JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৬:১৭ পিএম
Breaking
পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’ Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বা... অজন্তা-ইলোরার শিল্পকীর্তি মায়ানমারে! এই অমূল্য ঐতিহাসিক সম্পদ যা ভারতবর্ষেও বিরল Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা পাইনবনের ছায়ায় মৃৎশিল্প, তাঁবুতে রাত কাটানো, স্ট্রবেরির বাগান! আরাকুর নতুন ঠিকানা ‘পিনারি’ Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বা... অজন্তা-ইলোরার শিল্পকীর্তি মায়ানমারে! এই অমূল্য ঐতিহাসিক সম্পদ যা ভারতবর্ষেও বিরল Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা

গানেই ছিল গুলির হুঁশিয়ারি, সেই গুলিতেই মর্মান্তিক পরিণতি জনপ্রিয় গায়কের

গানেই ছিল গুলির হুঁশিয়ারি, সেই গুলিতেই মর্মান্তিক পরিণতি জনপ্রিয় গায়কের

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের শামলিতে জিম থেকে বেরোনোর পরই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, জিম থেকে বেরিয়ে আসার সময় ৪ জন অজ্ঞাতপরিচয় হামলাকারী অঙ্কিতকে লক্ষ্য করে পর পর গুলি চালায়। প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে। একাধিক গুলি লাগে তাঁর শরীরে, মাথাতেও গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৫ বছরের গায়কের। হামলার পর দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অঙ্কিতের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানভি বিনোদন জগতে। তাঁর গানের জনপ্রিয়তা ছিল যথেষ্ট। বিশেষ করে ‘Bhari Court Mein Goli Maarenge Meri Jaan’ গানটির জন্য পরিচিত ছিলেন তিনি।  সেই গানের পর তাঁর বাস্তব জীবনের এমন মর্মান্তিক পরিণতি তাই আরও অস্বস্তিকর মাত্রা যোগ করেছে ঘটনাটিতে। যদিও গানটির সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আনেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ঘটনাস্থলের অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কেন অঙ্কিতকে লক্ষ্য করে এই হামলা, তারও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। ব্যক্তিগত শত্রুতা, পুরনো বিবাদ কিংবা অন্য কোনও কারণ—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের গতিবিধি চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ দিকে অঙ্কিতের মৃত্যু ঘিরে তাঁর অনুরাগী ও পরিচিতদের মধ্যে শোকের আবহ। প্রকাশ্যে, জিমের বাইরে এমনভাবে এক জন জনপ্রিয় শিল্পীকে গুলি করে খুনের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় ২০ রাউন্ড গুলি চালানোর ঘটনায় হামলার পরিকল্পনা ও হামলাকারীদের উদ্দেশ্য নিয়ে তদন্তকারীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে খুনের নেপথ্যে আসল কারণ কী এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ এখন মূলত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দিকেই নজর দিচ্ছে।

 

19 Views 0 Likes 0 Comments

Related News

Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড়া করে তাঁকে?
বিনোদন

Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চি...

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অমিতাভ বচ্চন প্রায়ই তাঁর মনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তাঁর সাম্প্রতিক একটি লেখা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মেগাস্টার জানিয়েছেন, রাতের পর রাত তিনি বিছানায় এপাশ-ওপাশ করেন, কিন্তু কিছুতেই তাঁর চোখে ঘুম আসে না।

১১ অক্টো ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
Cjp Protest: মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান
বিনোদন

Cjp Protest: মুক্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন একাধিক ব্যক্তি। সেই তালিকায় ছিলেন বলিউড  তারকা ইমরান খান। শনিবার মুম্বইয়ের রাস্তায় পুলিশের প্রিজন ভ্যানে দেখা গিয়েছিল তাঁকে। অবশ...

১১ অক্টো ২০২৬, ১২:৩৩ পিএম · 1 মিনিট
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!
বিনোদন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান!

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনকে ঘিরে মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান-সহ ৪০০-র বেশি বিক্ষোভকারী। আটক নেতাদের দ্রুত মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

১০ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 1 মিনিট
দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি, জয়ং দেহি’
বিনোদন

দুর্গারূপে ডোনা গঙ্গোপাধ্যায়, মহিষাসুর রঘুনাথ দাস, দীক্ষামঞ্জরী নিবেদিত‘রূপং দেহি...

দেবী দুর্গারূপে মঞ্চে দেখা যাবে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথার উদ্যোগে ‘রূপং দেহি, জয়ং দেহি’ অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত ও স্তোত্রপাঠের মধ্য দিয়ে উদযাপিত হবে নারীশক্তি ও দেবী মাহাত্ম্য।

১০ অক্টো ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.