JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৬:৩১ পিএম
Breaking
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

চাকরি যাচ্ছে না গৌতম গম্ভীরের, আপাতত অভয় দিল বিসিসিআই

চাকরি যাচ্ছে না গৌতম গম্ভীরের, আপাতত অভয় দিল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। টেস্টে একের পর এক হতাশাজনক ফল, পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও সাম্প্রতিক ব্যর্থতা—সব মিলিয়ে তাঁর উপর চাপ বাড়ছিল। কিন্তু এ বার জানা গেল, আপাতত গম্ভীরকে সরানোর কোনও পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। রিপোর্ট অনুযায়ী, দু’টি বড় কারণেই তাঁর চাকরি নিরাপদ থাকছে।

প্রথম কারণ, ভারতীয় টেস্ট দল এখন একটি রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এ কথা মেনে নিয়েছে বিসিসিআই। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর নতুন প্রজন্মকে সামনে রেখে দল গড়তে হচ্ছে। অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে সেই নতুন দলের এখনও নিজেদের জায়গা পাকা করার সময় প্রয়োজন বলেই মনে করছে বোর্ড। ফলে এই পরিস্থিতিতে কোচকে কাঠগড়ায় তুলে সরিয়ে দেওয়ার পথে হাঁটতে চাইছে না তারা।

দ্বিতীয় কারণ, চোট-আঘাতকেও হিসাবের মধ্যে রাখা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের ফল অন্য রকম হতে পারত যদি মাঝপথে শুভমান চোট না পেতেন। শুধু তাই নয়, শ্রীলঙ্কা সফরের আগেও চোটের ধাক্কা সামলাতে হচ্ছে ভারতকে। জশপ্রীত বুমরাহ, সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দরের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা রয়েছেন এই তালিকায়। এ হেন পরিস্থিতিতে গম্ভীরের ব্যর্থতার দায় একেবারে তাঁর ঘাড়ে চাপাতে নারাজ বোর্ড।

টেস্ট দলের কোচ বদলের সম্ভাবনাও আপাতত কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ক্রিকেট বিভাগের প্রধান হিসাবে ভিভিএস লক্ষ্মণ তাঁর বর্তমান ভূমিকাতেই স্বচ্ছন্দ। শ্রীলঙ্কা সফরের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে আর মাত্র দু’টি সিরিজ বাকি থাকায় অন্তর্বর্তী কোচ নিয়োগের সম্ভাবনাও কম। আর সাদা বলের ক্রিকেটে অন্তত ২০২৭ এক দিনের বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের উপরই আস্থা রাখার ইঙ্গিত মিলেছে। অর্থাৎ আপাতত ভারতীয় ড্রেসিংরুমে গম্ভীর-যুগই বহাল থাকছে।

53 Views 0 Likes 0 Comments

Related News

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে
ময়দান

PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়া...

একই দিনে জোড়া জয়ে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)।

২৬ সেপ্টে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে
ময়দান

Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে

এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনার হ্যাটট্রিক অধরাই থেকে গেল ত্যাজিন্দরপাল সিংহ তুরের। পুরুষদের শটপাটে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.