বিমানবন্দরে উদ্ধার সোনা জহরত!চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম বিমানবন্দরে। আজ অর্থাৎ, ৬ই আগস্ট বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। একটি ডোমেস্টিক কার্গো থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে জহরত।এগুলি হল সোনা, হীরে, পান্না। এই বিপুল সম্পত্তির বরতমান বাজারদর প্রায় ১কোটি টাকারও বেশি।
বৃহস্পতিবার সকালে ডোমেস্টিক কার্গোটি বিমানবন্দরে নামে।সেখানে ওই মালগুলি নিতে রিসিভার আসে। তবে রিসিভার মালপত্র নিতে গেলে,তার আচরণ দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তারা রিসিভারকে বাধা দেন। এরপরেই তল্লাশি করতে গিয়ে পুলিশকর্মীদের চোখ কপালে ওঠে!
দেখা যায় থরে থরে সাজানো আছে সোনার গয়না, হীরে, পান্না। সোনার গয়নার মধ্যে একাধিক চেন,নেকলেস, চুড়ি, আংটি ছিল বলে জানা গেছে। রিসিভারকে প্রশ্ন করা হলে সে সঠিক উত্তর দিতে পারেনি। সেকারণেই পুলিশ তাকে আটক করে। এছাড়াও এই মালগুলির মধ্যে বেশকিছু মূল্যবান ধাতুও পাওয়া গেছে।
পুলিশসূত্রে খবর ধৃত ব্যক্তির নাম রাম অবতার শর্মা। সে ওই প্রায় ৪০০গ্রাম সোনা এবং অন্যান্য মূল্যবান জহরত এবং ধাতু নিয়ে স্কুটিতে করে পালানোর মতলব করছিল। তবে তখনই পুলিশ তাকে আটক করে। ধৃত কে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিমানবন্দর থানাতে নেওয়া হয়। এরপর তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।




