JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৫:৪৭ পিএম
Breaking
Weather: সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি, তবে কি ছাতা হাতে বেরোতে হবে ঠাকুর দেখতে? Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সি... Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদ... NASA: মঙ্গলের মাটিতে ইতিহাস গড়ল নাসার রোভার! খুঁজছে প্রাণের প্রাচীন চিহ্ন Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে? UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা... Weather: সপ্তমীতেও বৃষ্টির ভ্রুকুটি, তবে কি ছাতা হাতে বেরোতে হবে ঠাকুর দেখতে? Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সি... Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদ... NASA: মঙ্গলের মাটিতে ইতিহাস গড়ল নাসার রোভার! খুঁজছে প্রাণের প্রাচীন চিহ্ন Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে? UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভা...

UttarPradesh: গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও

UttarPradesh: গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: উৎসবের আনন্দের মাঝেই নেমে এল চরম শোক। রাতেও যে বাড়িতে চলছিল স্বাভাবিক খাওয়াদাওয়া, পরদিন সকালেই সেই বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। মৃতদের মধ্যে রয়েছে তিন নাবালক সন্তানও। 

ঘটনাটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামের। একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যমৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান লাড্ডু (১১), মিষ্টি (৭) ও সাক্ষাৎ (৩)। শনিবার, ১৭ অক্টোবর সকালে তাঁদের বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে দেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর কারণ নিয়ে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পাঁচ জন একসঙ্গে নুডলস খেয়েছিলেন। এরপর তাঁরা ঘুমোতে যান। কিন্তু শনিবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে বাড়ির ভিতরে গিয়ে পাঁচ জনকে নিথর অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনার খবর পেয়ে রাবুপুরা থানার পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছন। বাড়ির রান্নাঘর থেকে নুডলস, চা তৈরির পাত্র এবং অন্যান্য খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারে বিষক্রিয়া হয়েছিল কি না, কিংবা কোনও বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে নুডলস খাওয়ার সঙ্গে এই মৃত্যুর সরাসরি কোনও যোগ রয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফল হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
দেশ

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এব...

১৭ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট
Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনকে?
দেশ

Voter List: ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ! বিরোধীদের দাবিতে কেন সায় দিতে হল কমিশনক...

বিশেষ প্রতিবেদন: ভোটার তালিকায় কার নাম রয়েছে, কার নাম বাদ গিয়েছে, কোথাও একই ভোটারের নাম একাধিক বার উঠেছে কি না—এ বার আরও সহজে তা খতিয়ে দেখতে পারবেন রাজনৈতিক দলগুলি। দীর্ঘদিনের বিতর্কের পর ভোটার তালিকার ডিজিটাল সংস্করণ নি...

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৮ পিএম · 6 মিনিট
UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আন্ডারকভার’ অফিসার
দেশ

UndercoverPolice: চানিয়া চোলির আড়ালে পুলিশের নজরদারি, পরিচয় ফাঁসেও নিশ্চিন্ত ‘আ...

চলতি বছর শুধু আহমেদাবাদেই ৮৪টি বাণিজ্যিক এবং ১,৩০০টির বেশি পাড়া বা শেরী গরবার আসর বসেছে। বিশাল ভিড় সামাল দিতে মাঠে নেমেছেন প্রায় ১৪ হাজার পুলিশ কর্মী। এর মধ্যে বিশেষ ভূমিকা পালন করছে নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ ‘শি’ টিম। শুধু আহমেদাবাদেই এই টিমের ৪৯টি দল দিন-রাত অলিগলিতে নজর রাখছে। ভাদোদরা, রাজকোটের মতো শহরগুলোতেও একই কায়দায় চলছে আন্ডারকভার নজরদারি।

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী
দেশ

Delhi Protest : দিল্লি পুলিশের সদর দফতরের দিকে বিক্ষোভ মিছিল, উত্তপ্ত রাজধানী

নিউজ ডেস্ক : দিল্লির রাজপথে ফের উত্তেজনার আবহ। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই অসন্তোষই কি এবার আরও বড় প্রতিবাদের রূপ নিল? রাজধানীর বুকে একাধিক সংগঠনের জমায়েত ঘিরে ...

১৭ অক্টো ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.