JAZZBAAT 24 BANGLA
২৫ অক্টো ২০২৬, ০৩:১৭ পিএম
Breaking
Hyderabad: SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে শত শত মানুষ Justice Sanjay Kaul: প্রাক্তন বিচারপতির আত্মজীবনী ঘিরে তোলপাড় বিচারমহল! S Jaishankar: সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার করা নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের আরশোলাদের আটকাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Kojagari Lakshmi Puja : ৬ বিশেষ ভোগ ছাড়া অসম্পূর্ণ লক্ষীপুজো। INDIA: ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য! ১ নভেম্বর দিল্লিতে INDIA জোটের বড় সমাবেশ, নিশানায়... Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি Donald Trump: ‘আগামীকালই হতে পারে’, ট্রাম্পের হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা! Hyderabad: SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে শত শত মানুষ Justice Sanjay Kaul: প্রাক্তন বিচারপতির আত্মজীবনী ঘিরে তোলপাড় বিচারমহল! S Jaishankar: সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় হাতিয়ার করা নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের আরশোলাদের আটকাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Kojagari Lakshmi Puja : ৬ বিশেষ ভোগ ছাড়া অসম্পূর্ণ লক্ষীপুজো। INDIA: ১০ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য! ১ নভেম্বর দিল্লিতে INDIA জোটের বড় সমাবেশ, নিশানায়... Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি Donald Trump: ‘আগামীকালই হতে পারে’, ট্রাম্পের হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা!

Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি

Doon Express: কালো ধোঁয়ায় আতঙ্ক, প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামার হুড়োহুড়ি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হুগলি: হুগলির রিষড়া স্টেশনে দুন এক্সপ্রেসকে ঘিরে ছড়াল আগুন আতঙ্ক। শনিবার রাতে স্টেশনে ঢোকার মুখে ট্রেনের সামনের জেনারেল কামরার নিচে আগুনের ফুলকি দেখতে পান চালক ও গার্ড। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ট্রেন থামতেই প্রাণ বাঁচাতে কামরা থেকে নামতে শুরু করেন যাত্রীরা। স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। তবে রেলের কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। রেলের দাবি, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ আপ দুন এক্সপ্রেস রিষড়া স্টেশনে ঢোকার সময় এই ঘটনা ঘটে। ট্রেনের সামনের দিকের জেনারেল কামরার নিচে আগুনের ফুলকি দেখতে পেয়েই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন চালক ও গার্ড। তাঁরা দ্রুত ট্রেনটি স্টেশনে থামিয়ে দেন। এরপরই আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে স্টেশনে আশ্রয় নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি সামাল দিতে দমকলকেও খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছনোর আগেই ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন চালক ও গার্ড। ফলে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই আগুনের ফুলকি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর প্রায় ৩০ মিনিট রিষড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ দুন এক্সপ্রেস। এই সময় ট্রেনের বিভিন্ন অংশ পরীক্ষা করে দেখেন রেলের কর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক বলে নিশ্চিত হওয়ার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

প্রাথমিকভাবে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনের ব্রেক বাইন্ডিংয়ের কারণে আগুনের ফুলকি তৈরি হয়ে থাকতে পারে। ব্রেক প্যাড ও চাকার মধ্যে ঘর্ষণের ফলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। দ্রুত পদক্ষেপের জেরেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ব্রেক ব্যবস্থায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানতে তদন্তের দিকেই এখন নজর।

4 Views 0 Likes 0 Comments

Related News

আরশোলাদের আটকাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

আরশোলাদের আটকাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: চোরবাগানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি...

২৫ অক্টো ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট
Paschim Medinipur: টোটোর নীল ত্রিপল সরাতেই চক্ষু চড়কগাছ!
রাজ্য

Paschim Medinipur: টোটোর নীল ত্রিপল সরাতেই চক্ষু চড়কগাছ!

পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে টোটোর উপরে নীল ত্রিপল চাপা দেওয়া। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভিতরে কী রয়েছে! কিন্তু রাস্তায় একটি বাইকে ধাক্কা লাগতেই সামনে এল আসল ঘটনা। টোটোর ভিতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া গেল...

২৫ অক্টো ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
পুজোর ছুটির মধ্যেই শপথের প্রস্তুতি, কবে শপথ নিচ্ছেন হাসিরানি ও শাখারভ?
রাজ্য

পুজোর ছুটির মধ্যেই শপথের প্রস্তুতি, কবে শপথ নিচ্ছেন হাসিরানি ও শাখারভ?

নিউজ ডেস্ক: বাংলার দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। পুজোর ছুটির আবহেই দুই নবনির্বাচিত বিজেপি বিধায়কের শপথগ্রহণের আয়োজন শুরু হয়েছে। আগামী বুধবার দুই কেন্দ্রের জয়ী দুই বিজেপি বিধায়ক হা...

২৫ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট
South 24 Parganas : সিপিএমের অফিসে ভাঙচুর, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির
রাজ্য

South 24 Parganas : সিপিএমের অফিসে ভাঙচুর, অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির

সিপিএমের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে ভাঙচুর করা হয়েছে টিভি, ফ্যান-সহ একাধিক সামগ্রী। শুধু তাই নয়, দলীয় পতাকা ছিঁড়ে ফেলার পাশাপাশি লুট করে নিয়ে যাওয়া হয়েছে চারটি ফ্যান।‌

২৫ অক্টো ২০২৬, ১২:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.