JAZZBAAT 24 BANGLA
২৪ অক্টো ২০২৬, ০১:৩৯ পিএম
Breaking
CycloneArnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ওড়িশার উপকূলে লাল সতর্কতা, বাতিল সরকারি কর্মীদের... খুন-অপহরণ-তোলাবাজি! আমেরিকায় গ্রেফতার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ Bhuvneshwar Kumar: ভুবির প্রত্যাবর্তনে উদ্বেগের জায়গা দেখছেন দীনেশ কার্তিক, নজরে একাধিক ‘ন... Kieron Pollard: জয়বর্ধন পর্ব শেষে মুম্বইয়ের নতুন কোচ কায়রন পোলার্ড Kung Fu Robot: চিনের ‘কুং ফু রোবট’ কি এ বার মানুষের রক্ষক? Guinness World Records: আকাশজুড়ে ময়ূরের নাচ! ৩,৪৭৩ ড্রোনের আলোয় বিশ্বরেকর্ড Kareena Kapoor Khan: ‘সেরা স্বামী সইফই, নজর লেগে যাক চাই না!’ করিনার প্রশংসায় মজার জবাব নব... Diwali Business : দিল্লিতে ২৫ হাজার কোটির ব্যবসা, কংগ্রেসের সমাবেশ পিছনোর আবেদন ব্যবসায়ীদ... CycloneArnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! ওড়িশার উপকূলে লাল সতর্কতা, বাতিল সরকারি কর্মীদের... খুন-অপহরণ-তোলাবাজি! আমেরিকায় গ্রেফতার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার হিমাংশু ভাউ Bhuvneshwar Kumar: ভুবির প্রত্যাবর্তনে উদ্বেগের জায়গা দেখছেন দীনেশ কার্তিক, নজরে একাধিক ‘ন... Kieron Pollard: জয়বর্ধন পর্ব শেষে মুম্বইয়ের নতুন কোচ কায়রন পোলার্ড Kung Fu Robot: চিনের ‘কুং ফু রোবট’ কি এ বার মানুষের রক্ষক? Guinness World Records: আকাশজুড়ে ময়ূরের নাচ! ৩,৪৭৩ ড্রোনের আলোয় বিশ্বরেকর্ড Kareena Kapoor Khan: ‘সেরা স্বামী সইফই, নজর লেগে যাক চাই না!’ করিনার প্রশংসায় মজার জবাব নব... Diwali Business : দিল্লিতে ২৫ হাজার কোটির ব্যবসা, কংগ্রেসের সমাবেশ পিছনোর আবেদন ব্যবসায়ীদ...

অষ্টমীতে দোকান বন্ধ রেখেও মদ বিক্রিতে রেকর্ড! কত কোটির মদ বিকলো বাংলায়?

অষ্টমীতে দোকান বন্ধ রেখেও মদ বিক্রিতে রেকর্ড! কত কোটির মদ বিকলো বাংলায়?
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় পুজোর সময় মদ বিক্রির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। আর এই পরিসংখ্যান গত বছর পুজোকে ছাড়িয়ে গিয়েছে। গত ১৯ অক্টোবর মহাঅষ্টমীর দিন ‘ড্রাই ডে’ থাকায় সরকারি নির্দেশে দোকানপাট পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। তবুও বাকি কয়েকদিনের মদ বিক্রিতে নজির গড়েছে পূর্ব মেদিনীপুর।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের দুর্গাপুজোয় পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছিল প্রায় ৩৩ কোটি টাকার। এবছর সেই পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ৫২ কোটি ৭১ লক্ষ টাকা। অর্থাৎ এক বছরেই বিক্রি বেড়েছে প্রায় ১৯ কোটি ৭১ লক্ষ টাকা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিক্রির এই পরিসংখ্যান সামনে এসেছে। বিদেশি মদের পাশাপাশি দেশি মদ ও বিয়ারের বিক্রিতেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। বিদেশি মদের বিক্রি প্রায় ২ লক্ষ ২৮ হাজার লিটার থেকে বেড়ে ৩ লক্ষ ১৩ হাজার লিটার হয়েছে। দেশি মদের বিক্রির পরিমাণও ৩ লক্ষ ৩০ হাজার লিটার থেকে বেড়ে প্রায় ৪ লক্ষ ৬০ হাজার লিটারে পৌঁছেছে। অন্যদিকে, বিয়ারের বিক্রি ৩ লক্ষ ১০ হাজার লিটার থেকে বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার।

দিঘা ও মন্দারমণির মতো পর্যটনকেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হওয়ায় পুজোর ছুটিতে সেখানে পর্যটকদের ব্যাপক সমাগম হয়। পর্যটকদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের চাহিদাও মদ বিক্রির অঙ্ক বাড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, দুর্গাপুজোর মরশুমে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রির এই বৃদ্ধি বিশেষভাবে নজর কেড়েছে। প্রতি বছরই পুজোর সময়ে পূর্ব মেদিনীপুরে মদের বিক্রি থাকে ঊর্ধ্বমুখী। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

4 Views 0 Likes 0 Comments

Related News

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত কোচবিহারের নার্সিংহোম
রাজ্য

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত কোচবিহারের নার্সিংহোম

নিউজ ডেস্ক: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আর তাতেই কোচবিহার শহরের বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। ঘটনাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন। বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু...

২৪ অক্টো ২০২৬, ১১:৩২ এএম · 1 মিনিট
সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর
রাজ্য

সাংসদের ক্ষোভে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, আটজনকে শোকজ স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অপরিচ্ছন্নতা ও অব্যবস্থার অভিযোগ। এমন ছবি দেখে দশমীর রাতে ক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গত বুধবার রাতে হাসপাতা...

২৩ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট
ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!
রাজ্য

ভোটের আগে দলবদল নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের!

পুরভোটের আগে দলবদল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। তাঁর বক্তব্য, অন্য দল থেকে নেতাকর্মীদের গ্রহণ করার মাধ্যমেই বিজেপি বড় হয়েছে। তবে দলবদল করে আসা নেতাদের প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরে ভিন্ন মত সামনে আসায় রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে।

২৩ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু
রাজ্য

Tourist Missing : মন্দারমনিতে সমুদ্রস্নানে বিপত্তি, নিখোঁজ দুই বন্ধু

নিখোঁজ দুজন পর্যটকের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেছেন। সমুদ্রের পরিস্থিতি এবং জলের স্রোত উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করেছে কিন্তু তার মধ্যেই নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

২৩ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.