JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ১২:৫৬ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

অ্যাডমিশন ডে-র পর টানা দু’দিন প্রাইভেট প্র্যাকটিস নয়, সরকারি ডাক্তারদের জন্য নয়া নির্দেশ

অ্যাডমিশন ডে-র পর টানা দু’দিন প্রাইভেট প্র্যাকটিস নয়, সরকারি ডাক্তারদের জন্য নয়া নির্দেশ

কলকাতা, নিউজ ডেস্ক: : সরকারি হাসপাতালে রোগী ভর্তি করানোর পর তাঁর চিকিৎসার দায়িত্ব থেকে যেন চিকিৎসক কোনও ভাবেই বিচ্ছিন্ন না হন এই লক্ষ্যেই সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নতুন বিধিনিষেধ জারি করল স্বাস্থ্য দফতর। অ্যাডমিশন ডে-র দিন এবং তার পরের দু’দিন—এই মোট তিন দিন সংশ্লিষ্ট সরকারি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সোমবার এই মর্মে নির্দেশ জারি হয়েছে।

নির্দেশ অনুযায়ী, কোনও চিকিৎসকের যে দিন ‘অ্যাডমিশন ডে’, সেই দিন থেকে পরপর তিন দিন তাঁর প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকবে। অ্যাডমিশন ডে বলতে শুধু বহির্বিভাগে রোগী দেখানো নয়, সংশ্লিষ্ট চিকিৎসকের আউটডোর, রাউন্ড, ইনডোর এবং অস্ত্রোপচার বা কোনও প্রসিডিয়োরের দায়িত্বের দিনকেও বোঝানো হয়েছে। অর্থাৎ, যে দিন তাঁর অধীনে কোনও রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, সেই রোগীর পরবর্তী চিকিৎসা ও নজরদারির দায়িত্ব নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

স্বাস্থ্য দফতরের ব্যাখ্যা, হাসপাতালে ভর্তি করা রোগীদের পরবর্তী অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। সেই সময়ে রোগীর শারীরিক অবস্থার পরিবর্তন, চিকিৎসায় সাড়া এবং প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তাই রোগী ভর্তি করিয়ে পরের দু’দিন বাইরে প্রাইভেট চেম্বারে ব্যস্ত থাকার সুযোগ যাতে না থাকে, সেই লক্ষ্যেই তিন দিনের বিধিনিষেধ।

প্রাথমিক ভাবে এই নির্দেশ কার্যকর হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিসের চিকিৎসকদের ক্ষেত্রে। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজের শিক্ষক-চিকিৎসকেরা তাঁরা প্রাইভেট প্র্যাকটিসিং হোন বা নন-প্র্যাকটিসিং এই নিয়মের আওতায় পড়বেন। তবে স্বাস্থ্য দফতরের পদস্থ সূত্রের খবর, শীঘ্রই হেলথ সার্ভিসের অ-শিক্ষক সরকারি চিকিৎসকদেরও একই ব্যবস্থার আওতায় আনা হবে। দুই পরিষেবা মিলিয়ে প্রায় ১২-১৩ হাজার সরকারি চিকিৎসকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে পারে।

এর ফলে সরকারি চিকিৎসকদের সাপ্তাহিক প্রাইভেট প্র্যাকটিসের দিন নির্দিষ্ট করে দেওয়ার বদলে তাঁদের হাসপাতালের দায়িত্বের সঙ্গে তা সরাসরি যুক্ত হয়ে গেল। যেমন, কোনও চিকিৎসকের অ্যাডমিশন ডে যদি সোমবার হয়, তা হলে সোমবার, মঙ্গলবার এবং বুধবার তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। আবার অন্য চিকিৎসকের অ্যাডমিশন ডে যদি বৃহস্পতিবার হয়, তাঁর ক্ষেত্রে বৃহস্পতিবার-সহ শুক্রবার ও শনিবার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

স্বাস্থ্য দফতরের যুক্তি মূলত রোগীর স্বার্থকেন্দ্রিক। হাসপাতালে ভর্তি করার পর রোগীর অবস্থা খারাপ হলে বা চিকিৎসা পদ্ধতিতে দ্রুত পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট চিকিৎসককে যাতে সহজেই পাওয়া যায়, সেটাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। বিশেষ করে অস্ত্রোপচার বা জটিল চিকিৎসার পর প্রথম ৪৮ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হয়।

তবে এই নির্দেশের ফলে সরকারি চিকিৎসকদের কাজের ধরনেও বদল আসতে চলেছে। হাসপাতালে রোগী ভর্তি, চিকিৎসা ও পরবর্তী পর্যবেক্ষণের সঙ্গে তাঁদের প্রাইভেট প্র্যাকটিসের সময়সূচিও এখন সামঞ্জস্য করতে হবে। স্বাস্থ্য দফতরের পরবর্তী নির্দেশে হেলথ সার্ভিসের চিকিৎসকেরাও যুক্ত হলে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটা বড় অংশের উপরেই এই নিয়ম কার্যকর হবে।

44 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে তোপ
মহানগর

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার...

হাসিরানির প্রার্থী হওয়া নিয়েও নন্দীগ্রামে আবেগের আবহ তৈরি হয়েছিল। শুভেন্দুর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তাঁর মাকে প্রার্থী করে বিজেপি। দলের দাবি, সেই আবেগের পাশাপাশি রাজ্য সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তাও ভোটারদের একাংশের কাছে পৌঁছেছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:২২ পিএম · 4 মিনিট
আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতাকা’ ওড়ার ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
মহানগর

আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন! সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রবাদীদের পতা...

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আগামী বছর হতে পারে। শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

০৯ অক্টো ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!
মহানগর

Abhishek Banerjee: ভোটার ৭৭২, বিজেপির ভোট ৯০৯, বিস্ফোরক অভিষেক!

এবার রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

০৯ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট
তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে
মহানগর

তৃণমূল ছেড়ে বেরিয়েই বিদ্রোহী শিবিরে ফাটল? বৈঠকে গরহাজির কাকলি, জল্পনা তুঙ্গে

তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের শিবিরে কি এবার ভাঙনের সুর? বিদ্রোহী সাংসদদের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত কাকলি ঘোষ দস্তিদার। আর তাঁকে ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

০৯ অক্টো ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.