JAZZBAAT 24 BANGLA
২১ অক্টো ২০২৬, ০২:০২ পিএম
Breaking
সীমান্তের এপার-ওপার, মাঝখানে নদীর টান, ইছামতীর ঢেউয়ে ভাসে দুই বাংলার প্রাণ Ashutosh Ranka : যন্তর মন্তরে প্রতিবাদ ঘিরে আইনি লড়াই, সৌরভ-আশুতোষের মামলায় নতুন মোড় Krittika Mukherjee: সিঙ্গুরের ১৪ বছরের কৃত্তিকার লেন্স মুগ্ধ করল বিশ্বকে, লন্ডনে পেল আন্তর... RBI Recruitment: মাধ্যমিক পাশেই RBI-তে চাকরির সুযোগ! Annapurna Bhandar: ১৭ থেকে ২০ তারিখ নিয়ে জল্পনা, কী জানাল রাজ্য সরকার? CJP: বুধবার ফের আদালতে, মুক্তির দাবিতে হাই কোর্টে সিজেপি India US Trade Deal: অবশেষে কাটছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির জট? ‘প্রায় চূড়ান্ত’, বড় ঘ... Chorbagan Stampede: বিসর্জন সামলাতে ১৮ আইপিএস অফিসারকে মাঠে নামাল রাজ্য! কলকাতাতেই থাকছেন... সীমান্তের এপার-ওপার, মাঝখানে নদীর টান, ইছামতীর ঢেউয়ে ভাসে দুই বাংলার প্রাণ Ashutosh Ranka : যন্তর মন্তরে প্রতিবাদ ঘিরে আইনি লড়াই, সৌরভ-আশুতোষের মামলায় নতুন মোড় Krittika Mukherjee: সিঙ্গুরের ১৪ বছরের কৃত্তিকার লেন্স মুগ্ধ করল বিশ্বকে, লন্ডনে পেল আন্তর... RBI Recruitment: মাধ্যমিক পাশেই RBI-তে চাকরির সুযোগ! Annapurna Bhandar: ১৭ থেকে ২০ তারিখ নিয়ে জল্পনা, কী জানাল রাজ্য সরকার? CJP: বুধবার ফের আদালতে, মুক্তির দাবিতে হাই কোর্টে সিজেপি India US Trade Deal: অবশেষে কাটছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির জট? ‘প্রায় চূড়ান্ত’, বড় ঘ... Chorbagan Stampede: বিসর্জন সামলাতে ১৮ আইপিএস অফিসারকে মাঠে নামাল রাজ্য! কলকাতাতেই থাকছেন...

DP World India Championship: ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের শীর্ষে স্প্যানিশ গল্ফার, কাট পেরোলেন ৬ ভারতীয়

DP World India Championship: ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের শীর্ষে  স্প্যানিশ গল্ফার, কাট পেরোলেন ৬ ভারতীয়
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দিল্লি গল্ফ ক্লাবে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডের শীর্ষে উঠে এসেছেন স্পেনের ইউজেনিও চাকাররা। আবহাওয়াজনিত বিঘ্নের কারণে পিছিয়ে পড়া দ্বিতীয় রাউন্ড শনিবার শেষ হওয়ার পর ১০ আন্ডার পার স্কোর নিয়ে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। অন্যদিকে, চার মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় কাট পেরিয়ে শেষ দুই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন ছয় ভারতীয় গল্ফার। তাঁদের মধ্যে রয়েছেন ওম প্রকাশ চৌহান, যুবরাজ সান্ধু, অনির্বাণ লাহিড়ী, শিব কাপুর, করণদীপ কোচর ও সপ্তক তালওয়ার।

প্রথম রাউন্ডে ৬৭ শট খেলার পর দ্বিতীয় রাউন্ডেও তিন আন্ডার পার ৬৭ স্কোর করেন চাকাররা। দুই রাউন্ড মিলিয়ে তাঁর স্কোর ১০ আন্ডার পার ১৩৪। ভারতে খেলা চারটি প্রতিযোগিতায় একটি শিরোপা ও আরও দু’টি সেরা পাঁচে থাকা ফল রয়েছে এই স্প্যানিশ গল্ফারের। ফলে ভারতীয় পরিবেশে তাঁর অভিজ্ঞতা এবারের প্রতিযোগিতায়ও কাজে লাগছে। চাকাররার সবচেয়ে কাছাকাছি রয়েছেন স্কটল্যান্ডের স্কট জেমিসন। তিনিও দ্বিতীয় রাউন্ডে ৬৭ শট খেলে মোট নয় আন্ডার পার ১৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আট আন্ডার পার ১৩৬ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে আছেন স্পেনের অ্যাঞ্জেল হিদালগো, পোল্যান্ডের আদ্রিয়ান মেরঙ্ক, নেদারল্যান্ডসের জুস্ট লুইটেন, বেলজিয়ামের টমাস ডেট্রি এবং সুইজারল্যান্ডের জোয়েল গিরবাখ।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভাল জায়গায় রয়েছেন ওম প্রকাশ চৌহান। ৬৮ ও ৭২ শটের দুই রাউন্ড মিলিয়ে চার আন্ডার পার ১৪০ স্কোর নিয়ে তিনি যৌথভাবে ২৯তম স্থানে রয়েছেন। শনিবার সকালে আবহাওয়ার কারণে স্থগিত থাকা দ্বিতীয় রাউন্ড শেষ করতে নেমে শুরুতেই ডাবল বোগির ধাক্কা সামলাতে হয় তাঁকে। তবে নিজের খেলায় মনোযোগ ধরে রেখে রাউন্ড শেষ করেন তিনি। চৌহানের মতে, এখন পর্যন্ত তাঁর ড্রাইভিং সবচেয়ে ভালো হয়েছে এবং প্রথম দিনের খেলায় মাত্র দু’টি ফেয়ারওয়ে মিস করেছিলেন।

যুবরাজ সান্ধুর প্রত্যাবর্তনও ছিল নজরকাড়া। প্রথম রাউন্ডে ৭৫ শট খেলার পর দ্বিতীয় রাউন্ডে ৬৮ শট খেলে তিনি মোট এক আন্ডার পার ১৪৩ স্কোর নিয়ে যৌথভাবে ৫৩তম স্থানে ওঠেন। শেষ ১০টি হোলে সাতটি বার্ডি করেন তিনি, যার মধ্যে শেষ পাঁচ হোলে চারটি। অনির্বাণ লাহিড়ীও একই স্কোরে রয়েছেন। ২০১৫ সালে এই দিল্লি গল্ফ ক্লাবেই ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন তিনি। শিব কাপুর, করণদীপ কোচর ও সপ্তক তালওয়ার প্রত্যেকে দুই রাউন্ডে সমান পার ১৪৪ স্কোর করেছেন। তাঁরা যৌথভাবে ৬৩তম স্থানে থেকে ঠিক কাট লাইনে জায়গা পেয়েছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সাত জন মেজর চ্যাম্পিয়নের মধ্যে পাঁচ জন শেষ দুই রাউন্ডে উঠেছেন। ররি ম্যাকিলরয় ছয় আন্ডার পার স্কোর নিয়ে যৌথভাবে দ্বাদশ স্থানে রয়েছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টমি ফ্লিটউডও পাঁচ আন্ডার পার স্কোর নিয়ে লড়াইয়ে আছেন। ফলে শেষ দুই রাউন্ডে চাকাররার এক শটের লিড ধরে রাখার লড়াই যেমন আকর্ষণীয় হবে, তেমনই ভারতীয় গল্ফারদের সামনে থাকবে আরও উপরে ওঠার সুযোগ।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
3 Views 0 Likes 0 Comments

Related News

Rohan Bopanna: মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাদ বোপান্না! টেনিস সংস্থার বিশেষ তালিকায় নেই প্রাক্তন এক নম্বর
ময়দান

Rohan Bopanna: মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাদ বোপান্না! টেনিস সংস্থার বিশেষ তাল...

স্পোর্টস ডেস্ক: অবসরের এক বছর পূর্ণ হতে আর কয়েক সপ্তাহ বাকি ছিল। তার আগেই প্রকাশিত হয়ে গেল সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ তালিকা। আর সেই সময়সীমার ফাঁকেই তালিকায় জায়গা হল না ভারতের প্রাক্তন বিশ্বের এক নম্বর ডাবলস খে...

২১ অক্টো ২০২৬, ১২:৫০ পিএম · 2 মিনিট
Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.