JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০২:০৫ এএম
Breaking
CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ

বাংলাদেশে খুলনাঞ্চলে অসময়ের তরমুজ চাষে কৃষকের নতুন বিপ্লব

বাংলাদেশে খুলনাঞ্চলে অসময়ের তরমুজ চাষে কৃষকের নতুন বিপ্লব

হাবিবুর রহমান, ঢাকা : মাছের ঘেরের ভেড়ি বা পাড়ে অফ-সিজন (অমৌসুমি) তরমুজ চাষ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সাধারণত বর্ষাকালে বা বছরের অন্য সময়ে যখন ঘেরের পাড়গুলো খালি পড়ে থাকে, তখন আধুনিক পদ্ধতি ব্যবহার করে সেখানে উচ্চমূল্যের তরমুজ চাষ করা হচ্ছে। ঘেরের অনাবাদি আইল বা ভেড়ির খালি জায়গা পুরোপুরি কাজে লাগানো যায়। বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কারণে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন হয় না, যা খরচ অনেক কমিয়ে দেয়। অফ-সিজনে বাজারে তরমুজের সরবরাহ কম থাকে, তাই কৃষকরা প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৭০ টাকা বা তারও বেশি পাইকারি মূল্যে বিক্রি করতে পারেন। লাউ বা মিষ্টি কুমড়ার মতো খুব সহজেই মাচা তৈরি করে এই তরমুজ চাষ করা সম্ভব। অফ-সিজনে চাষের জন্য সাধারণত হাইব্রিড জাতের বারোমাসি তরমুজ বেছে নেওয়া হয়। এর মধ্যে ব্ল্যাকবক্স, তৃপ্তি, স্মার্ট বয়, মিম আস্থা, কালমানিক এবং রংগিলা জাতগুলো বেশ জনপ্রিয়। ঘেরের পাড়ে তরমুজের বীজ রোপণ বা চারা রোপণের পর গাছ বড় হলে বাঁশ ও জাল দিয়ে মাচা তৈরি করা হয়।

ফলগুলো যাতে মাটিতে বা পানিতে পড়ে নষ্ট না হয়, সেজন্য মাচায় জাল বা নেটের ব্যাগ দিয়ে তরমুজ ঝুলিয়ে রাখা হয়। মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা পরিষ্কার রাখার জন্য অনেকে মালচিং পেপার (এক ধরনের প্লাস্টিক শিট) ব্যবহার করে চাষ করেন। চারা রোপণের মাত্র ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই এই তরমুজ বিক্রির উপযোগী বা পরিপক্ব হয়ে ওঠে। খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, রূপসা এবং নড়াইল ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে এই চাষ দিন দিন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে বটিয়াঘাটা উপজেলায় প্রায় ৬৫০ হেক্টর জমিতে অফ-সিজন তরমুজ চাষ হয়েছিল। এ বছর কৃষকদের বাড়তি আগ্রহ ও সম্ভাবনাময় ফলনের কারণে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। চলতি মৌসুমে উপজেলার প্রায় ৮০০ হেক্টর জমিতে অফ-সিজন তরমুজ চাষ করা হয়েছে।

প্রচলিত মৌসুমে বিলের জমিতে তরমুজ চাষ করা হলেও অফ-সিজনে বটিয়াঘাটায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মাছের ঘেরের ভেড়িতে তরমুজের বীজ রোপণ করে জাল দিয়ে তৈরি করা হচ্ছে মাচা। গাছগুলো জাল বেয়ে ওপরে উঠে ছড়িয়ে পড়ছে এবং সেখানেই ঝুলে বড় হচ্ছে তরমুজ। নিচে চলছে মাছ চাষ, আর ঘেরের ওপরের অংশে উৎপাদিত হচ্ছে তরমুজ। একই জায়গার এমন বহুমুখী ব্যবহারে বাড়তি আয়ের সম্ভাবনা দেখছেন কৃষকরা।

কৃষকদের মতে, তরমুজ চাষে সেচের জন্য পানির ব্যবস্থা অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে বর্ষা মৌসুমে নিয়মিত বৃষ্টির কারণে কৃষকদের এ সমস্যায় পড়তে হচ্ছে না। ঘেরের ভেড়ি ব্যবহার করায় আলাদা করে বড় জমি প্রস্তুতের প্রয়োজনও কম হচ্ছে। এতে উৎপাদন খরচ কমিয়ে লাভের আশা করছেন কৃষকরা।

সূত্রমতে, লোনা জলের প্রতিকূলতা জয় করে খুলনার পাইকগাছার ৫ নম্বর সোলাদানা ইউনিয়নে তরমুজের ‘অফ-সিজন’ বা অসময়ের চাষাবাদে নতুন বিপ্লব ঘটছে। ঘেরের অনাবাদি আইল বা ভেড়িকে কাজে লাগিয়ে অফ-সিজনে তরমুজসহ বিভিন্ন সবজি ফলিয়ে দারুণ সাফল্যের মুখ দেখছেন স্থানীয় কৃষকেরা। উপজেলা কৃষি অফিসের দিকনির্দেশনায় চলতি মৌসুমে ইউনিয়নের প্রায় ১৫০ বিঘা জমিতে ব্যাপকভাবে শুরু হয়েছে এই আধুনিক ও লাভজনক কৃষি কার্যক্রম।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, সোলাদানা ইউনিয়নে বছরে প্রায় আট মাস লবণাক্ত পানি থাকায় সাধারণ ফসল ফলানো বেশ কঠিন। আর মাত্র চার মাস মিষ্টি পানির উপস্থিতি থাকে। এই চার মাসের সঠিক ব্যবহারের মাধ্যমে তিন বছর আগে সোলাদানা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহর উদ্যোগে পরীক্ষামূলকভাবে ভেড়িতে তরমুজ চাষের পরিকল্পনা করা হয়। গত বছর ইউনিয়নের প্রায় ৭৫ বিঘা জমিতে তরমুজ চাষ হলেও এবার তা দ্বিগুণ বেড়ে ১৫০ বিঘা জমিতে রূপ নিয়েছে। বর্তমানে ছালুবুনিয়া, খালিয়াচক, টেংরামারী (মাস্টারপাড়া), নায়েবখালী, পূর্ব দীঘা, দক্ষিণ কাইনমুখী ও বেতবুনিয়া গ্রামের মাঠজুড়ে চলছে পরিচর্যার কাজ। ঘেরের আইলে বাঁশের মাচায় সবুজ লতা ছড়িয়ে পড়ছে।

নায়েবখালী গ্রামের কৃষক বাদল জাজবত২৪ বাংলাকে জানান, গত বছর মাত্র এক বিঘা জমিতে পরীক্ষামূলক তরমুজ চাষ করে মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা খরচে প্রায় ৮৫ হাজার টাকার তরমুজ বিক্রি করেছিলেন। খালিয়াচকের হিমাংশু ও পলাশসহ অনেক কৃষকই এখন বাণিজ্যিকভাবে এই চাষে ঝুঁকছেন। এমনকি তরমুজের পাশাপাশি পুঁইশাক, শসা, মিষ্টি কুমড়া ও উচ্ছে চাষ করে এক একজন কৃষক প্রায় ৭ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন।

75 Views 1 Likes 0 Comments

Related News

Pakistan: লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত অন্তত ৩০
বিদেশ

Pakistan: লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত অন্তত ৩০

মুলতান: পাকিস্তানে ফের রেল দুর্ঘটনা। করাচি থেকে পেশোয়ারগামী রহমান বাবা এক্সপ্রেসের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। মঙ্গলবার ভোরে পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কা...

১৩ অক্টো ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট
Elon Musk: কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া রিপাবলিকানরা, মাস্কের নির্বাচনী খরচ ২৭৬ মিলিয়ন ডলার
বিদেশ

Elon Musk: কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া রিপাবলিকানরা, মাস্কের নির্বাচনী খরচ...

ওয়াশিংটন: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির শক্তি ধরে রাখতে বিপুল অর্থ ঢালছেন ধনকুবের ইলন মাস্ক। চলতি নির্বাচনী পর্বে জুলাই মাস থেকে এখনও পর্যন্ত রিপাবলিকানদের সমর্থনে ২৭৬ মিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছ...

১৩ অক্টো ২০২৬, ১১:১৭ এএম · 4 মিনিট
বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ টাকা গনণা শুরু
বিদেশ

বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মু...

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রার শ্রেণিবিন্যাস, ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ৬ বছর পর সোমবার (১২ অক্টোবর) সকাল ...

১২ অক্টো ২০২৬, ০৯:৩৭ পিএম · 2 মিনিট
Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টার্কটিকায়!
বিদেশ

Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টা...

বিশেষ প্রতিবেদন: ক্যানসারের খবর শুনে জীবন থমকে গিয়েছিল তাঁর। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ৬৭ বছরের চিনা মহিলা ওয়াং ইং ঠিক করলেন, চিকিৎসার আগে পূরণ করবেন বহু দিনের এক স্বপ্ন। জীবনের সঞ্চয় খরচ করে পাড...

১২ অক্টো ২০২৬, ০৫:৫৫ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.