JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৪১ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

ডাকাত রানী স্লোগানে বিস্ফোরক দিলীপ, নিশানায় কুণাল

ডাকাত রানী স্লোগানে বিস্ফোরক দিলীপ, নিশানায় কুণাল

হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। পুলিশি হেফাজতে দলীয় কর্মীর মৃত্যুতে তার বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল ইট কাঁদা এবং চটি। এমনকি চোর ও ডাকাত রানী স্লোগানও শোনা যাচ্ছিল রাস্তার দুপাশ থেকে। এই ঘটনার প্রতিবাদে পথে নামতে চলেছে কালীঘাট তৃণমূল। সোমবার সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেই দায়ী করছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে নাম জানালেন কুনাল ঘোষেরও।

দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'ডাকাত রানী অনুপ্রেরণা কুনাল ঘোষের। এই কুনাল ঘোষই একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে ডাকাত রানী বলেছিলেন। তখন আপনারা মিডিয়ারাই তাকে কিছুই বলেননি। কিন্তু গতকাল সাধারণ মানুষ ওকে ডাকাত রানী বলল বলে সেটা দোষ হয়ে গেল। কুনাল ঘোষ ডাকাত রানী বলে দলে প্রমশান পেল, মুখপাত্র এবং সাধারণ সম্পাদক হল। তারপরে বিধায়কের পদও পেয়ে গেল। পাবলিক সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে গতকাল ডাকাত রানী বলেছে।'

বর্তমানে হালিশহরের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে হুলুস্থুল কান্ড। সমস্ত বিরোধী দল এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। কালীঘাট তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে।'

পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, 'হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার। আমি নিজেও ইট খেয়েছি। গায়ে এখনও তারা দাগ আছে। বহুবার আমার গাড়িও ভাঙ্গা হয়েছে। আর আজ দুটো ডিম খেয়েছে বলে পশ্চিমবঙ্গের সংস্কৃতি রসাতলে চলে গিয়েছে! কর্মীদের উপর এত অত্যাচারের পর আমাকে যেন কেউ মানবতা বা সৌজন্যের পাঠ দিতে না আসে।'

তবে এ ঘটনার সমালোচনা করে রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, 'এটা করা যায় না, এটা বাংলার রীতি নয়। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।' এর পরেই অগ্নিমিত্রা পাল জানান, 'গত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভুল করেছেন। নারীদের সম্মান রক্ষা করতে পারেননি। সাধারণ মানুষের উপর অনেক অত্যাচারও করেছেন। এমনকি অভয়ার মৃত্যুর দিনও সঠিক বিচার দিতে পারেননি তিনি। সেজন্যই ক্ষোভে ফেটে সাধারণ মানুষ এমন কাজ করেছে। কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কাঁদা ছোড়া বা চোর স্লোগান দেওয়া কোনো ভাবেই সমর্থিত নয়।'

37 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল
মহানগর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল

নিউজ ডেস্ক: গুন্ডা দমন করতে রাজ্য সরকারের আনা বিলে আপত্তি জানাল খোদ কেন্দ্রই। এনডিপিএস আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের কিছু ধারার সংঘাত হতে পারে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিলেন স্...

২৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
মহানগর

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে ...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.