেটাই এখন দেখার।

6 Views 0 Likes 0 Comments

Related News

Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে?
দেশ

Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনক...

বিশেষ প্রতিবেদন: ভোটার তালিকায় কার নাম রয়েছে, কার নাম বাদ গিয়েছে, কোথাও একই ভোটারের নাম একাধিক বার উঠেছে কি না—এ বার আরও সহজে তা খতিয়ে দেখতে পারবেন রাজনৈতিক দলগুলি। দীর্ঘদিনের বিতর্কের পর ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ নি...

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৮ পিএম · 6 মিনিট
UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভার’ অফিসার
দেশ

UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আ...

চলতি বছর শুধু আহমেদাবাদেই ৮৪টি বাণিজ্যিক এবং ১,৩০০টির বেশি পাড়া বা শেরী গরবার আসর বসেছে। বিশাল ভিড় সামাল দিতে মাঠে নেমেছেন প্রায় ১৪ হাজার পুলিশ কর্মী। এর মধ্যে বিশেষ ভূমিকা পালন করছে নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ ‘শি’ টিম। শুধু আহমেদাবাদেই এই টিমের ৪৯টি দল দিন-রাত অলিগলিতে নজর রাখছে। ভাদোদরা, রাজকোটের মতো শহরগুলোতেও একই কায়দায় চলছে আন্ডারকভার নজরদারি।

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী
দেশ

Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী

নিউজ ডেস্ক : দিল্লির রাজপথে ফের উত্তেজনার আবহ। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই অসন্তোষই কি এবার আরও বড় প্রতিবাদের রূপ নিল? রাজধানীর বুকে একাধিক সংগঠনের জমায়েত ঘিরে ...

১৭ অক্টো ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
UttarPradesh: গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও
দেশ

UttarPradesh: গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পাঁচ জন একসঙ্গে নুডলস খেয়েছিলেন। এরপর তাঁরা ঘুমোতে যান। কিন্তু শনিবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে বাড়ির ভিতরে গিয়ে পাঁচ জনকে নিথর অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে।

১৭ অক্টো ২০২৬, ০২:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.