JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম
Breaking
চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ Suvendu Adhikari: চোরবাগান বিপর্যয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয় এবং জরাজীর্ণ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ফুঁসে ওঠা জনতার ক্ষোভে আক্ষরিক অর্থেই উত্তাল হয়ে উঠেছে গোটা ফ্রান্স। শনিবার দিনভর রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দিনভর চলা এই ব্যাপক বিশৃঙ্খলার জেরে দেশজুড়ে অন্তত ১ হাজার ২০০ জনকে আটক করেছে পুলিশ। সহিংসতায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য।

কয়েক সপ্তাহ ধরে চলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের  আন্দোলন শনিবার ভিন্ন মাত্রা পায়, যখন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরা। মূলত শিক্ষক সংকট, ভেঙে পড়া অবকাঠামো এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ক্ষোভ একসঙ্গে রাজপথে আছড়ে পড়ে। শিক্ষামন্ত্রী সম্প্রতি তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি।

প্যারিসের রাজপথে বিকেলের শান্তিপূর্ণ সমাবেশ সন্ধ্যা নামতেই রণক্ষেত্রে রূপ নেয়। ঐতিহাসিক প্লাস দ্য লা রিপাবলিকসহ বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ, পাল্টা লাঠিচার্জেও আহত হন বেশ কয়েকজন। লিমোজ শহরের ঐতিহাসিক সিটি হলে আগুন ধরিয়ে দিলে ছাদের একাংশ ধসে পড়ে। লিয়ঁ শহরের সুপরিচিত পর্যটন দপ্তরের ভবন পুড়িয়ে দেওয়াকে ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দিয়েছেন সেখানকার মেয়র। এছাড়া সাঁ-এতিয়েনে গ্রেনেড বিস্ফোরণে এক তরুণের হাত উড়ে যাওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। লিল শহরে অ্যাপল শোরুমসহ প্যারিসের বিভিন্ন দোকানে ব্যাপক লুটপাট চালানো হয়।

এই বিক্ষোভকে কেন্দ্র করে ফরাসি রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু অভিযোগ করেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতেই একটি পক্ষ এই চরম মাত্রার সহিংসতা উসকে দিচ্ছে।

অন্যদিকে, বামপন্থী নেতা জঁ-লুক মেলঁশোঁ মিছিলে অংশ নিয়ে পুলিশের আগ্রাসী ভূমিকার কড়া সমালোচনা করেছেন, যাকে প্রধানমন্ত্রী লেকর্নু ‘বিপজ্জনক ও কপট’ বলে মন্তব্য করেন। তবে উগ্র ডানপন্থী নেত্রী মারিন লে পেনের দাবি, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ক্ষোভকে জিম্মি করে দেশে অরাজকতা তৈরি করছে উগ্র বামপন্থীরা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
4 Views 0 Likes 0 Comments

Related News

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ
বিদেশ

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

নয়াদিল্লি: অফিসে কাজের ফাঁকে এক কাপ কফি খেতে চান? সে উপায়ও নেই! শুধু কফি মেশিন থেকে পানীয় নেওয়া নয়, বাড়ি থেকে থার্মসে করে কফি আনা কিংবা দোকান থেকে ক্যানবন্দি কফি কিনে খাওয়াও নিষিদ্ধ। কারণ, তাতে নাকি কাজে ব্যাঘাত ঘটতে পা...

১৮ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশ

Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে সরাসরি মাঠে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এক হাতে আগ্নেয়াস্ত্র, অন্য হাতে মাইকের মুখ নিয়ে সন্দেহভাজন কয়েক জনকে ধাওয়া করার সেই দৃশ্য ছড়িয়ে...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 3 মিনিট
Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী
বিদেশ

Strait of Hormuz: ‘লুঠের ধন’ কুড়োতে হরমুজে ছুটলেন শত শত ইরানি মৎস্যজীবী

হরমুজ: সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎ যদি জালে ওঠে দামি আইফোন আর ফরাসি সুগন্ধির বাক্স, তা হলে কেমন হবে? এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হরমুজ প্রণালী। সমুদ্রে ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ পণ...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৫ পিএম · 3 মিনিট
Donald Trump: গ্রাহাম আইনে ছাড়, স্বস্তি ভারত-চিনের, ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের নীতিতে নতুন মোড়
বিদেশ

Donald Trump: গ্রাহাম আইনে ছাড়, স্বস্তি ভারত-চিনের, ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের...

নয়াদিল্লি: রাশিয়ার কাছ থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলির উপর বিপুল শুল্ক চাপানোর পথ খুলে দিয়েছিল আমেরিকার নতুন আইন। লক্ষ্য ছিল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য মস্কোর আর্থিক জোগান কমানো এবং রুশ জ্বালানি কেন...

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 6 মিনিট

Top Comments (0)

No approved comments yet.