JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৬ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

মা দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি! মহালয়ার মেগা অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রীও

মা দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি! মহালয়ার মেগা অনুষ্ঠানে আসতে পারেন প্রধানমন্ত্রীও

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এ বারই প্রথম দুর্গাপুজো। ফলে নতুন রাজনৈতিক সমীকরণের আবহে ঘরের মেয়ে উমার আগমনকে ঘিরে বড়সড় আয়োজনের পথে হাঁটছে নবনির্বাচিত বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের উদ্যোগে মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে একটি মেগা অনুষ্ঠান। সূত্রের খবর, সেখানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ফলে মহালয়ার এই অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও শুরু হয়েছে জোর চর্চা।

মহালয়ার অবশ্য দেরি আছে এখনও এক মাসের বেশি সময়। পিতৃপক্ষের অবসান ঘটবে আগামী ১০ অক্টোবর। তবে হাতে সময় থাকলেও অনুষ্ঠানের প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানটি আয়োজনের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া। কী কী চমক থাকছে এই অনুষ্ঠানে? 

সূত্রের খবর, বাংলার দুর্গাপুজোর দীর্ঘ ইতিহাস থেকে শুরু করে লোকসংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। থাকবে ধুনুচি নাচ, ছৌ নাচ, ঢাকের বাদ্যি। সব মিলিয়ে মহালয়ার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে বাংলার সংস্কৃতির বর্ণময় ছবি তুলে ধরার পরিকল্পনাই রয়েছে।

আসলে বাংলার দুর্গাপুজোকে মূলতঃ আরও বড় পরিসরে, আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই লক্ষ্য সরকারের। কারণ, দুর্গাপুজো শুধু নিছক একটি ধর্মীয় উৎসব নয়। একই সঙ্গে বাংলার অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তিও বটে। প্রতিমাশিল্পী, মণ্ডপ নির্মাতা, আলোকশিল্পী, ঢাকি থেকে পোশাক ব্যবসায়ী— এক কথায়, পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের রুজি-রোজগার। পরিবহণ, রেস্তরাঁ এবং পর্যটন শিল্পও পুজোর মরশুমে বাড়তি গতি পায়। সেই অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব মাথায় রেখেই ইডেনে এই মেগা অনুষ্ঠানের পরিকল্পনা বলে খবর।

এর আগে তৃণমূল সরকারের আমলেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থেকেছেন একাধিক নেতা-মন্ত্রী। রাজনৈতিক পালাবদলের পরে তাই প্রশ্নটা উঠেছিল স্বাভাবিকভাবেই। নতুন সরকারের আমলে কেমন হবে পুজোর ছবিটা? রাজ্য সরকার অবশ্য শুরু থেকেই জানিয়ে এসেছে যে, পুজোর উৎসবে কোনও ছেদ পড়বে না। 

তবে আয়োজন যতই বড় হোক, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে ইডেনে নিরাপত্তার বহর যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত ছাড়পত্র মিললেই ইডেনে মহালয়ার এই মেগা অনুষ্ঠান হবে বলে সূত্রের খবর।

67 Views 0 Likes 0 Comments

Related News

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখোপাধ্যায়?
মহানগর

উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল...

নিউজ ডেস্ক: দুর্গাপূজার মণ্ডপগুলোতে ভিড় নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়াতে পূজা উদ্যোক্তা ও স্থানীয় পুলিশ কর্মীদের জন্য আগাম সুনির্দিষ্ট প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা কল্যাণ মুখোপাধ্যায়। স...

১৮ অক্টো ২০২৬, ১১:০৪ পিএম · 3 মিনিট
অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ
মহানগর

অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ

নিউজ ডেস্ক: পুজোর মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শনার্থী।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করা হয় চোরবাগান পুজো মণ্ডপ। এই ঘটনার পরেই নড়েচড...

১৮ অক্টো ২০২৬, ০৮:৩০ পিএম · 1 মিনিট
Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা
মহানগর

Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দর্শনার্থীদের মৃত্যুর ঘটনার পর পুজোমণ্ডপ গুলিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রেক্ষাপটে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে ১১ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ অক্টো ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিমান বসুর বই
মহানগর

BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কি...

সম্প্রতি যাদবপুরের এই ঐতিহ্যবাহী বামপন্থী বুকস্টলটি ভেঙে ফেলার অভিযোগ ও ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে আসায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই বিতর্কের আবহেই স্টলটিতে পা রাখেন কুণাল ঘোষ। সেখানে তখন উপস্থিত ছিলেন সুদীপ সেনগুপ্ত, শতরূপা ঘোষের মতো পরিচিত বাম নেতৃত্ব। দীর্ঘক্ষণ স্টলে ঘুরে বই দেখেন এবং বাম নেতাদের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।

১৮ অক্টো ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.