JAZZBAAT 24 BANGLA
২৩ অক্টো ২০২৬, ০২:৪১ পিএম
Breaking
Election Commission : নির্বাচন কমিশনের আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, RTI-তে উঠে এল নত... সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর বিজয়ার মিষ্টি থেকে ফিউশন স্ন্যাক্স, চেনা স্বাদেই নতুন চমক খাবারের পাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ‘ডেমোগর্গন’! ক্যামেরায় ধরা পড়ল লম্বা লেজওয়ালা রহস্যময় প্রাণী, আ... ১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি! ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের! কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে তল্লাশি, আতঙ্ক যাত্রীদের মধ্যে ১৭ বছরের রেকর্ড ভাঙলেন নমন, ১৫ বলে ৪২ করে ভারতের জয়ের নায়ক Election Commission : নির্বাচন কমিশনের আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, RTI-তে উঠে এল নত... সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর বিজয়ার মিষ্টি থেকে ফিউশন স্ন্যাক্স, চেনা স্বাদেই নতুন চমক খাবারের পাতে আমেরিকা-মেক্সিকো সীমান্তে ‘ডেমোগর্গন’! ক্যামেরায় ধরা পড়ল লম্বা লেজওয়ালা রহস্যময় প্রাণী, আ... ১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি! ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের! কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে তল্লাশি, আতঙ্ক যাত্রীদের মধ্যে ১৭ বছরের রেকর্ড ভাঙলেন নমন, ১৫ বলে ৪২ করে ভারতের জয়ের নায়ক

ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!

ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!
‘সবাইকে না নিলে বিজেপি এত বড় হত কী করে?’ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: পুরসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে দলবদল ঘিরে রাজনৈতিক জল্পনা। তৃণমূলের টিকিটে কাউন্সিলর হওয়া কয়েকজন নেতা বিজেপির প্রার্থী হতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সেই আবহেই দলবদল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, অন্য দল থেকে নেতাকর্মীদের দলে নেওয়ার মাধ্যমেই বিজেপি আরও বড় হয়েছে। তবে ভোটের আগে দলবদলকে তিনি কার্যত একটি প্রবণতা বলেই ব্যাখ্যা করেছেন।

ভোটের আগে অন্য দল থেকে কেউ বিজেপিতে যোগ দিতে পারেন কি না, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “ভোট এলে অনেকেই চায় দলবদল করতে। এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে।” তাঁর কথায়, রাজনৈতিক কর্মীরা দল পরিবর্তন করেন, আবার রাজনৈতিক দলগুলিও নিজেদের প্রয়োজন অনুযায়ী অন্যদের গ্রহণ করে। গণতন্ত্রে প্রত্যেকেরই দল বেছে নেওয়ার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষের কথায়, “বিজেপি এত বড় হত কী করে, যদি সবাইকে না নিতাম আমরা। গণতন্ত্রে সবার এই অধিকার আছে। জনতাই শেষ কথা বলে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে পুরভোটের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থী নির্বাচন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলে জল্পনা, তৃণমূলের টিকিটে কাউন্সিলর হওয়া অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং জুঁই বিশ্বাসের মতো কয়েকজনের নাম বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। যদিও তাঁদের বিজেপির টিকিটে নির্বাচনে লড়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফলে এই জল্পনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর অবকাশ নেই।

অন্যদিকে, এই সম্ভাবনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্যে ভিন্ন সুর শোনা গিয়েছে। দলবদল করে আসা নেতাদের প্রার্থী করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে সহজভাবে মেনে নিতে চাননি। তাঁর বক্তব্য, মানুষ ভোট দিয়েছেন শুধু পোশাকের রং বদলানোর জন্য নয়, পোশাকের ভিতরের মানুষটিকে বদলানোর জন্য। অর্থাৎ, শুধু দল পরিবর্তন করলেই রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয় না, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।

এদিকে, পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। শুক্রবার কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের নেতৃত্বে এ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

সব মিলিয়ে, পুরভোটের আগে বিজেপির প্রার্থী বাছাই এবং দলবদল নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দিলীপ ঘোষের মন্তব্যে অন্য দল থেকে আসা নেতাদের জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত মিললেও, শেষ পর্যন্ত কারা টিকিট পাবেন, তা নির্ভর করবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।

5 Views 0 Likes 0 Comments

Related News

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর
রাজ্য

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থার অভিযোগ। এমন ছবি দেখে দশমীর রাতে ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গত বুধবার রাতে হাসপাতা...

২৩ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট
Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু
রাজ্য

Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু

নিখোঁজ দুজন পর্যটকের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেছেন। সমুদ্রের পরিস্থিতি এবং জলের স্রোত উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করেছে কিন্তু তার মধ্যেই নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

২৩ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপের যোগ, আত্মসমর্পণ মঙ্গল ও মালতীর
রাজ্য

ঝাড়গ্রামে মাওবাদী কার্যকলাপের যোগ, আত্মসমর্পণ মঙ্গল ও মালতীর

এবার আত্মসমর্পণ করলেন মাওবাদীদের নেতা ও নেত্রী। অভিযুক্তদের নাম মালতী এবং মঙ্গল। সম্পর্কে স্বামী-স্ত্রী। জানা গিয়েছে, মাওবাদী গোষ্ঠীর সক্রিয় সদস্য মঙ্গল ও মালতী ঝাড়খণ্ড থেকে এসে ঝাড়গ্রাম এলাকায় কাজ করত। মাওবাদী সদস্য মঙ্...

২৩ অক্টো ২০২৬, ১১:৪৭ এএম · 1 মিনিট
Religious Conversion : ধর্মত্যাগে চাপ, চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামলার অভিযোগ
রাজ্য

Religious Conversion : ধর্মত্যাগে চাপ, চন্দ্রকোনায় তিন খ্রিস্টান পরিবারের উপর হামল...

ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি। হুমকির মুখে পরিবার। অবশেষে পুলিশের দ্বারস্থ।

২৩ অক্টো ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.